Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

১৫ মিনিটে নারিকেলের লাড্ডু

Googleplus Pint
#1
নারিকেল যারা পছন্দ করেন তাদের প্রিয় খাবারের তালিকায় প্রথমেই থাকে নারিকেলের লাড্ডু। যেখানে সেখানে কিনতে পাওয়া যায় এই লাড্ডু, কিন্তু পূজা-পার্বন ছাড়া বাড়িতে তেমন একটা তৈরি করা হয় না। বেশিরভাগ মানুষই মনে করেন এটা তৈরি করা ভীষণ ঝামেলার ব্যাপার। না, মোটেও ঝামেলার ব্যাপার নয়। চলুন আজ দেখে নিই এমন একটি রেসিপি যাতে সময় লাগবে খুবই কম। ট্রাডিশনাল রেসিপি নয় বটে কিন্তু মাত্র ১৫ মিনিটে তৈরি হয়ে যাবে জিভে জল আনা এই লাড্ডু।

উপকরণ

– ১ কাপ কনডেন্সড মিল্ক

– ১ কাপ শুকনো, কোরানো নারিকেল

– ১২টি কাঠবাদাম, কুচি করা

– ১ চা চামচ মাখন অথবা ঘি

প্রণালী

১) কড়াই বা তাওয়ায় ঘি গরম করে নিন। এতে কাঠবাদামগুলো টেলে নিন বাদামি করে। ঘি ঝরিয়ে উঠিয়ে রাখুন।

২) একই কড়াইতে কন্ডেন্সড মিল্ক এবং নারিকেল দিয়ে দিন। ভালো করে মিশিয়ে নিয়ে কম আঁচে নাড়তে থাকুন যতক্ষণ না মিশ্রণ ঘন হয়ে যায় এবং আঠালো হয়ে চামচের সাথে লেগে যেতে থাকে। এ সময়ে আঁচ বন্ধ করে দিন।

৩) এতে কাঠবাদাম কুচি দিয়ে দিন। মিশিয়ে নিন চামচ দিয়ে। এরপর ঠাণ্ডা হতে দিন।

৪) হাতে ধরার মত ঠাণ্ডা হয়ে এলে এগুলো দিয়ে নিজের পছন্দমত আকারের লাড্ডু তৈরি করে নিন। হাতে অল্প করে ঘি মাখিয়ে নিলে কাজটা করা সহজ হবে। লাড্ডু তৈরি হলে এগুলো শুকনো কোরানো নারিকেলে গড়িয়ে নিন।

এই লাড্ডু আপনি এয়ারটাইট বয়ামে রেখে দিতে পারেন। ৪ দিন পর্যন্ত ফ্রিজে রাখা যাবে। তবে খাওয়ার কিছুক্ষন আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিন, নয়তো বেশি শক্ত থাকবে, খেতে পারবে না।

→ টিপস

– মিষ্টি বেশি খেতে চাইলে কন্ডেন্সড মিল্কের পরিমাণ বাড়িয়ে দিন। মিষ্টি কম খেতে চাইলে নারিকেলের পরিমাণ বাড়িয়ে দিন

– কাঠবাদাম ছাড়াও আপনার পছন্দের যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন অথবা বাদাম একেবারেই বাদ দিতে পারেন রেসিপি থেকে

– টাটকা কোরানো নারিকেল ব্যবহার করতে পারেন শুকনো নারিকেলের বদলে কিন্তু সেক্ষেত্রে তা বেশিদিন রাখা যাবে না আর এটা রান্না করতেও বেশি সময় লাগবে।


Attached Files Thumbnail(s)
   
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [রেসিপি] সকাল সকাল হয়ে যাক এক কাপ ধোঁয়া ওঠা মশলা চা! Hasan 0 2,147 08-29-2017, 04:28 PM
Last Post: Hasan
  গরমে ঠাণ্ডা রাখবে দুধ-ভাত, সঙ্গে দই! Hasan 0 2,327 05-25-2017, 10:32 PM
Last Post: Hasan
  মাত্র ৫ মিনিটে তৈরি করুন মজাদার সন্দেশ Hasan 0 2,204 05-25-2017, 10:29 PM
Last Post: Hasan
  [রেসিপি] রেসিপি: গরুর মাংসের আচার Hasan 0 2,266 05-25-2017, 10:28 PM
Last Post: Hasan
  বাসি কেক দিয়ে তৈরি করে নিন চোখ জুড়ানো কেক পপস Playboy 0 2,432 03-20-2017, 09:58 AM
Last Post: Playboy
  রেসিপি : বাড়িতেই বানান মজাদার দেশি মুড়ির মোয়া Hasan 0 2,440 03-19-2017, 11:29 AM
Last Post: Hasan
  আমসত্ত্ব-তেঁতুলের চাটনি রেসিপি Hasan 0 2,349 03-19-2017, 11:28 AM
Last Post: Hasan
  সুস্বাদু তেহারি রান্নার সহজ রেসিপি Hasan 0 2,463 03-16-2017, 08:37 PM
Last Post: Hasan
  থাই চিকেন ফ্রাই Hasan 0 2,277 03-16-2017, 08:37 PM
Last Post: Hasan
  চাইনিজ স্টার ফ্রাইড ভেজিটেবল তৈরির রেসিপি Hasan 0 2,522 03-01-2017, 12:06 AM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)