| The following warnings occurred: | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Warning [2] Cannot modify header information - headers already sent by (output started at /home/likebdco/forums.likebd.com/inc/config.php:1) - Line: 5138 - File: inc/functions.php PHP 8.2.36 (Linux)
|
![]() |
|
কলকাতার ছবিতে বাংলাদেশের রোশান - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: বিনোদন (http://forums.likebd.com/forumdisplay.php?fid=12) +--- Thread: কলকাতার ছবিতে বাংলাদেশের রোশান (/showthread.php?tid=256) |
কলকাতার ছবিতে বাংলাদেশের রোশান - Hasan - 01-11-2017 কলকাতার নায়করা যখন ঢাকামুখী তখন ঢাকাই ছবির ‘চকলেট বয়’ খ্যাত চিত্রনায়ক রোশান জানালেন চমকপ্রদ এক খবর। রোশান বলেছেন, তিনি কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে শিগগির জানা যাবে। এটি হবে পুরোপুরি কলকাতার ছবি। পরিচালনা করবেন কলকাতার নির্মাতাএল হাসান। এই ছবিতে রোশানের বিপরীতে অভিনয় করবেন পরীমনি। এছাড়া থাকবেন বি টাউনের হেমা মালিনী। ছবির একটি আইটেম গানে পারফর্ম করবেন বলিউড স্যানসেশন সানি লিওন। কলকাতার ছবিতে অভিনয় প্রসঙ্গে রোশন বলেন, ‘‘আমার অভিনীত ‘রক্ত’ ছবিটি এল হাসান দেখেন। তারপর উনি কলকাতা থেকে আমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন।’’ তিনি বলেন, ‘‘প্রথমে কিংকর্তব্যবিমূড় ছিলাম। পরে জাজ মাল্টিমিডিয়ার আজিজ ভাইকে বিষয়টি জানাই। দু’দফা বৈঠক শেষে তিনি সবকিছু জ্যাস্টিফাই করে ছবিতে অভিনয়ের অনুমতি দেন।’’ রোশান বর্তমানে তার ক্যারিয়ারে দ্বিতীয় ছবি ‘ধ্যাৎতেরিকি’ নিয়ে ব্যস্ত। ছবিতে তার নায়িকা নবাগতা ফারিন। এই ছবির কাজ শেষ হলে আগামী মার্চ নাগাদ কলকাতার ওই ছবিতে কাজ করবেন বলে জানিয়েছেন রোশন। তথ্যসূত্রঃ জাগোনিউজ২৪ |