Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

[কম্পিউটার] কম্পিউটার হ্যাং হতে পারে যেসব কারণে

Googleplus Pint
#1
সঠিকভাবে ব্যবহার না করলে কম্পিউটারে অনেক ধরনের সমস্যা তৈরি হয়। এর মধ্যে হুটহাট কম্পিউটার থমকে (হ্যাং) যাওয়া অন্যতম। কী কী কারণে কম্পিউটার হ্যাং হতে পারে, তার একটি তালিকা দেওয়া হলো।
* কাজের ধরন অনুযায়ী কম্পিউটারের র্যামের পরিমাণ কম থাকলে কম্পিউটার ঠিকমতো কাজ করতে পারে না এবং হুটহাট হ্যাং হয়ে যায়।
* কম্পিউটারের কাজ করার পরিমাণ নির্ণয় করে প্রসেসর। তাই প্রসেসরের মান ভালো না হলে কম্পিউটার হ্যাং হওয়াটা স্বাভাবিক।
* কম্পিউটারের হার্ডডিস্কের সংযোগ সঠিক না হলে হঠাৎ কম্পিউটার হ্যাং হতে পারে।
* এ ছাড়া অন্য কোনো হার্ডওয়্যারের সংযোগে বা হার্ডওয়্যারেই সমস্যা থাকলে কম্পিউটার হ্যাং হতে পারে।
* সাধারণত ভাইরাসের কারণেই কম্পিউটারে হ্যাং হওয়ার প্রবণতা বেশি থাকে। আর এই ভাইরাস অপারেটিং সিস্টেমের কিছু ফাইলের কার্যপদ্ধতিকে বন্ধ করে দেয়। যার কারণে কম্পিউটার প্রায়ই হ্যাং হয়।
* কম্পিউটারের প্রসেসরের সংযোগ ঠিকমতো না হলে কম্পিউটার হঠাৎ করে চলতি কাজকে থামিয়ে দিয়ে হ্যাং হয়ে যেতে পারে। এমনকি এর জন্য কম্পিউটার রিস্টার্ট দেওয়ার পরও ঠিক হয় না।
* যদি অপারেটিং সিস্টেমে ত্রুটি থাকে। ত্রুটি বলতে কোনো সিস্টেম ফাইল যদি পড়ে যায় (ডিলিট) বা অন্য কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলেও কম্পিউটার হ্যাং হতে পারে।
* কম্পিউটার গেমের পাশাপাশি কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো খুব উচ্চ গ্রাফিকসসম্পন্ন, যা সাধারণত কম র্যাম এবং কম প্রসেসরের ক্ষমতাসম্পন্ন কম্পিউটারে চালনা করলে কম্পিউটার হ্যাং হওয়ার আশঙ্কা থাকে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  Can't Type In The Search Bar In Windows 10 Hasan 0 3,628 09-13-2022, 09:43 PM
Last Post: Hasan
  WINDOWS 11 ISO DOWNLOAD 2021 Hasan 0 2,838 07-28-2021, 12:28 PM
Last Post: Hasan
  কম্পিউটার পরিষ্কার করবেন যেভাবে Hasan 0 2,623 11-21-2017, 03:18 AM
Last Post: Hasan
  এক পিসিতে দুই মনিটর ব্যবহার করবেন যেভাবে Hasan 0 2,591 11-21-2017, 03:17 AM
Last Post: Hasan
  অনেক সময় মাইক্রোসফট অফিস প্রোগ্রামের দরকারি ফাইল অজানা কারণেই ক্ষতিগ্রস্ত বা করাপ্টে Hasan 0 2,622 11-21-2017, 03:17 AM
Last Post: Hasan
  নষ্ট ডকুমেন্ট ঠিক করতে চাইলে Hasan 0 2,627 11-21-2017, 03:17 AM
Last Post: Hasan
  কম্পিউটারে স্থায়ীভাবে ফাইল ডিলিট করবেন যেভাবে Hasan 0 2,449 11-21-2017, 03:16 AM
Last Post: Hasan
  কম্পিউটার কি-বোর্ডের ১০০ শর্টকার্ট টিপস! bdyousufctg 0 2,607 09-01-2017, 03:58 PM
Last Post: bdyousufctg
  [বিজ্ঞান ও প্রযুক্তি] হার্ডডিস্ক ভালো রাখার কিছু টিপস !! OsM Nazmul 1 2,973 08-27-2017, 12:45 AM
Last Post: Hasan
  এবার জেনে নিন, সেরা ২০ টি কম্পিউটার বাংলা টিপস / by raju r (porbo 3) raju r 1 3,713 06-06-2017, 10:36 AM
Last Post: Ritu Akter Miza

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)