Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

পর্নো আসক্তি প্রেমে অনীহা আনে!

Googleplus Pint
#1
পর্নো ছবির প্রতি মাত্রাতিরিক্ত আসক্তি প্রেমের সম্পর্ক
থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। শুধু তা–ই নয়, এই
আসক্তি এতটাই ভয়ংকর যে এতে আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি
হয় এবং প্রেমিকার কাছে নিজেকে তাচ্ছিল্যের পাত্র বলে
মনে হয়। এর এতেই ওই প্রেমের সম্পর্ক তো
টেনে নিয়ে যাওয়া দূরের কথা, বরং ডেটিংয়েও অনীহা তৈরি
হয়।
যুক্তরাষ্ট্রের ব্রিগহাম ইয়াং ইউনিভার্সিটির এক গবেষণায় এ ফল
পাওয়া গেছে বলে দাবি করেছেন গবেষকেরা।
গবেষকদের পরামর্শ, যদি নিজেই বুঝে থাকেন, আপনি
পর্নো ছবিতে আসক্ত, তাহলে আজই তা দেখা বন্ধ করে
দিন।
আজ মঙ্গলবার হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়,
ব্রিগহাম ইয়াং ইউনিভার্সিটির গবেষকেরা ৩৫০ জন পুরুষ ও ৩৩৬
জন নারীর ওপর এ গবেষণাটি করেছেন। গবেষণা
প্রতিবেদনটি দ্য জার্নাল অব সেক্স রিসার্চে প্রকাশিত
হয়েছে।
গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে, কেউ যদি
মাত্রাতিরিক্ত পর্নো দেখেন কিংবা নিজেকে পর্নো
আসক্ত মনে করেন, তাহলে নতুন প্রেমের সম্পর্ক শুরু
ও আগের সম্পর্ক চালিয়ে নিতে তাঁরা খুব হীনম্মন্যতায়
ভোগেন।
ব্রিগহাম ইয়াং ইউনিভার্সিটির গবেষক নাথান লিওনহার্ট বলেন, ‘যাঁরা
নিজেরাই মনে করেন যে তাঁরা পর্নোগ্রাফিতে আসক্ত,
তাঁরা প্রেমিক হিসেবে নিজেদের অবাঞ্ছিত বা নষ্ট হওয়া
পণ্য মনে করেন। এমনকি ডেটিংয়ের মতো বিষয়ে তাঁরা
নিজেদের মূল্যহীনও মনে করেন।’
গবেষণায় নাথান লিওনহার্ট আরও বলেন, ‘কেউ যদি
পর্নোগ্রাফির প্রতি আসক্তি নিয়ন্ত্রণ করা উচিত বুঝতে
চেষ্টা করেন, তাহলে হুট করেই তিনি একাকিত্বে ভুগবেন।
আর এ কারণেই পুরোপুরি পর্নোগ্রাফির প্রতি আসক্তি
নিয়ন্ত্রণ করা তাঁর পক্ষে সম্ভব হয় না।’
গবেষণা প্রতিবেদনে বলা হয়, যাঁরা পর্নোগ্রাফিতে
আসক্ত মনে করেন, তাঁরা নিজেরাই নিজেদের প্রবোধ
দেন, ‘আমি পর্নোগ্রাফিতে আসক্ত, এ কারণে ডেটিংয়ে
আমার কোনো কদর নেই; যেহেতু আমি
পর্নোগ্রাফিতে আসক্ত, তাই ডেটিংয়ে যাওয়া উচিত হবে না;
প্রেমিকা বা সঙ্গিনীর কাছে আমার পর্নো আসক্তির
ব্যাপারে খোলাসা করে বলা যাবে না, কারণ সে নেতিবাচক
প্রতিক্রিয়া দেখাতে পারে। আর এটা খুব ভয়ের ব্যাপার
হবে।’
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,149 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,358 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,926 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,418 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 2,971 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,269 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,353 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,484 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,327 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,423 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)