Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ফেসবুকে টাকা লাগবে?

Googleplus Pint
#1
ফেসবুক ব্যবহারকারীরা বিনা মূল্যেই এই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের সেবা উপভোগ করছেন। কিন্তু হঠাৎ করে ফেসবুকে একটি বার্তা ছড়াচ্ছে, যাতে বলা হচ্ছে, ফেসবুক ব্যবহার করতে টাকা লাগবে।

এ ছাড়া বার্তাটি যাঁর কাছে যাচ্ছে, তাঁকে আরও ১০ জনের কাছে এটি পাঠাতে অনুরোধ করা হচ্ছে। যাঁরা এ বার্তা ১০ জনকে পাঠাবেন, তাঁদের ফেসবুক ব্যবহার করতে টাকা লাগবে না, এমন আশ্বাসও দেওয়া হচ্ছে।

ওই বার্তায় আরও বলা হচ্ছে, বার্তাটি যদি কোনো বন্ধুকে পাঠানো হয়, ফেসবুকের সবুজ লোগো নীল হয়ে যাবে এবং বিনা মূল্যে বার্তা আদান-প্রদান সেবাটি চালানো যাবে।

যাঁরা এ ধরনের বার্তা পাচ্ছেন বা পেয়েছেন, তাঁদের ঘাবড়ানোর কিছু নেই। এটা ভুয়া বার্তা বা হোকস।

ফেসবুকে এ ধরনের বার্তা এলে তা এড়িয়ে যাবেন।ফেসবুক কর্তৃপক্ষের পরামর্শ হচ্ছে, এ ধরনের বার্তা পেলে তা এড়িয়ে যাবেন। যেসব বার্তা অন্যকে ফরোয়ার্ড করতে বলা হয় কিংবা নানাভাবে প্রলোভন দেখানো হয়, সেগুলোয় ক্লিক করবেন না। এমনকি ফেসবুকের ছদ্মবেশে যেসব ভুয়া বার্তা পাঠানো হয়, সেগুলোয় ক্লিক করবেন না।

ফেসবুকের পরামর্শ, এ ধরনের বার্তা যাঁরা পাঠান, তাঁদের ‘ব্লক’ করে দিন আর ওই বার্তা মুছে দিন।

ফেসবুক ব্যবহারকারীদের সব সময় মনে রাখা দরকার, ‘ফেসবুক সব সময় বিনা খরচে চালানো যাবে।’ সাম্প্রতিক এক ব্লগ পোস্টে ফেসবুক আবারও তা স্মরণ করিয়ে দিয়েছে। তথ্যসূত্র: ডেইলি স্টার।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [বিজ্ঞান ও প্রযুক্তি] রোবট সোফিয়ার কথা শুনে হাসলেন প্রধানমন্ত্রী! Hasan 0 2,160 12-06-2017, 11:42 PM
Last Post: Hasan
  [বিজ্ঞান ও প্রযুক্তি] সবচে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন দিচ্ছে গ্রামীণফোন Hasan 0 2,595 05-25-2017, 10:38 PM
Last Post: Hasan
  নতুন ক্রোমবুক আনছে স্যামসাং Hasan 1 11,719 03-03-2017, 02:29 PM
Last Post: raju67534
  ফেসবুক আত্মহত্যা ঠেকাতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ ব্যবহার করছে Hasan 0 2,660 03-02-2017, 03:46 PM
Last Post: Hasan
  ‘স্নেক গেম’ এখন ফেসবুক মেসেঞ্জারে Hasan 0 2,233 03-01-2017, 12:14 AM
Last Post: Hasan
  ইউটিউবে প্রতিদিন ১০০ কোটি ঘণ্টা ভিডিও দেখা হয় Hasan 0 2,332 03-01-2017, 12:13 AM
Last Post: Hasan
  এখন ১৪ হাজার ৯৯৯ টাকায় নতুন ল্যাপটপ Hasan 0 2,317 03-01-2017, 12:11 AM
Last Post: Hasan
  হোয়াটসঅ্যাপ বাংলার জন্য বিশেষ ডাটা প্যাক চালু করল গ্রামীণফোন Hasan 0 2,268 02-21-2017, 09:33 PM
Last Post: Hasan
Smile দ্বিতীয় সাবমেরিন কেবলে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ Hasan 4 4,070 02-19-2017, 10:50 AM
Last Post: Hasan
  মাউসের কাজ সহজে Hasan 0 2,442 01-15-2017, 07:46 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)