| The following warnings occurred: | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Warning [2] Cannot modify header information - headers already sent by (output started at /home/likebdco/forums.likebd.com/inc/config.php:1) - Line: 5138 - File: inc/functions.php PHP 8.2.35 (Linux)
|
![]() |
|
অসম্ভব - রবীন্দ্রনাথ ঠাকুর - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: কবিতা সমগ্র (http://forums.likebd.com/forumdisplay.php?fid=54) +---- Forum: রূপক কবিতা (http://forums.likebd.com/forumdisplay.php?fid=56) +---- Thread: অসম্ভব - রবীন্দ্রনাথ ঠাকুর (/showthread.php?tid=1810) |
অসম্ভব - রবীন্দ্রনাথ ঠাকুর - Maghanath Das - 02-19-2017 পূর্ণ হয়েছে বিচ্ছেদ , যবে ভাবিনু মনে , একা একা কোথা চলিতেছিলাম নিষ্কারণে । শ্রাবণের মেঘ কালো হয়ে নামে বনের শিরে , খর বিদ্যুৎ রাতের বক্ষ দিতেছে চিরে , দূর হতে শুনি বারুণী নদীর তরল রব — মন শুধু বলে , অসম্ভব এ অসম্ভব । এমনি রাত্রে কতবার , মোর বাহুতে মাথা , শুনেছিল সে যে কবির ছন্দে কাজরি-গাথা । রিমিঝিমি ঘন বর্ষণে বন রোমাঞ্চিত , দেহে আর মনে এক হয়ে গেছে যে-বাঞ্ছিত এল সেই রাতি বহি শ্রাবণের সে-বৈভব — মন শুধু বলে , অসম্ভব এ অসম্ভব । দূরে চলে যাই নিবিড় রাতের অন্ধকারে , আকাশের সুর বাজিছে শিরায় বৃষ্টিধারে । যূথীবন হতে বাতাসেতে আসে সুধার স্বাদ , বেণীবাঁধনের মালায় পেতেম যে-সংবাদ এই তো জেগেছে নবমালতীর সে সৌরভ — মন শুধু বলে , অসম্ভব এ অসম্ভব । ভাবনার ভুলে কোথা চলে যাই অন্যমনে পথসংকেত কত জানায়েছে যে-বাতায়নে । শুনিতে পেলেম সেতারে বাজিছে সুরের দান অশ্রুজলের আভাসে জড়িত আমারি গান । কবিরে ত্যজিয়া রেখেছ কবির এ গৌরব — মন শুধু বলে , অসম্ভব এ অসম্ভব । |