Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

পিডিএফ থেকে ডক করুন গুগল ড্রাইভ দিয়ে

Googleplus Pint
#1
প্রায়ই কোনো পিডিএফ ফাইলকে ডক বা টেক্সট
ফরম্যাটে নেওয়ার প্রয়োজন হয়। তখন পিডিএফ
থেকে সরাসরি ডকে রূপান্তর করতে কিছুটা
ঝামেলা হয় । এ ঝামেলা থেকে মুক্তি দিতে
রয়েছে বিভিন্ন কনভার্টার সফটওয়্যার। তবে
সফটওয়্যারের ঝামেলা ছাড়াও এ কাজটি করা যায়
গুগল ড্রাইভের সাহায্যে।
কিভাবে কাজটি করতে হবে তা এ টিউটোরিয়ালে
তুলে ধরা হলো।
প্রথমে গুগল ড্রাইভে গিয়ে আইডি ও পাসওয়ার্ড
দিয়ে লগইন করতে হবে। জিমেইল আইডি দিয়েই গুগল
ড্রাইভে লগইন করলেই হবে।
এরপর যে পিডিএফ ফাইলটি টেক্সট ফাইলে রূপান্তর
করতে হবে সেটি গুগল ড্রাইভে আপলোড করতে হবে।
আপলোডের পরে পিডিএফ ফাইলটির উপর মাউসের
রাইট বাটনে ক্লিক করতে হবে। তারপর ‘open with’
থেকে ‘google docs’-এ ক্লিক করতে হবে।
তাহলে নতুন একটি পেইজে পিডিএফ ফাইলটি ডক
ফরম্যাটে পরিবর্তন হয়ে যাবে। সেখানেই পাওয়া
যাবে টেক্সট ও চাইলে তা এডিটও করা যাবে।
তবে এ পদ্ধতিতে ইংরেজি টেক্সট সহজেই ডকে
রুপান্তরিত করা যায়। বাংলা ভাষায় লেখা
পিডিএফ এ পদ্ধতিতে রূপান্তর ঠিকভাবে হয় না।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  Can't Type In The Search Bar In Windows 10 Hasan 0 3,577 09-13-2022, 09:43 PM
Last Post: Hasan
  WINDOWS 11 ISO DOWNLOAD 2021 Hasan 0 2,802 07-28-2021, 12:28 PM
Last Post: Hasan
  কম্পিউটার পরিষ্কার করবেন যেভাবে Hasan 0 2,582 11-21-2017, 03:18 AM
Last Post: Hasan
  এক পিসিতে দুই মনিটর ব্যবহার করবেন যেভাবে Hasan 0 2,554 11-21-2017, 03:17 AM
Last Post: Hasan
  অনেক সময় মাইক্রোসফট অফিস প্রোগ্রামের দরকারি ফাইল অজানা কারণেই ক্ষতিগ্রস্ত বা করাপ্টে Hasan 0 2,577 11-21-2017, 03:17 AM
Last Post: Hasan
  নষ্ট ডকুমেন্ট ঠিক করতে চাইলে Hasan 0 2,578 11-21-2017, 03:17 AM
Last Post: Hasan
  কম্পিউটারে স্থায়ীভাবে ফাইল ডিলিট করবেন যেভাবে Hasan 0 2,406 11-21-2017, 03:16 AM
Last Post: Hasan
  কম্পিউটার কি-বোর্ডের ১০০ শর্টকার্ট টিপস! bdyousufctg 0 2,561 09-01-2017, 03:58 PM
Last Post: bdyousufctg
  [বিজ্ঞান ও প্রযুক্তি] হার্ডডিস্ক ভালো রাখার কিছু টিপস !! OsM Nazmul 1 2,931 08-27-2017, 12:45 AM
Last Post: Hasan
  এবার জেনে নিন, সেরা ২০ টি কম্পিউটার বাংলা টিপস / by raju r (porbo 3) raju r 1 3,665 06-06-2017, 10:36 AM
Last Post: Ritu Akter Miza

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)