Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

২০১৬-তে লাভ বেড়েছে হুয়াওয়ে’র

Googleplus Pint
#1
২০১৬ সালে প্রতিষ্ঠানের মোট লাভ মাত্র ০.৪ শতাংশ বেড়েছে বলে শুক্রবার জানিয়েছে টেলিযোগাযোগ সামগ্রী ও স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে।

২০১১ সালের পর থেকে এটিই বিশ্ব স্মার্টফোন বাজারে তিন নাম্বার স্থানে থাকা প্রতিষ্ঠানটির সবচেয়ে ধীরগতির প্রবৃদ্ধি বলে জানিয়েছে রয়টার্স। ২০১৬ সালে প্রতিষ্ঠানটির মোট লাভের অংকটা ছিল ৩৭১০ কোটি ইউয়ান (প্রায় ৫৩০ কোটি ডলারের সমান)।

স্বদেশের বাজারে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অপ্পো আর ভিভো-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় টিকতে না পেরে ২০১৬ সালে দেশটির বাজারে শীর্ষস্থান হারায় হুয়াওয়ে।

ওই বছর বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির আয় ৩২ শতাংশ বেড়ে ৫২১৬০ কোটি ইউয়ান হয়েছে। এর এক বছর আগে এই আয় বৃদ্ধির হারটা ছিল ৩৫ শতাংশ।

গ্রাহক ব্যবসায় খাত থেকে প্রতিষ্ঠানটির আয় ৪৪ শতাংশ বেড়ে ১৭৯৮০ কোটি ইউয়ান বা ২৬০০ কোটি ডলার হয়েছে, যদিও এর এক বছর আগে প্রতিষ্ঠানটি এই আয় তিন হাজার কোটি ডলার হবে বলে পূর্বাভাস দিয়েছিল।

২০১৬ সালে হুয়াওয়ে ১৩.৯০ কোটি ফোন বিক্রি করেছে, যা এর আগের বছরের তুলনায় ২৯ শতাংশ বেশি। তবে এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল ১৪ কোটি ফোন বিক্রি।

টেলিযোগাযোগ পণ্য ব্যবসায় খাতে হুয়াওয়ে’র আয় ২৪ শতাংশ বেড়ে ২৯০৬০ কোটি ইউয়ান হয়েছে। ৪জি যোগাযোগ ব্যবস্থার পণ্য চাহিদার বদৌলতেই এই আয় বৃদ্ধি, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

এন্টারপ্রাইজ ব্যবসায় খাতে প্রতিষ্ঠানটির আয় ৪৭ শতাংশ বেড়ে ৪০৭০ কোটি ইউয়ান হয়েছে। গবেষণা ও উন্নয়ন খাতে ২০১৬ সালে প্রতিষ্ঠানটির মোট ব্যয় ছিল ৭৬.৪০ কোটি ইউয়ান।


Attached Files Thumbnail(s)
   
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  হুয়াওয়ের শক্তিশালী ব্যাটারির ফোন Hasan 0 2,833 06-10-2017, 01:56 AM
Last Post: Hasan
  আইফোন ৫-এ বন্ধ হচ্ছে আপডেট Playboy 0 2,111 04-01-2017, 08:58 AM
Last Post: Playboy
  প্রিমো এস ফাইভ আনলো ওয়ালটন Playboy 0 2,137 04-01-2017, 08:57 AM
Last Post: Playboy
  ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন Hasan 0 7,156 03-16-2017, 08:44 PM
Last Post: Hasan
  ৬ জিবি র‌্যামের ফোন আনছে লিইকো Hasan 0 4,783 03-16-2017, 08:44 PM
Last Post: Hasan
  স্যামসাং ঠিক কত বড়? Hasan 0 2,839 01-15-2017, 07:36 PM
Last Post: Hasan
  আসছে ব্ল্যাকবেরির নতুন অ্যান্ড্রয়েড ফোন Hasan 0 2,317 01-15-2017, 07:36 PM
Last Post: Hasan
  নোকিয়ার নতুন স্মার্টফোন Hasan 0 2,528 01-09-2017, 11:17 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)