| The following warnings occurred: | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Warning [2] Cannot modify header information - headers already sent by (output started at /home/likebdco/forums.likebd.com/inc/config.php:1) - Line: 5138 - File: inc/functions.php PHP 8.2.36 (Linux)
|
![]() |
|
ঘরেই টমেটো কেচাপ তৈরি করবেন যেভাবে - Printable Version +- Forums.Likebd.Com (http://forums.likebd.com) +-- Forum: বাংলা ফোরামস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=228) +--- Forum: দৈনন্দিন জীবন (http://forums.likebd.com/forumdisplay.php?fid=34) +---- Forum: রেসিপি টিপস (http://forums.likebd.com/forumdisplay.php?fid=36) +---- Thread: ঘরেই টমেটো কেচাপ তৈরি করবেন যেভাবে (/showthread.php?tid=397) |
ঘরেই টমেটো কেচাপ তৈরি করবেন যেভাবে - Hasan - 01-14-2017 দোকান থেকে টমেটো কেচাপ কিনে তো অহরহই খাওয়া হয়। বাজারের টমেটো কেচাপগুলোতে প্রিজারভেটিভ ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেকই ঘরে টমেটো কেচাপ তৈরি করেও থাকেন। চলুন জেনে নেই কীভাবে ঘরেই তৈরি করা যায় দোকানের মতো টমেটো কেচাপ। উপকরণ ৩ কাপ ফ্রেশ টমেটো পিউরি, ২-৩ টেবিল চামচ চিনি, ১ চিমটি আদা গুঁড়ো, ১ চিমটি লাল মরিচ গুঁড়ো, ১ চিমটি গোল মরিচ, ১ চা চামচ ভিনেগার। প্রণালি একটি নন স্টিক প্যানে টমেটো পিউরি দিয়ে দিন। এটি ১০ থেকে ১৫ মিনিট রান্না করুন। রান্নার সময় ভাল করে নাড়তে থাকুন। ঘন হয়ে আসলে টমেটো পিউরি নামিয়ে ফেলুন। এরপর আরকেটি প্যানে পিউরি, চিনি দিয়ে ভাল করে নাড়তে থাকুন। চিনি গলে সস ঘন হয়ে আসলে চুলার আঁচ কমিয়ে দিন। সস ঘন হয়ে আসলে এতে আদা গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, গোলমরিচ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এটি ২ থেকে ৩ মিনিট রান্না করুন। ঘন হয়ে আসলে চুলা নিভিয়ে দিন। শেষে ভিনেগার দিয়ে দিন। এটি প্রিজারভেটিভ হিসেবে কাজ করে থাকবে। ব্যস তৈরি হয়ে গেল বাজারের মতো টমেটো কেচাপ। RE: ঘরেই টমেটো কেচাপ তৈরি করবেন যেভাবে - Hasan - 01-20-2017 http://mybbhacks.zingaburga.com/showthread.php?tid=531 |