Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

'দোষী হলে সানির পাশে থাকবে না বিসিবি'

Googleplus Pint
#1
স্পোর্টস ডেস্ক:তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আটক আরাফাত সানি দোষী প্রামাণিত হলে ক্রিকেট বোর্ড তার পাশে থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ক্রিকেটের এ শীর্ষ কর্মকর্তা এমন মন্তব্য করেন।

নিজামউদ্দিন বলেন, আরাফাত সানির বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় বিসিবি খুবই বিব্রত। বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। মামলায় দোষী প্রমাণিত হলে সানির পাশে বোর্ড থাকবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।

এর আগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় রোববার ভোরে সানির নিজ বাড়ি সাভারের আমিন বাজার থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহিয়া ৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুইয়ে সানির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [খেলাধুলা] শেষ ষোলোতে আর্জেন্টিনা ২০১৮ বিশ্বকাপে নাইজেরিয়াকে হারালেন Hasan 0 2,500 06-27-2018, 10:01 AM
Last Post: Hasan
  ব্যবধান গড়ে দিচ্ছেন কৌতিনহো, নেইমার নয় Hasan 0 2,565 06-26-2018, 05:34 PM
Last Post: Hasan
  বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের সুচি প্রকাশ। MMHA 0 2,748 11-22-2017, 01:38 PM
Last Post: MMHA
  রান পেয়ে খুশি গেইল Hasan 0 2,621 11-21-2017, 03:32 AM
Last Post: Hasan
  [খেলাধুলা] সাকিব আল্লাহর দান ক্রিকেটার শাকিবের কিছু অজানা তথ্য Hasan 1 3,320 09-01-2017, 10:50 AM
Last Post: Arif
  নিষিদ্ধ মাশরাফি, টাইগার দলের অধিনায়ক সাকিব Hasan 0 2,768 05-12-2017, 12:26 AM
Last Post: Hasan
  ঝড় তুলেই গেইলের ১০ হাজার Hasan 0 3,256 04-19-2017, 01:02 AM
Last Post: Hasan
  'মেসির চেয়ে নেইমার ভালো' Playboy 0 3,054 04-01-2017, 08:53 AM
Last Post: Playboy
  আন্তর্জাতিক ক্রিকেট থেকে আফ্রিদির অবসর Hasan 0 3,244 02-20-2017, 10:26 AM
Last Post: Hasan
  জামিন পেলেন না আরাফাত সানি Hasan 0 3,573 02-12-2017, 02:23 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)