![]() |
|
দুই ক্লিকেও যদি ড্রাইভ না খোলে - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: টিপস এন্ড ট্রিকস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=1) +---- Forum: কম্পিউটার (http://forums.likebd.com/forumdisplay.php?fid=3) +---- Thread: দুই ক্লিকেও যদি ড্রাইভ না খোলে (/showthread.php?tid=324) |
দুই ক্লিকেও যদি ড্রাইভ না খোলে - Hasan - 01-13-2017 অনেক সময় কম্পিউটারে কাজ করতে গিয়ে দেখলেন হার্ডডিস্কের ড্রাইভগুলোতে দুই (ডবল) ক্লিক করলে সেটি খুলছে না। উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমে এটি হরহামেশা হয়ে থাকে। আপনি কোনো কাজে D: ড্রাইভে দুই ক্লিক করে খুলতে গেলেন, কিন্তু স্বভাবতই সেটি না খুলে অটোরানের কিছু তালিকা দেখিয়ে সেটি খুলতে বলতে পারে। আবার This drive does not open কিংবা Restriction with administrator বার্তা দেখিয়ে আপনাকে থামিয়ে দিতে পারে। কিছু ভাইরাস আপনাকে বিভ্রান্তিতে ফেলার জন্য এমনভাবে সাজানো থাকে। ভাইরাস কিছু খারাপ রেজিস্ট্রি তৈরি করে, তাই কাজে এমন বাধা আসে। স্টার্ট মেনু থেকে রান প্রোগ্রাম চালু করুন। এখানে regedit লিখে এন্টার চাপুন। রেজিস্ট্রি এডিটর ওপেন হলে বাঁয়ের তালিকা থেকে HKEY_CURRENT_USER-এ ক্লিক করে Software-এ ক্লিক করে আবার Microsoft-এ ক্লিক করুন। এখানে আবার Windows-এ ক্লিক করে CurrentVersion-এ ক্লিক করে আবার Explorer-এ ক্লিক করে MountPoints 2-কে খুঁজে নিয়ে মুছে (ডিলিট) ফেলুন। মনে রাখবেন, ভাইরাসে আক্রান্ত হলেই শুধু এই রেজিস্ট্রিটি মুছতে হবে। অযথা মুছে ফেললে উইন্ডোজের সিস্টেম ফাইল পড়ে যাবে। তাই জেনে- বুঝে কাজটি করুন। যদি নির্দিষ্ট কোনো ড্রাইভে দুই ক্লিক করে না খোলে, তাহলে কি-বোর্ড থেকে Shift কি চেপে ধরে সেই ড্রাইভের ওপর মাউসের ডান বোতাম চাপুন। ধরুন আপনার কম্পিউটারের D: ড্রাইভ দুই ক্লিক করলে সেটি খুলছে না। তাহলে কি-বোর্ড থেকে Shift কি চেপে ধরে ড্রাইভের ওপর মাউসের ডান বোতাম চাপুন। তালিকা থেকে Open command window here-এ ক্লিক করুন। D: ড্রাইভের ওপর কমান্ড প্রম্পটের কাজ করার জন্য নতুন উইন্ডো খুলে যাবে। এবার এখানে cd/ লিখে এন্টার চাপুন। পরের লাইনে attrib-r-h-s autorun.inf হুবহু লিখে আবার এন্টার চাপুন। পরের লাইনে আবার del autorun.inf লিখে এন্টার চাপুন। অটোরান প্রোগ্রাম ডিলিট হয়ে যাবে। এবার কম্পিউটারকে একবার রিস্টার্ট করে নিলে দুই ক্লিকে ড্রাইভ খুলবে। |