Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ডিমের প্যাক, ২০ মিনিটেই উজ্জ্বল ত্বক!

Googleplus Pint
#1
ডিমের প্রোটিন ত্বকের কালচে ভাব দূর করে এক নিমেষেই উজ্জ্বল ও মসৃণ করে। আপনি চাইলে ডিমের সাদা অংশ সরাসরি ত্বকে লাগাতে পারেন। এ ছাড়া ডিমের কুসুম দিয়েও প্যাক তৈরি করে নিতে পারেন। তবে ত্বকের ধরন বুঝে কুসুমের প্যাক ব্যবহার করুন। এ ক্ষেত্রে হোমমেইডমাস্ক ওয়েবসাইটের এ পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
ত্বক অনুযায়ী ডিমের কুসুমের প্যাকে যা যা লাগবে :
সাধারণ ত্বকের জন্য : একটি ডিমের কুসুম, গাজরের রস কিংবা কুচানো গাজর ও দুধ।
শুষ্ক ত্বকের জন্য : একটি ডিমের কুসুম ও অর্ধেকটা চটকানো অ্যাভোকাডো।
তৈলাক্ত ত্বকের জন্য : একটি ডিমের কুসুম, এক চা চামচ লেবুর রস ও এক চা চামচ মধু।
স্পর্শকাতর ত্বকের জন্য : একটি ডিমের সাদা কুসুম ও এক চা চামচ টক দই (ব্রণের জন্যও এই প্যাক উপকারী)।
যেভাবে ব্যবহার করবেন
ত্বক অনুযায়ী এর মধ্যে যেকোনো একটি প্যাক বেছে নিন। এবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। প্যাকটি মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এখন পানি দিয়ে মুখ ভিজিয়ে হালকাভাবে পাঁচ মিনিট ম্যাসাজ করে নিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এ ছাড়া ডিমের সাদা অংশ সরাসরি মুখে লাগাতে পারেন। এটি মুখে লাগানোর পর শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানিতে তোয়ালে ভিজিয়ে মুখ মুছে নিন। দেখবেন, এক নিমেষেই ত্বক উজ্জ্বল হয়ে যাবে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,193 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,408 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,975 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,469 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,021 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,325 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,407 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,536 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,375 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,475 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)