Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

[ইসলামিক]  জাকাত কি রমজান মাসেই আদায় করতে হবে ?

Googleplus Pint
#1
প্রশ্ন : জাকাত কি রমজান মাসেই আদায় করতে হবে,
নাকি এক বছর পূর্ণ হলে করতে হবে?
উত্তর: না, জাকাতের জন্য শর্ত নয় যে জাকাত
রমজান মাসেই আদায় করতে হবে। জাকাতের জন্য
শর্ত হচ্ছে, তিরমিজির একটি হাদিসের বর্ণনার
মধ্যে এসছে, যদিও হাদিসটি সনদের দিক থেকে
দুর্বল, এক বছর অতিক্রম করলেই সম্পদের ওপর জাকাত
ওয়াজিব হবে।
হাদিসটি দুর্বল হলেও প্রায় সব ওলামায়ে কেরামের
মতে হাদিসটি আমলযোগ্য। সেটা হলো এই—সম্পদের
ওপর জাকাত ওয়াজিব হয়ে থাকে এক বছর অতিক্রম
হওয়ার পর, এক বছর পূর্ণ না হলে সম্পদের ওপর
জাকাত ওয়াজিব হয় না।
কিন্তু জাকাত আদায়ের ক্ষেত্রে আপনি এটাকে
অগ্রিমও আদায় করতে পারেন। বিলম্ব করতে পারবেন
না, কিন্তু অগ্রিম আদায় করতে পারবেন।
সালফেসসালেহিনের আমল দ্বারা এটা প্রমাণিত
হয়েছে যে যেহেতু রমজান মাসকে আল্লাহর নবী
(সা.) দান-খয়রাত এবং সদকার জন্য অত্যন্ত উত্তম সময়
হিসেবে আখ্যায়িত করেছেন, তাই
সালফেসসালেহিন রমজান মাসেই জাকাতটা আদায়
করতেন। বেশি সওয়াবের আশায় এবং এর শ্রেষ্ঠত্ব
লাভ করার জন্য।
তাই যুগ যুগ ধরে সলাফদের আমল দ্বারা প্রমাণিত
হয়েছে যে তাঁরা মূলত রমজান মাসেই জাকাত আদায়
করতেন এবং রমজান মাসটাকেই গুরুত্ব দিতেন।
যেহেতু রমজান মাসের যে গুরুত্ব রয়েছে, মর্যাদা
রয়েছে, শ্রেষ্ঠত্ব রয়েছে, সেই মর্যাদা ও শেষ্ঠত্ব
যেন লাভ করা যায়।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  অনেক আঁধার পেরিয়ে লেখক : মুহাম্মাদ জাভেদ কায়সার (রহ) mirahasan 0 6,831 01-18-2020, 07:23 PM
Last Post: mirahasan
  অজু নিয়ে কিছু হাদিস mirahasan 0 2,475 01-18-2020, 07:21 PM
Last Post: mirahasan
  [ইসলামিক]  আত্মীয়-স্বজন মারা গেলে কান্নাকাটি করা যাবে কি? Hasan 0 2,772 11-14-2018, 04:20 PM
Last Post: Hasan
  নিজের মৃত্যুর জন্য কি দোয়া করা যাবে? Hasan 0 2,809 11-21-2017, 12:26 PM
Last Post: Hasan
  প্রতিষ্ঠানের কর্তা অমুসলিম হলে কি সালাম দেওয়া যাবে? Hasan 0 2,729 11-21-2017, 12:23 PM
Last Post: Hasan
  স্বামী খুশি হয়ে স্ত্রীর নামে জমি লিখে দিতে পারবে কি? Hasan 0 3,261 11-21-2017, 12:23 PM
Last Post: Hasan
  আকিকার মাংসের কোনো বণ্টন পদ্ধতি কি আছে? Hasan 0 2,699 11-21-2017, 12:23 PM
Last Post: Hasan
  পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে আগামী ২ ডিসেম্বর Hasan 0 2,744 11-21-2017, 12:22 PM
Last Post: Hasan
  দাওয়াহ এর ফজিলত bdyousufctg 0 3,443 11-05-2017, 12:04 AM
Last Post: bdyousufctg
  [ইসলামিক]  দেবরের সামনে কি পর্দা করতে হবে ? Hasan 0 3,118 07-10-2017, 01:38 AM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)