Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

বেগুন দিয়ে তৈরি করতে পারেন ভিন্নধর্মী “বেগুন কাবাব”

Googleplus Pint
#1
বেগুন দিয়ে সাধারণত ভাজি বা ভর্তা তৈরি করা হয়। খিচুড়ি কিংবা ভাতের সাথে বেগুন ভাজি বা ভর্তা খেতে দারুণ লাগে। ভাজি বা ভর্তার পরিবর্তে বেগুন দিয়ে তৈরি করে নিতে পারেন অন্যরকম একটি খাবার। তুরস্কে এই খাবারটি বেশ জনপ্রিয়। খিচুড়ি বা পোলাও কিংবা ভাত সব খাবারের সাথে মানিয়ে যায় বেগুনের এই কাবাব।

• আসুন, তাহলে জেনে নেওয়া যাক বেগুন কাবাবের রেসিপিটি...

উপকরণ

- ৩টি বেগুন

- ৪৫০ গ্রাম গরুর কিমা

- ১টি পেঁয়াজ

- ২ চা চামচ গোলমরিচ গুঁড়ো

- ২ চা চামচ লাল শুকনো মরিচ গুঁড়ো

- ১ টেবিল চামচ অলিভ অয়েল

- ১ টেবিল চামচ টমেটো পেস্ট

- ২-৩ টমেটো

- ৭টি রসুনের কোয়া

- ৬টি গোলমরিচ

প্রণালী

১। প্রথমে বেগুনকে গোল গোল করে কেটে ২ চা চামচ লবণ পানিতে ভিজিয়ে রাখুন।

২। তারপর একটি পাত্রে গরুর কিমা, পেঁয়াজ কুচি, লাল শুকনো মরিচের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

৩। এরপর কাবাবের মত চ্যাপ্টা চ্যাপ্টা করে ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন।

৪। এখন ওভেনের ট্রেতে দুটি বেগুনের মাঝে একটি কাবাব দিয়ে দিন। এভাবে সম্পূর্ণ ওভেন ট্রেটি ভরে ফেলুন।

৫। এখন কাবাব সস তৈরি করে নিন। টমেটোর পেস্ট, গোলমরিচ গুঁড়ো, লবণ এবং এক কাপ গরম পানি মিশিয়ে নিন। এর সাথে অলিভ অয়েল দিয়ে দিন।

৬। সম্পূর্ণ সসটি বেগুন এবং কাবাবের উপর ঢেলে দিন।

৭। টমেটো এবং ক্যাপসিকাম টুকরো করে কেটে কাবাবের পাশে দিয়ে দিন। চাইলে ফ্লেভারের জন্য কয়েক কোয়া রসুন দিয়ে দিন।

৮। ওভেনে ৪০০ ফারেনহাইট অথবা ২০০ সেলসিয়াসে প্রিহিট করে নিন। এতে ওভেন ট্রে-টি ৪৫ মিনিট বেক করুন।

৯। ৪৫ মিনিট পর পেয়ে যান মজাদার বেগুন কাবাব


Attached Files Thumbnail(s)
   
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [রেসিপি] সকাল সকাল হয়ে যাক এক কাপ ধোঁয়া ওঠা মশলা চা! Hasan 0 2,153 08-29-2017, 04:28 PM
Last Post: Hasan
  গরমে ঠাণ্ডা রাখবে দুধ-ভাত, সঙ্গে দই! Hasan 0 2,330 05-25-2017, 10:32 PM
Last Post: Hasan
  মাত্র ৫ মিনিটে তৈরি করুন মজাদার সন্দেশ Hasan 0 2,205 05-25-2017, 10:29 PM
Last Post: Hasan
  [রেসিপি] রেসিপি: গরুর মাংসের আচার Hasan 0 2,268 05-25-2017, 10:28 PM
Last Post: Hasan
  বাসি কেক দিয়ে তৈরি করে নিন চোখ জুড়ানো কেক পপস Playboy 0 2,434 03-20-2017, 09:58 AM
Last Post: Playboy
  রেসিপি : বাড়িতেই বানান মজাদার দেশি মুড়ির মোয়া Hasan 0 2,443 03-19-2017, 11:29 AM
Last Post: Hasan
  আমসত্ত্ব-তেঁতুলের চাটনি রেসিপি Hasan 0 2,353 03-19-2017, 11:28 AM
Last Post: Hasan
  সুস্বাদু তেহারি রান্নার সহজ রেসিপি Hasan 0 2,464 03-16-2017, 08:37 PM
Last Post: Hasan
  থাই চিকেন ফ্রাই Hasan 0 2,282 03-16-2017, 08:37 PM
Last Post: Hasan
  চাইনিজ স্টার ফ্রাইড ভেজিটেবল তৈরির রেসিপি Hasan 0 2,524 03-01-2017, 12:06 AM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)