Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

১০ বছরে একবার জন্মদিন উদ্যাপন

Googleplus Pint
#1
‘গত ১ জানুয়ারি আমার মেয়ে স্নেহার জন্মদিন ছিল। সে ছিল দিনাজপুরে ওর আব্বুর কাছে। ওই দিন মেয়েটাকে কাছে পাইনি। আমার এই জন্মদিনটা শুধু ওর সঙ্গে সেলিব্রেট করব।’ বলছিলেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা।

আজ ১৫ জানুয়ারি এই সংগীত তারকার জন্মদিন। দিনটি উদ্যাপনের প্রস্তুতি জানতে চাইলে ওপরের কথাগুলো বলেন সালমা। সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় খুব কাছের কিছু মানুষকে নিয়ে কেক কাটবেন তিনি। এর আগে কখনোই ঘটা করে জন্মদিন উদ্যাপন করা হয়নি তাঁর। তিনি বলেন, ‘গত ২৯ ডিসেম্বর ছিল ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার ১০ বছর পূর্তি। গত ১০ বছরে মাত্র একবার জন্মদিন উদ্যাপন করেছিলাম। এটি হবে দ্বিতীয়বার।’

তাই সালমার এবারের জন্মদিনটা বিগত কয়েক বছরের তুলনায় একটু অন্যরকম। জীবনে এসেছে অনেক পরিবর্তন। একমাত্র মেয়েকে নিয়ে নিজের মা-বাবার সঙ্গে থাকেন এখন। আগামী দিনের পরিকল্পনার কথা জানতে চাইলে সালমা বলেন, ‘খুব বড় কোনো স্বপ্ন নেই। মেয়ে ও গান নিয়েই বাকি জীবন সুন্দরভাবে কাটাতে চাই।’

২০০৬ সালের ক্লোজআপ ওয়ানে বিজয়ী হয়েছিলেন সালমা। ২০১০ সালে বিয়ে করেন সাংসদ শিবলি সাদিককে। গত বছরের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাঁদের।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  কাঁদতে কাঁদতে জীবনের চরম দুর্দশার কথা জানালেন অভিনেত্রী নাসরিন Hasan 0 2,914 12-06-2017, 11:41 PM
Last Post: Hasan
  আগামী শুক্রবারমুক্তি পাচ্ছে কলকাতার সুপারস্টার দেব ও বাংলাদেশের চিত্রনায়ক রোশান অভিনী Hasan 0 2,734 12-06-2017, 11:41 PM
Last Post: Hasan
  শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে দেব-রোশানের ককপিট Hasan 0 2,620 12-06-2017, 11:39 PM
Last Post: Hasan
  পাওলি দাম আর দেবের বিয়ে আজ Hasan 0 2,775 12-05-2017, 03:52 AM
Last Post: Hasan
  মুসলিম রীতি মানেননি বলেই অপুকে তালাক শাকিবের ! Hasan 0 2,670 12-05-2017, 03:49 AM
Last Post: Hasan
  ৯ ফেব্রুয়ারি বিয়ে করছেন তৌসিফ মাহবুব Hasan 0 2,759 11-21-2017, 03:31 AM
Last Post: Hasan
  পারিবারিক বিষয়ে আর কথা নয় : শাকিব খান Hasan 0 2,641 11-21-2017, 03:31 AM
Last Post: Hasan
  [বিনোদন] মহানায়ক আপনি শুধু চলচ্চিত্র নয়, আমাকেও শুন্য করে দিয়ে গেলেন! Hasan 0 2,793 08-29-2017, 04:15 PM
Last Post: Hasan
  [বিনোদন] এক নজরে নায়ক রাজ রাজ্জাক এর জীবনবৃত্তান্ত Hasan 0 3,391 08-24-2017, 12:04 AM
Last Post: Hasan
  এবার আফগান সিনেমায় নায়ক আদনান সামি Salim Ahmad 0 3,903 06-28-2017, 11:41 PM
Last Post: Salim Ahmad

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)