Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

সুস্বাদু তেহারি রান্নার সহজ রেসিপি

Googleplus Pint
#1
মাংস খেতে ভালোবাসেন কিন্তু তেহারি ভালোবাসেন না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। জনপ্রিয়তার কারণেই অলিগলিতে গড়ে উঠছে তেহারির দোকান। আর সেসব দোকানে ভীর লেগে থাকে হরদম। তবে বাইরে থেকে না কিনে ঘরেই তৈরি করতে পারেন এই সুস্বাদু খাবারটি। রইলো রেসিপি-



উপকরণ : গরুর মাংস ২ কেজি (ছোট ছোট টুকরা করা), আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া ৩ টেবিল চামচ, সরিষার তেল পরিমাণমতো, মোটা করে পেঁয়াজ কাটা ১ কাপ, গরম মশলা গুঁড়া (এলাচ, দারুচিনি, জায়ফল, জয়ত্রি, গোলমরিচ, লবঙ্গ, আস্ত ধনিয়া) তিন টেবিল চামচ, কাঁচামরিচ আস্ত ১০-১২টি, লবণ স্বাদ অনুযায়ী, টক দই ৩০০ গ্রাম, পোলাওর চাল দেড় কেজি, পানি পরিমাণমতো।



প্রণালি : প্রথমে গরুর মাংস ভালো করে ধুয়ে নিতে হবে। একটি পাতিলে সরিষার তেল গরম করে তাতে একে একে টুকরা পেঁয়াজ, সব বাটা মশলা, গুঁড়া মশলা এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে গরুর মাংস দিয়ে ঢেকে চুলায় রান্না করতে হবে প্রায় ১ ঘণ্টা (গরম মশলা পরে দিতে হবে)।



এখন পোলাওর চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। চালের পানি ঝরে গেলে অন্য একটি পাতিলে শুধু অল্প সরিষার তেল ও লবণ দিয়ে পোলাওর চাল ভালো করে ভেজে নিয়ে তাতে পরিমাণমতো পানি ও স্বাদ অনুযায়ী লবণ এবং কাঁচামরিচ দিয়ে পোলাও রান্না করে নিন। এরপর গরুর মাংস অর্ধেক সেদ্ধ হয়ে এলে তাতে টক দই, কাঁচামরিচ ও গুঁড়া গরম মশলা দিয়ে আরও ২০ মিনিট গরুর মাংস রান্না করে নামিয়ে রাখুন।



এখন রান্না করা পোলাও অর্ধেক তুলে নিয়ে বাকি পোলাওতে রান্না করা তেহরির মাংস দিয়ে উপরে বাকি পোলাও দিয়ে এপিঠ-ওপিঠ করে ভালো করে গরুর মাংসসহ মাখিয়ে চুলায় আরও ১০ মিনিট দমে রেখে নামিয়ে সার্ভিং ডিশে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন বিফ তেহারি।


Attached Files Thumbnail(s)
   
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [রেসিপি] সকাল সকাল হয়ে যাক এক কাপ ধোঁয়া ওঠা মশলা চা! Hasan 0 2,100 08-29-2017, 04:28 PM
Last Post: Hasan
  গরমে ঠাণ্ডা রাখবে দুধ-ভাত, সঙ্গে দই! Hasan 0 2,270 05-25-2017, 10:32 PM
Last Post: Hasan
  মাত্র ৫ মিনিটে তৈরি করুন মজাদার সন্দেশ Hasan 0 2,145 05-25-2017, 10:29 PM
Last Post: Hasan
  [রেসিপি] রেসিপি: গরুর মাংসের আচার Hasan 0 2,208 05-25-2017, 10:28 PM
Last Post: Hasan
  বাসি কেক দিয়ে তৈরি করে নিন চোখ জুড়ানো কেক পপস Playboy 0 2,376 03-20-2017, 09:58 AM
Last Post: Playboy
  রেসিপি : বাড়িতেই বানান মজাদার দেশি মুড়ির মোয়া Hasan 0 2,387 03-19-2017, 11:29 AM
Last Post: Hasan
  আমসত্ত্ব-তেঁতুলের চাটনি রেসিপি Hasan 0 2,294 03-19-2017, 11:28 AM
Last Post: Hasan
  থাই চিকেন ফ্রাই Hasan 0 2,218 03-16-2017, 08:37 PM
Last Post: Hasan
  চাইনিজ স্টার ফ্রাইড ভেজিটেবল তৈরির রেসিপি Hasan 0 2,452 03-01-2017, 12:06 AM
Last Post: Hasan
  [স্বাস্থ্যগত] চিংড়ি মাছের বড়া Safikul Sagor 0 2,752 02-21-2017, 06:29 PM
Last Post: Safikul Sagor

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)