Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

নিজেই বানান টিস্যুর ফুল

Googleplus Pint
#1
কত কিছু শিখতে ইচ্ছা করে শেখাতে ইচ্ছা করে। তাহলে আমরা আজকে চটপট শিখে নেই টিস্যুর ফুল বানানো। ঘর সাজাতে এই ফুলের জুড়ি নেই।



★ প্রয়োজনীয় উপকরণঃ



*যেকোনও রঙের ৫টি চারকোণা আকারের টিস্যু পেপার

*একটি ছোট বল

*কিছু প্লাস্টিক স্ট্যামেন্স

*ক্রাফটিং তার

*ফ্লোরাল টেপ



★ পদ্ধতিঃ








→ প্রথমে টিস্যু পেপারের ঠিক মাঝখানে বলটি রাখুন। তারপর বলটির ডান এবং বাম পাশের ২ কোণা থেকে মুড়িয়ে দিন। এমন ভাবে মুড়াবেন যেন বলটির অর্ধেক অংশ বাইরে বের হয়ে থাকে।




→ এরপর আস্তে করে বলটি বের করে নিন। উপরের নিয়ম অনুযায়ী বল দিয়ে আরও ৪টি পাপড়ি তৈরি করুন।




→ এবার প্রতিটা পাপড়ির ২টি মুড়ানো অংশের যেকোনো ১টি অংশ থেকে কিছুটা কেটে নিন এবং ৫টি পাপড়ি এক সঙ্গে জড়ো করুন। এই ৫ পাপড়ির মাঝে স্ট্যামেন্স স্থাপন করুন। স্ট্যামেন্স আমাদের কাছে সাধারণত ফুলের পরাগ হিসেবে পরিচিত। এটি ক্রাফটের দোকানেই পেয়ে যাবেন।




→ এখন এই ৬ টি উপাদান তার দিয়ে খুব শক্ত করে কয়েকটি প্যাঁচ দিয়ে পেঁচিয়ে নিন। এর উপর টেপ পেঁচিয়ে নিন কয়েক পরত যেন তার দেখা না যায়।




→ এবার ফুলটি নিয়ে সাজিয়ে দিন সুন্দর কোন ফুলদানিতে। চাইলে এভাবে ফুল বানিয়ে ফুলের তোড়াও বানিয়ে নিতে পারেন।
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  পৃথিবীকে ঠাণ্ডা রাখতে ক্ষুদ্র প্রাণী পিঁপড়া- Maghanath Das 0 2,880 02-20-2017, 02:11 PM
Last Post: Maghanath Das
  এবার হবে চালকবিহীন গাড়ির রেস, প্রস্তুত গাড়ি Maghanath Das 0 2,280 02-20-2017, 02:09 PM
Last Post: Maghanath Das
  কে কথা বলে? . . . . গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কণ্ঠস্বর নকল করতে পারবে। Maghanath Das 0 2,345 02-20-2017, 02:07 PM
Last Post: Maghanath Das
  চোখের জলের হয় না কোনো দাম? এবার চালু হচ্ছে প্রথম টিয়ার্স ব্যাঙ্ক Maghanath Das 0 2,401 02-20-2017, 02:06 PM
Last Post: Maghanath Das
  মানসিক চাপ দেখাবে পোশাক- Maghanath Das 0 2,292 02-20-2017, 02:04 PM
Last Post: Maghanath Das
  এবার ‘স্মার্ট’ হলো ল্যান্ড ফোন! Maghanath Das 0 2,324 02-20-2017, 02:03 PM
Last Post: Maghanath Das
  [Tutorial] ব্যাডমিন্টন কোর্টের সঠিক পরিমাপ জেনে নিন এবং নিজেই ব্যাডমিন্টন কোর্ট তৈরি করুন! mahbubpathan 2 4,052 02-09-2017, 01:18 AM
Last Post: mahbubpathan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)