Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

সঙ্গীকে অন্যের সঙ্গে তুলনা করবেন না

Googleplus Pint
#1
একজন মানুষের ভেতর সব গুণ মজুদ থাকে না। এটা যেমন আপনার বেলায় সত্যি, তেমনি সত্যি আপনার সঙ্গীর বেলায়ও। তাই সঙ্গীর দোষগুণ নিয়ে কখনো অন্যের সঙ্গে তুলনা করতে যাবেন না। তুলনা করার মাধ্যমে যে আক্ষেপ তৈরি হয়, সেটাই সম্পর্কে দূরত্ব তৈরি করে। অন্যের সম্পর্কের সঙ্গে নিজের সম্পর্কের তুলনা করা বোকামি।
সম্পর্ক কীভাবে গড়বেন, তা একান্তই আপনার ওপর। কী কী কারণে সম্পর্কে তুলনা করবেন না, তা জানিয়েছে বোল্ডস্কাই। দেখে নিন সেই কারণগুলো।
১. অস্বচ্ছ ঘটনা
আপনার বন্ধুর সাংসারিক অবস্থা দেখে ভাবতে পারেন, সে খুব সুখে আছে। এ কারণে বাসায় ফিরে সঙ্গীর কাছ থেকে একই আচরণ আশা করেন অনেকে। কিন্তু বন্ধুটি সত্যি যে তার সঙ্গীর সঙ্গে খুশি, তা সত্য নাও হতে পারে। তাই অন্যকে দেখে কোনো কিছু তুলনা করবেন না।
২. সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতারণা
ফেসবুকে আপনার পরিচিত কোনো দম্পতি হাসিখুশিতে থাকা ছবি পোস্ট করল। তার মানে এই নয় যে তারা আসলেই সুখী। তাদের হাসির অন্তরালে অনেক কষ্ট থাকতে পারে, যা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যায় না। তাই ফেসবুকে কোনো ছবি দেখেই সেটা দ্বারা প্রভাবিত হয়ে তুলনা করা উচিত নয়।
৩. সকলেই স্বতন্ত্র
এই পৃথিবীতে প্রত্যেক মানুষ একে অপরের চেয়ে ভিন্ন। তাই অন্যের সঙ্গীর সঙ্গে নিজের সঙ্গীর তুলনা করা উচিত নয়।
৪. আপনার জীবনে ভিন্ন
প্রত্যেক মানুষ ভিন্ন ভিন্ন পরিবারে জন্ম নেয় এবং তাদের জীবনযাত্রার মানও ভিন্ন হয়। তাই অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনের তুলনা করলে তা অনেক বড় ভুল হবে।
৫. আপনার ধারণা ভুল হতে পারে
অনেক সময় আমরা ভুল কিছু ধারণা করি। কারো উপরি জীবন হাসিখুশি দেখে আমরা ধরে নিই, তারা খুব ভালো আছে। কিন্তু এই ধারণা যে ভুল হতে পারে, তা অনেকের অজানা। তাই উপরিভাগ দেখে তুলনা করা বোকামি ছাড়া আর কিছুই নয়।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,195 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,408 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,976 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,469 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,021 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,325 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,408 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,536 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,375 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,475 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)