Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

বিখ্যাত নায়কের সন্তানের মা হতে চান দীপিকা!

Googleplus Pint
#1
বিনোদন ডেস্ক: দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘ট্রিপল এক্স’ অভিনয় করেছেন ভিন ডিজেল। দু’জনের রসায়ন প্রশংসিত হয়েছে সর্বত্র। ভিন ডিজেল ও দীপিকাকে নিয়ে নানা কথাও শোনা যাচ্ছে। সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন স্বয়ং দীপিকা।

প্রকাশ পাড়ুকোনের কন্যা কী এমন বললেন, যার প্রেক্ষিতে জল্পনা বাড়ল? দীপিকা নাকি বলেছেন, তিনি ভিন ডিজেলের সন্তানের মা হতে চান। এ আবার কী কথা! তা হলে কি রণবীর সিংহের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে দীপিকার? হলিউডের একটি শোয়ে দীপিকা এ হেন ইচ্ছার কথা নিজের মুখে প্রকাশ করেছেন। শো-এর হোস্ট ভিন ডিজেল ও দীপিকার রসায়ন নিয়ে প্রশ্ন করায়, দীপিকাকে বলতে শোনা গিয়েছে, ‘আগুন ছাড়া কি ধোঁয়া বের হয়?’ এর পরে সেই শোয়ের হোস্ট

দীপিকার কাছে জানতে চান, ‘ছবিতে রোম্যান্টিক দেখিয়েছে। তোমার মুখ দেখে আমি আন্দাজ করতে পারি। তবে কি সত্যি কিছু?’ দীপিকার সপ্রতিভ জবাব, ‘আগুন ছাড়া ধোঁয়া বের হয় না।’

এর পরেই কাহিনিতে আসল টুইস্ট। দীপিকা বলেন, ‘ভিন ডিজেলের প্রতি আমার দুর্বলতা রয়েছে। মনে মনে ভাবি, আমি আর ভিন ডিজেল একসঙ্গে রয়েছি। ভিনের সন্তানের জন্ম দিয়েছি আমি। এ সব চিন্তা আমার মাথায় ঘুরপাক করে।’ দীপিকা যা বললেন, তার অর্থ কি তিনি নিজে বোঝেন? কী জানি, মেয়ের যা মতি, তাতে কিছুই বোঝা যাচ্ছে না। -এবেলা
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  কাঁদতে কাঁদতে জীবনের চরম দুর্দশার কথা জানালেন অভিনেত্রী নাসরিন Hasan 0 2,847 12-06-2017, 11:41 PM
Last Post: Hasan
  আগামী শুক্রবারমুক্তি পাচ্ছে কলকাতার সুপারস্টার দেব ও বাংলাদেশের চিত্রনায়ক রোশান অভিনী Hasan 0 2,665 12-06-2017, 11:41 PM
Last Post: Hasan
  শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে দেব-রোশানের ককপিট Hasan 0 2,552 12-06-2017, 11:39 PM
Last Post: Hasan
  পাওলি দাম আর দেবের বিয়ে আজ Hasan 0 2,704 12-05-2017, 03:52 AM
Last Post: Hasan
  মুসলিম রীতি মানেননি বলেই অপুকে তালাক শাকিবের ! Hasan 0 2,602 12-05-2017, 03:49 AM
Last Post: Hasan
  ৯ ফেব্রুয়ারি বিয়ে করছেন তৌসিফ মাহবুব Hasan 0 2,690 11-21-2017, 03:31 AM
Last Post: Hasan
  পারিবারিক বিষয়ে আর কথা নয় : শাকিব খান Hasan 0 2,567 11-21-2017, 03:31 AM
Last Post: Hasan
  [বিনোদন] মহানায়ক আপনি শুধু চলচ্চিত্র নয়, আমাকেও শুন্য করে দিয়ে গেলেন! Hasan 0 2,732 08-29-2017, 04:15 PM
Last Post: Hasan
  [বিনোদন] এক নজরে নায়ক রাজ রাজ্জাক এর জীবনবৃত্তান্ত Hasan 0 3,322 08-24-2017, 12:04 AM
Last Post: Hasan
  এবার আফগান সিনেমায় নায়ক আদনান সামি Salim Ahmad 0 3,839 06-28-2017, 11:41 PM
Last Post: Salim Ahmad

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)