Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

শেষকৃত্যের সময় বেঁচে উঠল কিশোর

Googleplus Pint
#1
শেষকৃত্যের সময় বেঁচে উঠল কিশোর
মৃত মানুষ হঠাৎ করে জেগে উঠছে, বিষয়টি শুনতেই কেমন গা ছমছম করে। সাধারণত ভৌতিক সিনেমায় এ ধরনের দৃশ্য দেখা যায়। কিন্তু ভাবুন তো বাস্তবে এমনটা ঘটলে কেমন হবে?



সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটকের একটি গ্রামে। মানাগুন্ডি নামের ওই গ্রামের কুমার মারেয়ার নামের ১৭ বছরের একজন কিশোরকে এক মাস আগে কুকুর কামড় দেয়। এরপর গত সপ্তাহ থেকে তার ভীষণ জ্বর শুরু হয়। পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা খুবই খারাপ হতে থাকে এবং তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করতে হয়।



এক পর্যায়ে চিকিৎসকরা সব আশা ছেড়ে দেন এবং কুমারের পরিবারের সদস্যদের জানান, যদি কৃত্রিম শ্বাস-প্রশ্বাস সরিয়ে নেয়া হয় তা হলে তাকে বাঁচানো যাবে না। কারণ তার পুরো শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। চিকিৎসক পরিবারকে সিদ্ধান্ত নিতে বলেন তারা চিকিৎসা চালিয়ে যাবেন কিনা। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।



বাড়িতে নেয়ার পর শরীরের কোনো নড়াচড়া না দেখে পরিবারের লোকজন কুমারকে মৃত ভেবে তার সৎকারের ব্যবস্থা শুরু করে। বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে তার শেষকৃত্যের ব্যবস্থা করা হয়। শেষকৃত্যের সব ব্যবস্থা যখন সম্পন্ন তখন হঠাৎ চোখ খোলেন কুমার, হাত-পা নাড়তে থাকেন এবং দ্রুত নিঃশ্বাস নিতে থাকেন। এরপর দ্রুত তাকে পার্শ্ববর্তী হাসপাতালে নেয়া হয়। এখন তাকে আবারো কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দেয়া হচ্ছে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [অন্যান্য]  ৫ নাবালক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে শিক্ষিকা , অতঃপর . . . ! Ragu 0 2,287 09-22-2017, 01:03 PM
Last Post: Ragu
  [জানা ও অজানা] তেঁতুলের ১০ গুণাগুণ Salim Ahmad 0 2,379 06-10-2017, 10:23 PM
Last Post: Salim Ahmad
  জড়িয়ে রেখে আহত মনিবের প্রাণ বাঁচাল কুকুর! Hasan 0 2,167 05-25-2017, 10:27 PM
Last Post: Hasan
  জড়িয়ে রেখে আহত মনিবের প্রাণ বাঁচাল কুকুর! Hasan 0 2,158 05-25-2017, 10:27 PM
Last Post: Hasan
  ৫ ঘণ্টা ভয়ঙ্কর লড়াই অজগর-কুমিরের, অতঃপর... Hasan 0 2,233 05-25-2017, 10:26 PM
Last Post: Hasan
  অপরাধী নেই, জেলে বাসা বেঁধেছে ঘুঘু Hasan 0 2,292 05-25-2017, 10:26 PM
Last Post: Hasan
  কিডনির বড় সমস্যার নীরব ৭ লক্ষণ Playboy 0 3,050 03-21-2017, 11:02 AM
Last Post: Playboy
  আজব বিয়ের আসর! যেখানে বর অন্তঃসত্ত্বা! Playboy 0 2,372 03-21-2017, 11:00 AM
Last Post: Playboy
  নদীরও প্রাণ আছে : আদালতের রায়! Playboy 0 2,320 03-21-2017, 10:58 AM
Last Post: Playboy
  বোরো ধানক্ষেতে কাজ শেষে ফেরার পথে নারীকে গণধর্ষণ! Hasan 0 2,423 03-19-2017, 11:27 AM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)