| The following warnings occurred: | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Warning [2] Cannot modify header information - headers already sent by (output started at /home/likebdco/forums.likebd.com/inc/config.php:1) - Line: 5138 - File: inc/functions.php PHP 8.2.36 (Linux)
|
![]() |
|
[লাইফ স্টাইল] মজাদার রসমালাই তৈরির গোপন রেসিপি - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: দৈনন্দিন জীবন (http://forums.likebd.com/forumdisplay.php?fid=34) +---- Forum: রেসিপি টিপস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=36) +---- Thread: [লাইফ স্টাইল] মজাদার রসমালাই তৈরির গোপন রেসিপি (/showthread.php?tid=1144) |
মজাদার রসমালাই তৈরির গোপন রেসিপি - Ardi - 02-04-2017 উপকরণঃ ডিম – ১টি বেকিং পাউডার – ১ চা চামচ গুঁড়ো দুধ – ১ কাপ ময়দা – ১ চা চামচ তরল দুধ –১ লিটার (জ্বাল দিয়ে ঘন করা) চিনি – স্বাদমত এলাচদানা গুঁড়ো করা – ১ টি এলাচ গোলাপজল – ১/২ চা চামচ পেস্তা বাদাম কুচি সাজানোর জন্য যেভাবে বানাবেনঃ ১। তলা ভারী এমন বড় একটি পাত্রে চিনি আর তরল দুধ মিশিয়ে ফুটাতে দিন, এলাচদানা গুড়োটাও দিয়ে দিন। আচঁ খুব কম রাখুন। ২। এবার আরেকটি পাত্রে গুড়ো দুধ, ময়দা, বেকিং পাউডার মিশিয়ে নিন, ডিমটি ফেটিয়ে এই মিশ্রণে মেশান। গোলাপজল দিয়ে দিন। ৩। সব একসাথে সুন্দর করে মিশিয়ে খামির বানান, প্রথমে খামিরটা হাতের সাথে আটকে আটকে যাবে আঠালো হয়ে…কিন্তু ৩/৪ মিনিট রেখে দিলেই দেখবেন সুন্দর খামির হয়ে গেছে । ৪। এখান থেকে এবার ছোট ছোট বল বানান। দেখবেন দুধে দেবার পর বলগুলো ফুলে দ্বিগুন হয়ে যাচ্ছে। ৫। এতোক্ষনে চুলায় দুধ ফুটে গিয়েছে, এই বল গুলো সাবধানে ফুটন্ত দুধের মাঝে ছেড়ে দিন। চামচ বা কিছু দিয়ে নাড়বেন না, ফুটতে দিন আরো কয়েক মিনিট। দেখবেন বলগুলো ফুলে উঠেছে। এখন, সর্বনিন্ম আচেঁ রাখুন। ৬। দশ মিনিট এভাবে কম আচেঁ রান্না করুন, মাঝে মাঝে পাত্রটি সাবধানে ধরে ঝাঁকিয়ে দিন, যাতে তলায় ধরে না যায়। ৭। দশ মিনিট পরে একটি মিষ্টি তুলে দেখুন ভিতরে সেদ্ধ হয়েছে কিনা। বেশি কাচাঁ থাকলে কম আচেঁ আরো কিছুক্ষন রান্না করূন, যদি সামান্য একটু কাচাঁভাব থাকে মিষ্টির ভিতরে তাহলে চুলা নিভিয়ে পাত্র ঢাকনা দিয়ে ঢেকে দিন, ভেতরের তাপেই আরো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ৮। ঠান্ডা করে পরিবেশন করূন রসমালাই, পরিবেশনের পূর্বে পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিন । RE: মজাদার রসমালাই তৈরির গোপন রেসিপি - Hasan - 02-04-2017 নাইস পোস্ট |