Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

আমিরের সঙ্গে কাজ করার কোনো পরিকল্পনা নেই : শাহরুখ

Googleplus Pint
#1
আমিরের সঙ্গে কাজ করার কোনো পরিকল্পনা নেই : শাহরুখ
পেশাগত কাজের কারণে প্রায়শই একসঙ্গে দেখা গেলেও ভবিষ্যতে এক পর্দায় কাজ করার কোনো সম্ভবনা নেই দুই খান- আমির ও শাহরুখের।



ক’দিন আগেই নেটফ্রিক্সের আড্ডায় একসঙ্গে দেখা গেছে শাহুরখ খান ও আমির খানকে। অনুষ্ঠানে বেশ বন্ধুভাবাপন্নও দেখা গেছ এ দু’জনকে। এমনকি আমিরর ৫২তম জন্মদিনে নিমন্ত্রিত অতিথিদের মধ্যেই দেখা গেছে শাহরুখকে। তাই স্বাভাবিকভাবেই সবার মনে কৌতুহল জেগেছে- তবে কি সামনে একসঙ্গে দেখা যাবে এ দুই খানকে? গণমাধ্যমে এ প্রশ্নের জবাব দিলেন শাহরুখ।



ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাতকারে শাহুরখ খান বলেন, “আমিরের সঙ্গে আমার বরাবরই সুসম্পর্ক ছিলো। নতুন করে আমাদের একসঙ্গে দেখা যাচ্ছে বিষয়টি এমন নয়। তবে আমরা একে অপরের শুভাকাঙ্খী এবং বেশ কিছু অনুষ্ঠানে আমাদের একসঙ্গে দেখা গেছে তার অর্থ এই নয় যে, সামনে আমরা একসঙ্গে অভিনয় করতে যাচ্ছি! আপাতত আমিরের সঙ্গে কাজ করার কোনো পরিকল্পনা নেই আমার।”



সম্প্রতি একটি বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের উদ্বেধনী অনুষ্ঠানে এ কথা বলেন ‘রইস’ খ্যাত এ তারকা। এ সময় সবাইকে নিয়মিত শারীরিক পরীক্ষা করানোর উপরে জোর দেন এ তারকা।



তথ্যসূত্রঃ আজকাল
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  কাঁদতে কাঁদতে জীবনের চরম দুর্দশার কথা জানালেন অভিনেত্রী নাসরিন Hasan 0 2,905 12-06-2017, 11:41 PM
Last Post: Hasan
  আগামী শুক্রবারমুক্তি পাচ্ছে কলকাতার সুপারস্টার দেব ও বাংলাদেশের চিত্রনায়ক রোশান অভিনী Hasan 0 2,727 12-06-2017, 11:41 PM
Last Post: Hasan
  শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে দেব-রোশানের ককপিট Hasan 0 2,613 12-06-2017, 11:39 PM
Last Post: Hasan
  পাওলি দাম আর দেবের বিয়ে আজ Hasan 0 2,765 12-05-2017, 03:52 AM
Last Post: Hasan
  মুসলিম রীতি মানেননি বলেই অপুকে তালাক শাকিবের ! Hasan 0 2,661 12-05-2017, 03:49 AM
Last Post: Hasan
  ৯ ফেব্রুয়ারি বিয়ে করছেন তৌসিফ মাহবুব Hasan 0 2,749 11-21-2017, 03:31 AM
Last Post: Hasan
  পারিবারিক বিষয়ে আর কথা নয় : শাকিব খান Hasan 0 2,630 11-21-2017, 03:31 AM
Last Post: Hasan
  [বিনোদন] মহানায়ক আপনি শুধু চলচ্চিত্র নয়, আমাকেও শুন্য করে দিয়ে গেলেন! Hasan 0 2,786 08-29-2017, 04:15 PM
Last Post: Hasan
  [বিনোদন] এক নজরে নায়ক রাজ রাজ্জাক এর জীবনবৃত্তান্ত Hasan 0 3,383 08-24-2017, 12:04 AM
Last Post: Hasan
  এবার আফগান সিনেমায় নায়ক আদনান সামি Salim Ahmad 0 3,893 06-28-2017, 11:41 PM
Last Post: Salim Ahmad

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)