Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

[ইসলামিক]  মুসাফিরদের জন্য রোজা রাখা হারাম ইরানে

Googleplus Pint
#1
শিয়া অধ্যুষিত ইরানে মাসজুড়ে বিভিন্ন আয়োজনের
মধ্য দিয়ে পালিত হয় মাহে রমজান। রমজান মাসজুড়ে
ইরানের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। কোনো
দান-দক্ষিণা ছাড়াই ছাত্র-শিক্ষকরা গ্রাম-গঞ্জে
মানুষকে শরিয়ত ও আধ্যাত্মিক বিষয়ে তালিম দেন।
ইরানের ফকিহদের মতে, কোনো ব্যক্তি মাত্র ১৭
কিলোমিটার ভ্রমণ করলেই সে মুসাফির হিসেবে
গণ্য হবে। শুধু তাই নয়, ১০ দিন নিজ বাড়ির বাইরে
থাকলেও সে মুসাফির। আর মুসাফিরদের জন্য রোজা
রাখা ইরানি আলেমদের মতে হারাম।
দিনের বেলা তারা খেতে পারলেও জনসম্মুখে
খাওয়ার ওপর বিধি-নিষেধ আছে।
অধিকাংশ ইরানিই মাসব্যাপী ইতেকাফ করে
থাকেন। সারা দিন অফিস করে মসজিদে রাত যাপন
করে ইতেকাফ করেন তারা। ইতেকাফকারীদের
খাবার মসজিদ কর্তৃপক্ষই সরবরাহ করেন।
দিনের বেলা সব ধরনের ফাস্ট ফুডের দোকান ও
রেস্তোরাঁ বন্ধ থাকে। ইফতারিতে ইরানিদের
ঐতিহ্যবাহী খাবার হালিম। তারা প্রায়ই রাস্তায়
গরীব-দুঃখীদের মাঝে হালিম বিতরণ করে।
এছাড়া সেখানে জুলবিয়া বামিয়েহ নামে স্থানীয়
এক ধরনের মিষ্টি জাতীয় খাবার বেশ জনপ্রিয়।
এগুলো অনেকটা আমাদের দেশের জিলাপির মতো।
১৯ রমজান আলী (রা.) ছুরিকাহত হন এবং ২১ রমজান
শাহাদাতবরণ করেন। এ স্মৃতিকে ধরে রাখতে নানা
আয়োজনের মাধ্যমে তিন দিন শোক পালন করেন
ইরানিরা।
অনেকে এ তিন দিনকে ‘লাইলাতুল কদর’ হিসেবে
পালন করেন।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  অনেক আঁধার পেরিয়ে লেখক : মুহাম্মাদ জাভেদ কায়সার (রহ) mirahasan 0 6,826 01-18-2020, 07:23 PM
Last Post: mirahasan
  অজু নিয়ে কিছু হাদিস mirahasan 0 2,469 01-18-2020, 07:21 PM
Last Post: mirahasan
  [ইসলামিক]  আত্মীয়-স্বজন মারা গেলে কান্নাকাটি করা যাবে কি? Hasan 0 2,768 11-14-2018, 04:20 PM
Last Post: Hasan
  নিজের মৃত্যুর জন্য কি দোয়া করা যাবে? Hasan 0 2,806 11-21-2017, 12:26 PM
Last Post: Hasan
  প্রতিষ্ঠানের কর্তা অমুসলিম হলে কি সালাম দেওয়া যাবে? Hasan 0 2,726 11-21-2017, 12:23 PM
Last Post: Hasan
  স্বামী খুশি হয়ে স্ত্রীর নামে জমি লিখে দিতে পারবে কি? Hasan 0 3,257 11-21-2017, 12:23 PM
Last Post: Hasan
  আকিকার মাংসের কোনো বণ্টন পদ্ধতি কি আছে? Hasan 0 2,695 11-21-2017, 12:23 PM
Last Post: Hasan
  পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে আগামী ২ ডিসেম্বর Hasan 0 2,740 11-21-2017, 12:22 PM
Last Post: Hasan
  দাওয়াহ এর ফজিলত bdyousufctg 0 3,441 11-05-2017, 12:04 AM
Last Post: bdyousufctg
  [ইসলামিক]  দেবরের সামনে কি পর্দা করতে হবে ? Hasan 0 3,115 07-10-2017, 01:38 AM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)