Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

অ্যান্ড্রয়েড ফোনে যে ৫ সেটিংস অবশ্যই বদলাবেন

Googleplus Pint
#1
অ্যান্ড্রয়েডচালিত মোবাইল ফোন প্রথমবারের মতো যাঁরা ব্যবহার করছেন বা পুরোনো ফোন থেকে নতুন ফোনে হালনাগাদ করেছেন, তাঁদের মোবাইলের পাঁচটি সেটিংস পরিবর্তন করা প্রয়োজন। এতে ফোনের পারফরমেন্স ও ব্যাটারির আয়ু বাড়ে।
১. ফোনের ব্রাইটনেস কমিয়ে দিন
অঙ্কটি সোজা। যত বেশি ব্রাইটনেস বা উজ্জ্বলতা থাকবে, তত দ্রুত চার্জ ফুরাবে। এ জন্য সেটিংসে গিয়ে ব্রাইটনেস কমিয়ে দিন। ৫০ শতাংশের নিচে তা রাখুন।
২. হোয়াইটনেস কমান
আপনার ফোনটি কি অ্যামোলেড স্ক্রিনের? যদি তা-ই হয়, তবে ওয়ালপেপার সেট করার বিষয়ে সচেতন থাকুন। কালো রঙের ওয়ালপেপার সেট করুন। কারণ, কালো পিক্সেল জ্বালাতে চার্জ ফুরাবে না। বিভিন্ন মডেলের ফোন ও অপারেটিং সিস্টেমে ওয়ালপেপার সেটিংসের অবস্থান ভিন্ন হতে পারে। তবে অধিকাংশ ডিভাইসে হোম স্ক্রিনের কোনো ফাঁকা জায়গায় ট্যাপ করে রাখলে মেনু থেকে ওয়ালপেপার সেট করা যায়।
৩. নতুন অ্যাপ শর্টকাট বন্ধ করুন
গুগল প্লে স্টোর থেকে নতুন অ্যাপ ডাউনলোড করার সময় শর্টকাট আইকন তৈরি হয় হোমস্ক্রিনে। গুগল প্লে অ্যাপের মেনু থেকে সেটিংসে গিয়ে শর্টকাট বন্ধ করে দিতে পারেন।
৪. ‘ডু নট ডিস্টার্ব’ চালু করুন
ঘুম বা আরামের সময় ফোনকল, মেসেজ বা অ্যালার্ট সিস্টেম সাইলেন্ট করে রাখুন। অ্যান্ড্রয়েড ফোনে ‘ডু নট ডিস্টার্ব’ মোড নামের একটি মোড আছে, যা সেট করে রাখলে বিরক্তি আসবে না। সেটিংসে গিয়ে সাউন্ডস সেটিংসে এ ফিচার চালু করতে পারেন।
৫. ফাইন্ড মাই মোবাইল
অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য আরেকটি দরকারি সেটিংস হচ্ছে ফাইন্ড মাই মোবাইল। ফোন হারানো বা ভুলে ফেলে এলে এ ফিচারটি কাজে লাগতে পারে। থার্ড পার্টির অ্যাপ ব্যবহার করে কিংবা বিল্ট ইন অপশন ব্যবহার করে এটি ব্যবহার করা যায়। গুগল সেটিংস থেকে এটি চালু করা যায়।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [অনলাইন আয়] অনলাইন মোবাইল রিচার্জ সফটওয়্যার trustycarrier 0 2,422 10-23-2019, 09:20 PM
Last Post: trustycarrier
  [অন্যান্য]  Tinmo F300 100% ok flash file (6531) Imran 0 3,010 02-08-2018, 04:35 PM
Last Post: Imran
  এক মিনিটে যেকোন ভিডিও কে অডিও (DOT.MP3) করুন। Sohan 1 3,140 08-29-2017, 10:44 AM
Last Post: Hasan
  আপনি কি বিছানায় শুয়ে মোবাইল ব্যবহার করেন? তাহলে পোষ্টটা পড়ার পরে আর সেই সাহস পাবেন bdyousufctg 2 3,677 07-10-2017, 12:16 PM
Last Post: bdyousufctg
  মোবাইলে ডিলিট করা ফাইল ফিরে পাবেন যেভাবে! Hasan 2 4,663 07-10-2017, 01:04 AM
Last Post: Hasan
  [Exclusive] এবার আপনার status bar,notification panel সাজিয়ে নিন নিজের ইচ্ছে মতো Teulip Boy 1 3,381 07-08-2017, 12:07 AM
Last Post: Hasan
  যেসব কারনে আপনার ফোন এ দ্রুত চার্জ হয় না(must see) bdyousufctg 0 2,663 07-07-2017, 12:30 AM
Last Post: bdyousufctg
  Android এর জন্য একটি চমৎকার অ্যাপ। ১ টি অ্যাপের ভেতর ১০ টি অ্যাপ, সাইজ মাত্র ৬০০ KB. SHAKIL 0 6,633 06-27-2017, 11:39 PM
Last Post: SHAKIL
Photo [অনলাইন আয়] য়েভাবে Neobux থেকে ঘরে বসে ডলার আয় করবেন 100 % Andy 0 4,656 06-24-2017, 03:31 PM
Last Post: Andy
  আজ থেকে টিভি দেখুন কোন প্রকার App ছাড়া. bdyousufctg 0 3,707 06-17-2017, 06:05 AM
Last Post: bdyousufctg

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)