Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

[LOVE TIPS] ভালো মনের প্রেমিক বা স্বামীর ১৫টি লক্ষণ

Googleplus Pint
#1
সম্পর্কে কেবল ভালোবাসা জরুরী নয়, সবচাইতে জরুরী ভালো মানুষকে ভালবাসতে পারা। প্রেমে কমবেশি সকলেই অন্ধ হয়ে যান, ভালো-মন্দ যাচাই করতে পারেন না। কিন্তু একজন নারীর জন্য একজন ভালো মানুষের জীবন সঙ্গী হওয়া খুবই জরুরী। কেননা একজন ভালো মনের পুরুষ কখনো আপনাকে অত্যাচার করবেন না, কষ্ট দেবেন না, তাঁর কাছে কাছে আপনি থাকবেন নিরাপদ। মিলিয়ে নিন এই ১৫টি লক্ষণ আর জেনে নিন আপনার প্রিয় পুরুষটি কতটা ভালো মানুষ।

১) একজন ভালো মনের পুরুষ কখনোই ভালোবাসার প্রকাশে দ্বিধা করবেন না। সত্য প্রকাশে সংকোচ কীসের?



২) তিনি সব সময়েই আপনার পাশে থাকবেন, আপনাকে সাপোর্ট দেবেন।



৩) তিনি আপনাকে উৎসাহ যোগাবেন সর্বদাই জীবনের পথে এগিয়ে চলতে।



৪) আপনার বিশ্বাস অর্জন ও ধরে রাখার চেষ্টা সর্বদা একজন ভালো মনের প্রেমিক বা স্বামীর মাঝে থাকবে।



৫) তাঁর সংস্পর্শে আপনি নিরাপদ বোধ করবেন, তিনি সর্বদা নিশ্চিত করবেন আপনার নিরাপত্তা।



৬) তিনি কখনো এমন কিছুই বলবেন বা করবেন না যার ফলে নিজেকে আপনার অসুন্দর মনে হয়।



৭) আপনার ছোটখাট সকল পছন্দ-অপছন্দকেই তিনি গুরুত্ব দেবেন।



৮) প্রতিটি সম্পর্কেই একটি সীমারেখা থাকে। তিনি সেই সম্মানের সীমারেখা কখনোই লঙ্ঘন করবেন না।



৯) সম্পর্ক ধরে রাখার ও সম্পর্ক ভালো রাখার চেষ্টা সারা জীবন করবেন তিনি।



১০) আপনাকে নিজের ইচ্ছা বিরুদ্ধে কিছু করতেই কখনো বাধ্য করবেন না তিনি।



১১) তিনি হবেন সৎ ও আত্মসম্মানবোধে ভরা মানুষ। কেবল আপনার সাথে নন, সবার সাথেই।



১২) তিনি কখনোই আপনাকে শারীরিক-মানসিক নির্যাতনের কথা স্বপ্নেও ভাববেন না।



১৩) তিনি কখনোই কারো শরীরের সৌন্দর্যকে মনের আগে গুরুত্ব দেবেন না।



১৪) তিনি আপনাকে অবিশ্বাস করবেন না। আপনি তাঁকে অবিশ্বাস করেন, এমন কিছু করবেন না।



১৫) নোংরা কোন বদ অভ্যাস তাঁর থাকবে না। অতীতে থেকে থাকলেও আপনার খাতিরে সেগুলো তিনি ত্যাগ করবেন।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [লাইফ স্টাইল] বিয়ের স্টেজ ডিজাইন, বিয়ের স্টেজ সাজানো ছবি সাথে টুকিটাকি mirahasan 0 2,707 01-18-2020, 07:00 PM
Last Post: mirahasan
  [Love Tips] সম্পর্কে প্রতারণা কাটিয়ে উঠতে এই ভুলগুলো করা উচিত নয় Rakib 0 2,687 09-01-2017, 01:48 AM
Last Post: Rakib
  [Love Tips] যে ১১টি লক্ষণে বুঝতে পারবেন ভালোবাসার মানুষটি আপনাকে ব্যবহার করছে Hasan 0 3,255 08-29-2017, 04:32 PM
Last Post: Hasan
  যে ৫ টি কারণে আমাদের শারীরিক স্পর্শের প্রয়োজন হয় প্রতিদিন! Hasan 0 3,107 08-29-2017, 04:24 PM
Last Post: Hasan
  ভালোবাসার লাভ লস Hasan 0 8,124 03-06-2017, 12:44 AM
Last Post: Hasan
  [ভালোবাসার টিপস] ৭ দিনে জয় করে নিন পছন্দের মেয়েটির মন! Hasan 0 4,346 02-26-2017, 04:40 PM
Last Post: Hasan
  [LOVE TIPS] পছন্দের মানুষটিকে ৭টি উপায়ে I Love You জানান !!!!!! Hasan 0 3,499 02-26-2017, 04:38 PM
Last Post: Hasan
  [LOVE TIPS] প্রেমে পড়ার ৭টি কারণ !!!!!! Hasan 0 3,316 02-26-2017, 04:38 PM
Last Post: Hasan
  [LOVE TIPS] সিনিয়র আপুদের সাথে প্রেম করার সুবিধাঃ !!!! Hasan 0 5,811 02-26-2017, 04:37 PM
Last Post: Hasan
  [LOVE TIPS] ভালবাসা কী ??? !!!!!! Hasan 0 2,958 02-26-2017, 04:36 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: