Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

আইইএলটিএস: কিছু জরুরি পরামর্শ

Googleplus Pint
#1
প্রবাশে উচ্চশিক্ষার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাংগুয়েজ টেস্টিং সিস্টেম বা আইইএলটিএস খুবই জরুরি একটি বিষয়। আইইএলটিএস সারা পৃথিবীতে ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষার একটি আন্তর্জাতিক মাপকাঠি। পৃথিবীর বিভিন্ন দেশে ইংরেজি ভাষায় দক্ষতার সনদ হিসেবে আইইএলটিএস স্কোরকে গুরুত্ব দেওয়া হয়। 

ielts.britishcouncil.org ওয়েবসাইট থেকে পরীক্ষার জন্য নাম নিবন্ধন করতে হয়। আইইএলটিএস দু ধরনের হয়ে থাকে—একাডেমিক ও জেনারেল ট্রেনিং মডিউল। উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পড়তে চাইলে একাডেমিক মডিউল আর ইমিগ্রেশন বা কাজের জন্য জেনারেল ট্রেনিং মডিউলে অংশ নিতে হয়। পরীক্ষার ধরন, নিয়মকানুন, সময়, ফি প্রভৃতি তথ্য পাওয়া যাবে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে। সঙ্গে পরীক্ষা প্রস্তুতিতে সহায়তার জন্য বেশ কিছু ভিডিওচিত্রও দেওয়া আছে।

আইইএলটিএসে অংশ নিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য কিছু পরামর্শ দেওয়া হলো-

১. আইইএলটিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সমসাময়িক ঘটনা সম্পর্কে ধারণা রাখাও জরুরি। বিশ্বের ১৩৫টি দেশে আইইএলটিএস পরীক্ষা চালু আছে। সুতরাং বিশ্বের কোথায় ‘কী ঘটছে’ সে সম্পর্কে খবরাখবর রাখলে সেটি আপনার উপকারে আসবে। 

২. নিজের ইংরেজি শব্দভান্ডার বাড়াতে অনেকে শব্দের তালিকা তৈরি করে অর্থ মুখস্থ রাখতে চেষ্টা করেন। শব্দের ব্যবহার না জেনে শুধু অর্থ মুখস্থ করে খুব একটা লাভ হয় না। তাই অভিধান থেকে শব্দের অর্থ মুখস্থ না করে ইংরেজি গল্প, প্রবন্ধ বা প্রতিবেদন পড়তে পারেন। পড়তে গিয়ে যেসব নতুন শব্দের সঙ্গে আপনার পরিচয় হবে, সেসবের অর্থ জেনে রাখুন। স্রেফ মুখস্থ করে শব্দ মনে রাখা কঠিন। বরং আপনার ইংরেজি লেখায়-কথায় নতুন শেখা শব্দটা ব্যবহার করুন। তাতে মনে রাখা সহজ হবে।

৩. ইংরেজিতে বিভিন্ন বিষয়ে কথা বলে নিজের কথা রেকর্ড করুন। পরে শুনে বুঝতে চেষ্টা করুন, কোন অংশগুলো আপনার কাছে অসংলগ্ন মনে হয়। কথার মাঝে একই শব্দ কি আপনি অহেতুক বারবার ব্যবহার করছেন? উচ্চারণগুলো কি ঠিক হচ্ছে? নিজেই নিজের প্রস্তুতি যাচাই করুন।

৪. ‘লিসেনিং’ অংশে উন্নতির জন্য যত বেশি সম্ভব ইংরেজি শোনার সুযোগ করে নিন। টেলিভিশন, সিনেমা, রেডিও কিংবা অনলাইন ভিডিও যেকোনো কিছুই আপনার উপকারে আসতে পারে। এমনকি ইংরেজি গানও। সব সময় মনোযোগ দিয়ে শোনার সুযোগ না হলেও উচ্চারণ ও বাচনভঙ্গি সম্পর্কে আপনার একটা ধারণা তৈরি হবে।

৫. ভিন্ন ভিন্ন বাচনভঙ্গির ইংরেজি শোনার অভ্যাস করুন। বিশ্বের বিভিন্ন দেশের মানুষের ইংরেজির বাচনভঙ্গি একেকরকম। নানা রকম উচ্চারণের সঙ্গে পরিচয় থাকলে সেটি আপনার কাজে আসবে।

৬. ইংরেজিভাষীদের মতো আপনাকেও দ্রুত ইংরেজিতে কথা বলতে হবে, এমনটা নয়। ধীরে কিন্তু স্পষ্টভাবে কথা বলার অভ্যাস করুন। তাড়াহুড়া করতে গেলে ভুল হওয়ার আশঙ্কা বেশি থাকে।

৭. পরীক্ষার সময় প্রতিটি নির্দেশনা মনোযোগ দিয়ে লক্ষ করুন। যেখানে দুই শব্দে উত্তর দিতে বলা হয়েছে, সেখানে দুটি শব্দই ব্যবহার করুন। অতিরিক্ত শব্দ ব্যবহার করলে নম্বর কাটা যাবে।

৮. মনে রাখতে হবে, আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতির জন্য কোনো ‘শর্টকাট’ পদ্ধতি নেই। শুধু নিয়মিত অনুশীলনই আপনাকে ভালো ‘স্কোর’ পেতে সাহায্য করতে পারে।

৯. ‘রিডিং’ অংশে শুরুতেই প্রবন্ধের প্রতিটি শব্দ পড়ে নেওয়ার প্রয়োজন নেই। স্রেফ চোখ বুলিয়ে নিয়ে প্রবন্ধের মূল ভাবটা বুঝতে চেষ্টা করুন। প্রতিটি অনুচ্ছেদের প্রথম লাইন মন দিয়ে পড়ুন, অনুচ্ছেদের মূল কথাটা বুঝে নিন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন-
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [পড়াশোনা] প্রাথমিক বিদ্যালয়ের কারিকুলাম ভুক্ত ১৩টি গানের অডিও/ mp3 Hasan 0 4,254 08-03-2019, 07:56 PM
Last Post: Hasan
  ১০ হাজার ছাত্রীর জন্য সাইবার নিরাপত্তা সচেতনতা প্রশিক্ষণ Hasan 1 4,294 04-20-2017, 01:52 AM
Last Post: Muntasir
  (ছোটদের গল্প) টুনটুনি ও রাজার গল্প Maghanath Das 0 3,948 02-19-2017, 08:44 PM
Last Post: Maghanath Das
  Early Rising paragraph for students Maghanath Das 0 3,066 02-19-2017, 08:43 PM
Last Post: Maghanath Das
  স্মরণশক্তি বৃদ্ধি করুন ৭ উপায়ে Maghanath Das 0 3,211 02-19-2017, 08:32 PM
Last Post: Maghanath Das
  গণিতে A+ পাওয়ার সহজ উপায়। Maghanath Das 0 3,765 02-19-2017, 08:29 PM
Last Post: Maghanath Das
  [বিসিএস/জব প্রস্তুতি] কনজরে ৬১টি গুরুত্বপূর্ণ প্রশ্নে ভিটামিন ও খাদ্য বিষয়ক সকল তথ্য Maghanath Das 0 3,056 02-19-2017, 08:27 PM
Last Post: Maghanath Das
  Science=”Chemistry “ Maghanath Das 0 3,242 02-19-2017, 08:26 PM
Last Post: Maghanath Das
  এক্সাম হলে প্রশ্ন পাওয়ার পর ছাত্রদের মনের কিছু কথা… Maghanath Das 0 3,000 02-19-2017, 08:25 PM
Last Post: Maghanath Das
  উচ্চ মাধ্যমিক গনিত লেকচারঃ লিমিট বা সীমা (limit) Maghanath Das 0 3,145 02-19-2017, 08:22 PM
Last Post: Maghanath Das

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)