| The following warnings occurred: | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Warning [2] Cannot modify header information - headers already sent by (output started at /home/likebdco/forums.likebd.com/inc/config.php:1) - Line: 5138 - File: inc/functions.php PHP 8.2.36 (Linux)
|
![]() |
|
রাজধানীর পল্লবীতে স্কুলছাত্রীর আত্মহত্যা - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: খবরা-খবর (http://forums.likebd.com/forumdisplay.php?fid=110) +---- Forum: দেশের খবর (http://forums.likebd.com/forumdisplay.php?fid=115) +---- Thread: রাজধানীর পল্লবীতে স্কুলছাত্রীর আত্মহত্যা (/showthread.php?tid=2246) |
রাজধানীর পল্লবীতে স্কুলছাত্রীর আত্মহত্যা - Hasan - 02-23-2017 রাজধানীর মিরপুরের পল্লবীতে গলায় ফাঁস দিয়ে স্বর্ণা (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে পল্লবীর বাউনিয়াবাদ সি ব্লকের ১০/২৪ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। সে বাউনিয়াবাদ আইডিয়াল স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী। মৃত স্কুলছাত্রীর ফুপা আশরাফুল ইসলাম জানান, বাউনিয়াবাদ বাসার দ্বিতীয় তলায় পরিবারের সঙ্গে থাকতো স্বর্ণা। রাতে সে নিজের রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে স্বর্ণাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত ১১টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে আত্মহত্যা করার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি তিনি। ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। প্রিয় সংবাদ/কামরুল |