Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ত্বকে ঘি ব্যবহার করা কি ঠিক?

Googleplus Pint
#1
ভিটামিন এ, ভিটামিন ডি ও ভিটামিন সি থাকার কারণে ঘি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা ত্বক টানটান করতে সাহায্য করে, উজ্জ্বল করে, নরম ও মসৃণ করে। এ ছাড়া এর ফ্যাটি এসিড শুষ্কতা দূর করে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। তাই ত্বকে নিয়মিত ঘি ব্যবহার করা জরুরি।
ত্বকে ঘি কী উপকার করে এবং কীভাবে এই উপাদান ব্যবহার করবেন, সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। একনজরে চোখ বুলিয়ে নিন।
ত্বকের শুষ্কতা দূর করে
অতিরিক্ত শুষ্ক ত্বকের জন্য ঘি সবচেয়ে কার্যকর উপাদান। দুই টেবিল চামচ ঘি চুলায় গরম করে নিন। এবার রুমের তাপমাত্রায় ঠান্ডা করে নিন। ঠান্ডা হয়ে গেলে এই ঘি ত্বকে ম্যাসাজ করুন। পাঁচ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই উপাদান শুষ্কতা দূর করে ত্বক নরম ও মসৃণ রাখে।
ত্বক উজ্জ্বল করে
এক টেবিল চামচ বেসনের সঙ্গে এক টেবিল চামচ ঘি ও সমান পরিমাণে দুধ মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এবার ত্বক ভালোভাবে পরিষ্কার করে এই প্যাক লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক কালচে দাগ দূর করে ত্বক উজ্জ্বল করে।
চোখের নিচের কালো দাগ দূর করে
ভিটামিন এ থাকার কারণে চোখের চারপাশের কালো দাগ দূর করতে ঘি বেশ উপকারী। পাঁচ ফোঁটা আমন্ড অয়েলের সঙ্গে এক চা চামচ ঘি মিশিয়ে চোখের চারপাশে ম্যাসাজ করুন। টানা এক মাস নিয়মিত এই প্যাক ব্যবহারে চোখের চারপাশের কালো দাগ সহজেই দূর হবে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,195 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,408 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,976 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,469 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,021 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,325 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,408 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,536 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,375 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,475 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)