Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

আগুনের হাত থেকে পরিবারকে বাঁচাল বিড়াল!

Googleplus Pint
#1
বিড়াল ‘স্বার্থপর’ ও ‘আড়াই পা গেলেই ভুলে যায়’- এমন সব ধারনা প্রচলিত রয়েছে। এই সব ধারনা ভেঙে দিল কানাডার এক পরিবারের পোষা বিড়াল। সে দেখাল, বিড়ালও কুকুরের মতোই প্রভুভক্ত। আগুনের হাত থেকে পরিবারকে রক্ষা করল ওই বিড়ালটি।



রাতে বাড়িতে আগুন লেগে গিয়েছে। এদিকে মালকিন তখন গভীর ঘুমে আচ্ছন্ন। এই বিপজ্জনক পরিস্থিতিতেও প্রাণ বাঁচাতে পালিয়ে যায়নি পোষা বিড়ালটি। চিত্কারেও ঘুম ভাঙছে না দেখে সে মালকিনের হাতে জোরে কামড় বসিয়ে দেয়। যন্ত্রনায় ঘুম ভেঙে মালকিন বুঝলেন, কোনও একটা বিপদ ঘটেছে। আগুন ধরেছে বুঝতে পেরে বাড়ির অন্যান্য সদস্যদের নিয়ে বাইরে বেরিয়ে আসেন তিনি। গ্র্যান্ড প্রেইরি কাউন্টির দমকল বিভাগের প্রধান ট্রেভর গ্রান্ট সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।



গত বুধবার দমকল বিভাগের কাছে ফোন আসার পর অ্যালবার্টার ক্লেয়ারমন্টের ওই বাড়িতে পৌঁছে দেখা যায়, পরিবারের সবাই সুরক্ষিত রয়েছেন।



গ্রান্ট বলেছেন, দমকলকর্মীরা বাড়িটি থেকে আর একটি বিড়ালকে বের করে আনেন এবং আগুন নিভিয়ে ফেলেন।



গ্রান্ট আরও বলেছেন, পোষা কুকুরকে বিপদের হাত থেকে পরিবারের লোকজনকে সতর্ক করেছে, এমন ঘটনা এর আগেও তিনি শুনেছেন। কিন্তু বিড়ালকে এই ভূমিকা নিতে এর আগে কখনও শোনা যায়নি।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [অন্যান্য]  ৫ নাবালক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে শিক্ষিকা , অতঃপর . . . ! Ragu 0 2,285 09-22-2017, 01:03 PM
Last Post: Ragu
  [জানা ও অজানা] তেঁতুলের ১০ গুণাগুণ Salim Ahmad 0 2,377 06-10-2017, 10:23 PM
Last Post: Salim Ahmad
  জড়িয়ে রেখে আহত মনিবের প্রাণ বাঁচাল কুকুর! Hasan 0 2,164 05-25-2017, 10:27 PM
Last Post: Hasan
  জড়িয়ে রেখে আহত মনিবের প্রাণ বাঁচাল কুকুর! Hasan 0 2,155 05-25-2017, 10:27 PM
Last Post: Hasan
  ৫ ঘণ্টা ভয়ঙ্কর লড়াই অজগর-কুমিরের, অতঃপর... Hasan 0 2,230 05-25-2017, 10:26 PM
Last Post: Hasan
  অপরাধী নেই, জেলে বাসা বেঁধেছে ঘুঘু Hasan 0 2,289 05-25-2017, 10:26 PM
Last Post: Hasan
  কিডনির বড় সমস্যার নীরব ৭ লক্ষণ Playboy 0 3,047 03-21-2017, 11:02 AM
Last Post: Playboy
  আজব বিয়ের আসর! যেখানে বর অন্তঃসত্ত্বা! Playboy 0 2,370 03-21-2017, 11:00 AM
Last Post: Playboy
  নদীরও প্রাণ আছে : আদালতের রায়! Playboy 0 2,318 03-21-2017, 10:58 AM
Last Post: Playboy
  বোরো ধানক্ষেতে কাজ শেষে ফেরার পথে নারীকে গণধর্ষণ! Hasan 0 2,417 03-19-2017, 11:27 AM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)