Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

[ইসলামিক]  রোজা ভাঙার কারণ কী কী?

Googleplus Pint
#1
প্রশ্ন : কী কী কারণে রোজা ভঙ্গ হয়?
উত্তর : রোজা ভঙ্গের অনেক কারণ রয়েছে। রোজা
নিয়ে যেসব বই রয়েছে বা সিয়ামের আহকাম-
সংশ্লিষ্ট যে বইগুলো রয়েছে, সেগুলো থেকে
জেনে নেওয়ার চেষ্টা করবেন। তারপরও রোজা
ভঙ্গের মৌলিক বিষয়গুলো আমরা বলতে পারি।
সিয়াম ভঙ্গের জন্য প্রথমত যে বিষয়টি অত্যন্ত
গুরুত্বপূর্ণ সেটি হলো—স্ত্রী সহবাস অথবা স্বেচ্ছায়
যেকোনো ধরনের যৌনকাজে সম্পৃক্ত হওয়া। এটি
সিয়াম নষ্ট করে দেয়। তাই কেউ যদি স্বেচ্ছায়
কোনো যৌন চাহিদা পূরণ করার জন্য চেষ্টা করেন,
সেটা স্ত্রী সহবাস অথবা যেকোনোভাবে হোক না
কেন, তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে।
দ্বিতীয় বিষয়টি হচ্ছে পানাহার করা। স্বেচ্ছায়
যদি কোনো ব্যক্তি পানাহার করেন, তাহলে তার
সিয়াম নষ্ট হয়ে যাবে।
তৃতীয় বিষয়টি একটু দীর্ঘ আলোচ্য বিষয়। সেটা হচ্ছে
পানাহারের অর্থ যেখানে পাওয়া যায়, অর্থাৎ যে
কাজের মধ্যে পানাহারের অর্থ পাওয়া যায়, সে
কাজগুলোও সিয়ামকে নষ্ট করে। যেমন আপনি যদি
ধূমপান করেন, তাহলে আপনার সিয়াম নষ্ট হবে।
অথবা আপনি কিছু গিলে ফেললেন, যেমন—পাথর বা
এই জাতীয় কিছু আপনি ইচ্ছাকৃতভাবে গিলে ফেললে
সিয়াম নষ্ট হবে। তবে যদি থুতু গিলে থাকেন, তাহলে
সিয়াম নষ্ট হবে না, কারণ থুতু পানাহারের মতো
বিষয় নয়। এটা শরীরের অভ্যন্তরীণ একটা বিষয়।
আর পানাহারের অর্থ নেই যে বিষয়গুলোতে সেগুলো
সিয়াম নষ্ট করে না, যেমন—চোখে ড্রপ দিলে,
কানে ড্রপ দিলে, ইনসুলিন নিলে, ইনজেকশন নিলে
সিয়াম নষ্ট হবে না। কিন্তু পানাহারের অর্থ পাওয়া
যায় এমন ইনজেকশন বা স্যালাইন নিলে, যেগুলো
খাদ্যের কাজ করে, শক্তিবর্ধক অথবা খাদ্যের
ব্যবস্থা আছে, সেই স্যালাইন যদি কেউ নিয়ে
থাকেন, তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে।
তাহলে আমরা বুঝতে পারলাম, সিয়াম ভঙ্গের
মৌলিক বিষয় হচ্ছে তিনটি। প্রথমত, স্ত্রী সহবাসসহ
যেকোনো ধরনের যৌনাচার। দ্বিতীয়ত, পানাহার বা
খাদ্য গ্রহণ করা। তৃতীয়ত, পানাহারের অর্থ যেগুলোর
মধ্যে রয়েছে, সেগুলো সিয়াম নষ্ট করে থাকে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  অনেক আঁধার পেরিয়ে লেখক : মুহাম্মাদ জাভেদ কায়সার (রহ) mirahasan 0 6,857 01-18-2020, 07:23 PM
Last Post: mirahasan
  অজু নিয়ে কিছু হাদিস mirahasan 0 2,497 01-18-2020, 07:21 PM
Last Post: mirahasan
  [ইসলামিক]  আত্মীয়-স্বজন মারা গেলে কান্নাকাটি করা যাবে কি? Hasan 0 2,800 11-14-2018, 04:20 PM
Last Post: Hasan
  নিজের মৃত্যুর জন্য কি দোয়া করা যাবে? Hasan 0 2,836 11-21-2017, 12:26 PM
Last Post: Hasan
  প্রতিষ্ঠানের কর্তা অমুসলিম হলে কি সালাম দেওয়া যাবে? Hasan 0 2,758 11-21-2017, 12:23 PM
Last Post: Hasan
  স্বামী খুশি হয়ে স্ত্রীর নামে জমি লিখে দিতে পারবে কি? Hasan 0 3,291 11-21-2017, 12:23 PM
Last Post: Hasan
  আকিকার মাংসের কোনো বণ্টন পদ্ধতি কি আছে? Hasan 0 2,725 11-21-2017, 12:23 PM
Last Post: Hasan
  পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে আগামী ২ ডিসেম্বর Hasan 0 2,773 11-21-2017, 12:22 PM
Last Post: Hasan
  দাওয়াহ এর ফজিলত bdyousufctg 0 3,469 11-05-2017, 12:04 AM
Last Post: bdyousufctg
  [ইসলামিক]  দেবরের সামনে কি পর্দা করতে হবে ? Hasan 0 3,142 07-10-2017, 01:38 AM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)