| The following warnings occurred: | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Warning [2] Cannot modify header information - headers already sent by (output started at /home/likebdco/forums.likebd.com/inc/config.php:1) - Line: 5138 - File: inc/functions.php PHP 8.2.35 (Linux)
|
![]() |
|
ও তুই যারে আঘাত হানলিরে মনে সেজন - জসীমউদ্দীন - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: কবিতা সমগ্র (http://forums.likebd.com/forumdisplay.php?fid=54) +---- Forum: মানবতাবাদী কবিতা (http://forums.likebd.com/forumdisplay.php?fid=62) +---- Thread: ও তুই যারে আঘাত হানলিরে মনে সেজন - জসীমউদ্দীন (/showthread.php?tid=1828) |
ও তুই যারে আঘাত হানলিরে মনে সেজন - জসীমউদ্দীন - Maghanath Das - 02-19-2017 ও তুই যারে আঘাত হানলিরে মনে সেজন কি তোর পর, সে ত তোরি তরে কেন্দে কেন্দে বেড়ায় দেশান্তর; রে বন্ধু! তোরি তরে সাজাইলাম বন-ফুলের ঘর, রে বন্ধু মন-ফুলের ঘর, ও তুই ভোমর হয়া হানলি কাঁটা সেই না ফুলের পর; রে বন্ধু! এক ঘরেতে লাগলে আগুন পোড়ে অনেক ঘর, মনের আগুন মনই পোড়ায়-নাই কোন দোসর; রে বন্ধু! আগে যদি জানতামরে তোর রূপে আগুর জ্বলে, আমি রূপ থুইয়া আগুনের মালা পরতাম নিজ গলে, রে বন্ধু! চিতার অনলে ঝাঁপ দেই যেই জন, ও তার দেহও পোড়ে, মনও পোড়ে, পোড়ে তার ক্রন্দন; রে বন্ধু! রূপের আগুন মনেই লাগে, লাগে না কার গায়, ও সে মনে মনেই মন জ্বালা কেউ না জানে হায়, রে বন্ধু! তীর যদি বেন্ধে গায়ে, তাও তো তোলন যায়, ও তোর কথার আঘাত কোথায় লাগে কেউ নাহি টের পায়; রে বন্ধু! |