| The following warnings occurred: | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Warning [2] Cannot modify header information - headers already sent by (output started at /home/likebdco/forums.likebd.com/inc/config.php:1) - Line: 5138 - File: inc/functions.php PHP 8.2.36 (Linux)
|
![]() |
|
স্ত্রীকেও পেলেন না, নিজেও বাঁচলেন না - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: খবরা-খবর (http://forums.likebd.com/forumdisplay.php?fid=110) +---- Forum: দেশের খবর (http://forums.likebd.com/forumdisplay.php?fid=115) +---- Thread: স্ত্রীকেও পেলেন না, নিজেও বাঁচলেন না (/showthread.php?tid=1228) |
স্ত্রীকেও পেলেন না, নিজেও বাঁচলেন না - Hasan - 02-12-2017 সিরাজগঞ্জে শ্বশুরের দেয়া লাঞ্চনা সইতে না পেরে মাসুদুর রহমান মাসুদ (৩০) নামে এক জামাই বিষপানে আত্মহত্যা করেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাশ তার মৃত্যু হয়। বিকেল চারটার দিকে কীটনাশক পান করে অসুস্থ্য হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মাসুদ পৌর এলাকার তেলকুপি মহল্লার শাহজাহান আলীর ছেলে। সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. বকুল উদ্দিন আকাশ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের ভাই ইনছান আলী জানান, মাসুদের সাথে তার স্ত্রী ও শ্বশুরের সাংসারিক দ্বন্দ্ব চলে আসছিল। এ অবস্থায় শনিবার সকালে স্ত্রীকে আনতে শিয়ালকোলে শ্বশুরবাড়ীতে যান মাসুদ। এ সময় শ্বশুর সাইফুল ইসলাম তার মেয়েকে জামাইয়ের সাথে না পাঠিয়ে গলা ধাক্কা দিয়ে বাড়ী থেকে বের করে দেন। মাসুদ বাড়ী এসে ক্ষোভে দুঃখে নিজ ঘরে বসে কীটনাশক পান করে। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মারা যান তিনি। |