Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞাপন

Googleplus Pint
#1
বিজ্ঞাপন এমনিতেই খরুচে ব্যাপার। তার ওপর বিজ্ঞাপন যখন দামি পণ্যের হয়, তখন খরচও লাফিয়ে বাড়ে কয়েক গুণ। আর সমস্ত রেকর্ড ভেঙেছে শ্যানেল নং ৫। এ পারফিউমের একটি বিজ্ঞাপন বানাতে খরচ হয় ৩৩ মিলিয়ন ডলার, অর্থাৎ দুই শ ষাট কোটি টাকারও বেশি! অতিকায় বাজেটের এ বিজ্ঞাপনটি প্রচারিত হয়েছিল ২০০৪ সালে। মডেল হন জনপ্রিয় অস্ট্রেলিয়ান অভিনেত্রী নিকোল কিডম্যান ও ব্রাজিলিয়ান অভিনেতা রদ্রিগো সান্তরো। চার দিনের শুটিংয়ে কিডম্যানকে পারিশ্রমিক দিতে হয়েছে ৩ মিলিয়ন ডলার। অস্ট্রেলিয়ান পরিচালক ও প্রযোজক বাজ লারম্যান বিজ্ঞাপনটি পরিচালনা করেন। এত বেশি ব্যয়ের কারণ নিকোলের পোশাক, সেট ও বিপুল পরিমাণ ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট। সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞাপন হিসেবে এটা বিশ্বরেকর্ডও গড়ে।

এটাকে দুই মিনিটের একটি সিনেমা বলাই ভালো। এতে কিডম্যান অভিনয় করেছেন এক জনপ্রিয় তারকার চরিত্রে, যিনি নিজের সেলিব্রেটি জীবন থেকে পালাতে ব্যস্ত রাস্তার মাঝে ট্যাক্সি থামিয়ে উঠে পড়েন। ট্যাক্সিতে ছিলেন সান্তরো। তিনি আবার নিকোলকে চেনেন না। দুজন দুজনের প্রেমে পড়েন। সান্তরোর কাছে এই প্রেম ছিল স্বপ্নের মতো। কিন্তু নিকোল কিডম্যানকে আবার ফিরে যেতে হয় তার সেলিব্রেটি জগতে। আর সান্তরো? তিনি কখনোই ভুলতে পারেন না নিকোল কিডম্যানের হাসি আর তার সুঘ্রাণ।

বিজ্ঞাপনটি প্রচারের অল্প দিনেই শ্যানেল নং ৫ পারফিউমের বিক্রি বেড়ে যায় হু হু করে। বিজ্ঞাপনটির মূল আকর্ষণ তার গল্প, যা দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল ওই সময়। এর অনন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক সমন্বয় করেছেন স্কটিশ গীতিকার ক্রেগ আর্মস্ট্রং এবং মূল মিউজিক করেছেন ফ্রেঞ্চ সুরকার ক্লডি ডিবাসি।

ইংল্যান্ড, আমেরিকা ও কানাডার বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হওয়া এই বিজ্ঞাপন যে পরিমাণ সাড়া ফেলে তাতে এক কথায় বলা যায় পয়সা উসুল। ইউটিউব লিংক : [video]https://www.youtube.com/watch?v=0hcaaKhGL00[/video]
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  কাঁদতে কাঁদতে জীবনের চরম দুর্দশার কথা জানালেন অভিনেত্রী নাসরিন Hasan 0 2,977 12-06-2017, 11:41 PM
Last Post: Hasan
  আগামী শুক্রবারমুক্তি পাচ্ছে কলকাতার সুপারস্টার দেব ও বাংলাদেশের চিত্রনায়ক রোশান অভিনী Hasan 0 2,796 12-06-2017, 11:41 PM
Last Post: Hasan
  শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে দেব-রোশানের ককপিট Hasan 0 2,683 12-06-2017, 11:39 PM
Last Post: Hasan
  পাওলি দাম আর দেবের বিয়ে আজ Hasan 0 2,840 12-05-2017, 03:52 AM
Last Post: Hasan
  মুসলিম রীতি মানেননি বলেই অপুকে তালাক শাকিবের ! Hasan 0 2,731 12-05-2017, 03:49 AM
Last Post: Hasan
  ৯ ফেব্রুয়ারি বিয়ে করছেন তৌসিফ মাহবুব Hasan 0 2,820 11-21-2017, 03:31 AM
Last Post: Hasan
  পারিবারিক বিষয়ে আর কথা নয় : শাকিব খান Hasan 0 2,706 11-21-2017, 03:31 AM
Last Post: Hasan
  [বিনোদন] মহানায়ক আপনি শুধু চলচ্চিত্র নয়, আমাকেও শুন্য করে দিয়ে গেলেন! Hasan 0 2,863 08-29-2017, 04:15 PM
Last Post: Hasan
  [বিনোদন] এক নজরে নায়ক রাজ রাজ্জাক এর জীবনবৃত্তান্ত Hasan 0 3,450 08-24-2017, 12:04 AM
Last Post: Hasan
  এবার আফগান সিনেমায় নায়ক আদনান সামি Salim Ahmad 0 3,966 06-28-2017, 11:41 PM
Last Post: Salim Ahmad

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)