Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

রূপের অহংকার ( সত্য ঘটনা নিয়ে লেখা)

Googleplus Pint
#1
মেয়েটার নাম সাকিবা, সে ছিলো অনেক সুন্দর, তার রূপের
তুলনা ছিলো না । সে ছিলো এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী
মেয়ে ।তার জন্য এলাকার শত শত ছেলে পাগল ছিলো।
---
---
সাকিবার বাড়ির পাশে একটা ছেলে থাকতো
ছেলেটার নাম করিম , সে দেখতে সুন্দর ছিলো না,
সে ছিলো অনেক কালো, সাকিবার জন্য পাগল ছেলের মধ্যে
করিমও ছিলো একজন । তার খুব ভালো লাগতো সাকিবা কে,
হয়তো ভালোও বাসতো।
---
---
একদিন করিম জানতে পারলো সাকিবার বিয়ের কথাবার্তা
হচ্ছে, কথাটা শুনার পর সে একদিন তার বাবা মা কে নিয়ে
তাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেলো ।
---
---
সাকিবার বাবা মা এর কথা শুনে মনে হলো ওনারা প্রস্তাবে
রাজি, অার রাজি হবেন না কেনো, ভালো পরিবারের চেনা
জানা ছেলে , সরকারি একটা জব করে, ছেলেও অনেক ভালো।
রাজি না হওয়ার কোন কারন ছিলো না।
---
---
কিন্তু সাকিবা রাজি হয়নি, সে করিম কে সেদিন অনেক অপমান
করে তার বাবা মা এর সামনে ।
সাকিবা তাকে বলে তোমার মতো ছেলে কে অামি বিয়ে করবো
কি করে ভাবলে, অায়নায় নিচের চেহারা দেখছো কখনো, তুমি
হলে কয়লা অামি হলাম হীরা, তোমার সাথে অামার চলবে কি
করে।কয়লা অার হীরা কি এক হতে পারে নাকি। অামার জন্য
কতো হ্যান্ডসাম সুন্দর পোলা পাগল হয়ে অাছে, অার অামি
তোমাকে বিয়ে করতে যাবো কোন দুঃখে ।কি ভেবে তুমি বিয়ের
প্রস্তাব
নিয়ে অাসলে।
---
---
করিম কোন কথা না বলে চুপচাপ তাদের বাসা থেকে বের হয়ে
অাসে, সাকিবার কথায় সে অনেক কষ্ট পায়।
তার কথা হলো অামি বিয়ের প্রস্তাব
নিয়ে অাসছি , যদি অামাকে পছন্দ না হয় তাহলে সুন্দর ভাবে
বলে দিলে পারতো তোমাকে অামার পছন্দ না, অামরা চলে
অাসতাম। কিন্তু কালো বলে সবার সামনে অপমান করাটা তার
মোটেও ঠিক হয়নি।
---
---
করিম সেদিন কিছুই বলে নাই তাকে, তাদের বাসা থেকে বের
হয়ে অাকাশের দিকে তাকিয়ে মনে মনে শুদু বললো, অাল্লাহ
অাপনি অামাকে কেনো কালো সৃষ্টি করলেন , অন্য ছেলেদের
মতো সুন্দর হ্যান্ডসাম সৃষ্টি করলেন
না কেনো।
---
---
এর দুইমাস পরে করিম অন্য একটা মেয়ে কে বিয়ে করে সুখে
জীবন যাপন শুরু করে, তার বিয়ের সাত অাট মাস পরে সাকিবার
ও বিয়ে হয়ে যায়, ছেলে দেখতে সুন্দর অনেক বড় ঘরের ছেলে।
তার বিয়ের পর সেও সুখে জীবন যাপন শুরু করে।
---
---
কিন্তু সাকিবার বিয়ের পাঁচ বছর পর, এক দুর্ঘটনা তার সমস্ত
সুখ কেড়ে নেয়,প্রতিদিনের মতো একদিন রান্না করতে গেলে,
গ্যাস সিলিন্ডার ফেটে তার গায়ে অাগুন লেগে যায়, এতে তার
অর্ধৈক শরীর পুড়ে যায়।চেহারাও অনেকখানি পুড়ে যায়।
---
---
সাকিবার পুড়ো শরীর দেখে
তার স্বামী বলে তার সাথে ঘর করা কোনদিনও সম্ভব না,
তাই তার স্বামী তাকে তালাক দেয়, তালাক দিয়ে অাবার বিয়ে
করে। অার সাকিবা এখন তার বাপের বাড়িতে থাকে।
---
---
যে মেয়ের রুপের অহংকারে মাটিতে পা পড়তো না, অাজ সেই
মেয়ের সেই রুপের কারনে, স্বামীর ঘর ছাড়া হয়ছে, স্বামী ছাড়া
হয়ছে, সন্তান ছাড়া হয়ছে। যাকে দেখতে শত শত ছেলেরা
পাগল ছিলো, অার এখন কোন ছেলে তার দিকে ভুলেও তাকায়
না। তার চেহারা দেখলে ঘৃণা অাসে।
---
---
লেখকের কিছু কথা :- অাল্লাহ অাপনাকে অপূর্ব সৌন্দর্য
দিয়ে সৃষ্টি করছেন তাই বলে সেই সৌন্দর্য রূপ নিয়ে কখনো
অহংকার করবেন না, অাল্লাহ যেমন অাপনাকে সৌন্দর্য দিয়ে
সৃষ্টি করছেন,তেমনি অাপনার এই রূপ সৌন্দর্য অাপনার থেকে
কেড়ে নিতে এক মিনিটও লাগবে না মহান অাল্লাহ তালার ,
অাপনি সুন্দর তাই বলে অন্যদের ছোট করে দেখবেন না। মনে
রাখবেন
রুপ হলো মানুষের জীবনে জোয়ার ভাটার মত আজ আছে তো
কাল নেই! মানুষের রুপ দেখতে নেই, মন দেখতে হয়,মানুষটা
দেখতে হয়।
---
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [গল্প] একটা গল্প হতে পারত Abir 0 2,786 01-02-2018, 04:39 PM
Last Post: Abir
  [গল্প] তাসনিম লুকিয়ে লুকিয়ে দেখছে ছেলেটাকে Abir 0 3,310 01-02-2018, 04:36 PM
Last Post: Abir
  [গল্প] ছোবল Abir 0 2,885 01-02-2018, 04:34 PM
Last Post: Abir
  অজানা এক অনুভূতি লিখা: ইচ্ছে ঘুড়ি Abir 0 2,927 01-02-2018, 04:33 PM
Last Post: Abir
  একটি না পাওয়া ভালোবাসার সমাপ্তি Abir 0 9,595 01-02-2018, 04:32 PM
Last Post: Abir
  লাভ ডায়রি: যে ভালোবাসায় হার মেনে যায় সব দুরত্ব Hasan 0 2,873 08-29-2017, 04:17 PM
Last Post: Hasan
  [Exclusive] ভালোবাসা অমর হয়ে রয় মোঃ আলমামুন আলম আরজু 0 2,931 03-09-2017, 11:09 AM
Last Post: মোঃ আলমামুন আলম আরজু
  গল্পঃ প্রেম নেই Hasan 0 3,413 03-01-2017, 06:48 PM
Last Post: Hasan
  গল্প: আমি নিষ্ঠুর, আমি পাষণ্ড Hasan 0 3,020 02-22-2017, 11:24 AM
Last Post: Hasan
  ভাল লাগায় মোড়ানো ভালবাসা Hasan 0 3,572 02-22-2017, 11:23 AM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)