Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

আইফোন ৫-এ বন্ধ হচ্ছে আপডেট

Googleplus Pint
#1
আইফোনের পুরানো মডেলগুলোর জন্য সাপোর্ট বন্ধ করে দিতে পারে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।

প্রতিষ্ঠানটির নির্মাতারা বেটা অবস্থায় থাকা আসন্ন আইওএস ১০.৩.২ আপডেটের জন্য ডিভাইসগুলো তালিকা তৈরি করেছে। এই তালিকায় আইফোন ৫, আইফোন ৫সি আর চতুর্থ প্রজন্মের আইপ্যাড নেই বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

অ্যাপলবিষয়ক খবরের সাইট অ্যাপল ইনসাইডার-এর সূত্রমতে, চলতি বছর অ্যাপল সাপোর্ট দেওয়া ডিভাইসের সংখ্যা কমিয়ে ফেলতে পারে। এ কারণে বাদ পড়া ডিভাইসগুলোর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাবে।

২০১২ আর ২০১৩ সালে আইফোন ৫, আইফোন ৫সি আর চতুর্থ প্রজন্মের আইপ্যাড বাজারে আনে অ্যাপল। এই তিনটি ডিভাইসেই এ৬ সিস্টেম-অন-চিপ ব্যবহার করা হয়েছে।

ইতোমধ্যে অ্যাপল এ৭ সিস্টেম-ইন-চিপ আনার মাধ্যমে ৬৪-বিট এ চলে এসেছে। আইওএস-এর সর্বশেষ সংস্করণে এখন ৩২-বিট সফটওয়্যার চালু করতে চাওয়া ব্যবহারকারীদের সতর্ক করে বলা হয়, “এই অ্যাপ আইওএস-এর ভবিষ্যৎ সংস্করণগুলোতে কাজ করবে না।”

ইতোমধ্যে আইফোন ৫, ৫সি আর ওই আইপ্যাড আইওএস ১০.৩ আপডেট পেয়েছে। অ্যাপল আনুষ্ঠানিকভাবে এই ডিভাইসগুলোর সাপোর্ট বন্ধের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি।

আইওএস ১০.৩.২ আপডেট এখনও পরীক্ষাধীন অবস্থায় আছে।

চলতি বছর ৫ জুন নিজেদের সবচেয়ে বড় সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (ডাব্লিউডাব্লিউডিসি)-এর আসন্ন আয়োজনের তারিখ ঘোষণা করেছে অ্যাপল। এ অনুষ্ঠানেপ্রতিষ্ঠানটি আইওএস ১১ আর ম্যাক ওএস-এর একটি নতুন সংস্করণ উন্মোচন করতে যাচ্ছে আর তা অনেকটা ‘নিশ্চিত’ বলে চলতি বছর এক ফেব্রুয়ারির এক প্রতিবেদনে জানায় ব্রিটিশ দৈনিকটি।
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  হুয়াওয়ের শক্তিশালী ব্যাটারির ফোন Hasan 0 2,873 06-10-2017, 01:56 AM
Last Post: Hasan
  ২০১৬-তে লাভ বেড়েছে হুয়াওয়ে’র Playboy 0 2,497 04-01-2017, 08:59 AM
Last Post: Playboy
  প্রিমো এস ফাইভ আনলো ওয়ালটন Playboy 0 2,181 04-01-2017, 08:57 AM
Last Post: Playboy
  ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন Hasan 0 7,200 03-16-2017, 08:44 PM
Last Post: Hasan
  ৬ জিবি র‌্যামের ফোন আনছে লিইকো Hasan 0 4,825 03-16-2017, 08:44 PM
Last Post: Hasan
  স্যামসাং ঠিক কত বড়? Hasan 0 2,882 01-15-2017, 07:36 PM
Last Post: Hasan
  আসছে ব্ল্যাকবেরির নতুন অ্যান্ড্রয়েড ফোন Hasan 0 2,359 01-15-2017, 07:36 PM
Last Post: Hasan
  নোকিয়ার নতুন স্মার্টফোন Hasan 0 2,568 01-09-2017, 11:17 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)