Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

মেসেজ দিয়ে যে ৭টি কাজ কখনো করবেন না

Googleplus Pint
#1
ভালোবাসার সম্পর্ক হোক, বন্ধুত্ব হোক কিংবা কর্মক্ষেত্রের কোনো বিষয় হোক—ফোনে মেসেজ দেওয়ার থেকে সরাসরি কথা বলাই ভালো। এতে অনেক সময় ভেঙে যাওয়া সম্পর্কও জোড়া লেগে যায়! যেকোনো বিষয়ে কাউকে মেসেজ দেওয়ার আগে রিডার্স ডাইজেস্টের এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
১. ফোনে মেসেজ দিয়ে কখনোই ব্রেকআপ করবেন না। এতে সম্পর্ক ভাঙার কারণটা পুরোপুরি পরিষ্কার হয় না। এ ক্ষেত্রে সারা জীবনই আপনি ওই মানুষটির কাছে দোষী হয়ে থাকবেন।
২. সঙ্গীর সঙ্গে আগে থেকে ডেটে যাওয়ার পরিকল্পনা থাকলে সেটি কোনো কারণে বাদ দিতে হলে অবশ্যই ফোন করে জানাবেন। কখনোই ফোনে মেসেজ দিয়ে ডেট বাদ দেবেন না।
৩. কাউকে খারাপ কোনো সংবাদ দিতে হলে কখনোই ফোনে মেসেজ দেবেন না। তাঁকে ফোন দিয়ে ভালোভাবে কথা বলে এরপর খবরটি দিন।
৪. গুরুত্বপূর্ণ কোনো বিষয় বা ব্যক্তিগত কোনো কিছু মেসেজে না জানানোই ভালো। আপনি যদি তাঁকে বিশ্বাস না করেন, তাহলে কখনোই এসব তথ্য মেসেজে পাঠাবেন না।
৫. যেসব খবর দ্রুত পৌঁছাতে হবে, সেগুলো মেসেজে না জানানোই বুদ্ধিমানের কাজ। হয়তো সে ফোনের কাছে নাও থাকতে পারে। এ ক্ষেত্রে ফোন করে সরাসরি খবরটি তাঁকে জানিয়ে দিন।
৬. কারো ব্যাপারে কোনো গসিপ মেসেজের মাধ্যমে অন্যকে ভুলেও জানাবেন না। যাকে মেসেজ পাঠাচ্ছেন, সে প্রমাণ রেখে দিলে মাঝে আপনিই বিপদে পড়বেন।
৭. মেসেজে ঝগড়া করা ঠিক না। তাহলে এই ঝগড়া আর কখনোই শেষ হবে না। মেসেজে ঝগড়া না করে ফোন দিন। দেখবেন, রাগ এক নিমেষেই কমে যাবে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [অনলাইন আয়] অনলাইন মোবাইল রিচার্জ সফটওয়্যার trustycarrier 0 2,415 10-23-2019, 09:20 PM
Last Post: trustycarrier
  [অন্যান্য]  Tinmo F300 100% ok flash file (6531) Imran 0 3,006 02-08-2018, 04:35 PM
Last Post: Imran
  এক মিনিটে যেকোন ভিডিও কে অডিও (DOT.MP3) করুন। Sohan 1 3,129 08-29-2017, 10:44 AM
Last Post: Hasan
  আপনি কি বিছানায় শুয়ে মোবাইল ব্যবহার করেন? তাহলে পোষ্টটা পড়ার পরে আর সেই সাহস পাবেন bdyousufctg 2 3,664 07-10-2017, 12:16 PM
Last Post: bdyousufctg
  মোবাইলে ডিলিট করা ফাইল ফিরে পাবেন যেভাবে! Hasan 2 4,656 07-10-2017, 01:04 AM
Last Post: Hasan
  [Exclusive] এবার আপনার status bar,notification panel সাজিয়ে নিন নিজের ইচ্ছে মতো Teulip Boy 1 3,378 07-08-2017, 12:07 AM
Last Post: Hasan
  যেসব কারনে আপনার ফোন এ দ্রুত চার্জ হয় না(must see) bdyousufctg 0 2,658 07-07-2017, 12:30 AM
Last Post: bdyousufctg
  Android এর জন্য একটি চমৎকার অ্যাপ। ১ টি অ্যাপের ভেতর ১০ টি অ্যাপ, সাইজ মাত্র ৬০০ KB. SHAKIL 0 6,628 06-27-2017, 11:39 PM
Last Post: SHAKIL
Photo [অনলাইন আয়] য়েভাবে Neobux থেকে ঘরে বসে ডলার আয় করবেন 100 % Andy 0 4,650 06-24-2017, 03:31 PM
Last Post: Andy
  আজ থেকে টিভি দেখুন কোন প্রকার App ছাড়া. bdyousufctg 0 3,698 06-17-2017, 06:05 AM
Last Post: bdyousufctg

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)