Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

[বিনোদন] ‘অ্যাডাল্ট কমেডি’ থাকার কারণে সিনেমা ছাড়লেন সঞ্জয় দত্ত

Googleplus Pint
#1
‘ধামাল’ সিরিজের তৃতীয় কিস্তি ‘টোটাল ধামাল’-এ ‘প্রাপ্তবয়স্কদের কৌতুক’ থাকায় সিনেমাটি থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন অভিনেতা সঞ্জয় দত্ত।



এই সিরিজের প্রথম দু্ই সিনেমা ‘ধামাল’ ও ‘ডাবল ধামাল’-এ বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। এর নির্মাতারা স্বাভাবিকভাবেই তৃতয়ি সিনেমাটিতেও যুক্ত করতে চাইছিলেন তাকে। কিন্তু চলতি বছরের শুরু থেকেই অন্য সিনেমায় আগে থেকে দেওয়া শিডিউলের কারণে সঞ্জয়ের সঙ্গে সময় মেলাতে পারছিলেন না তারা। সেকারণে ‘টোটাল ধামাল’-এর শুটিং শুরু হতে দেরিও হয়েছে বেশ কিছুটা। এবার জানা গেল, সিনেমার গল্পে অ্যাডাল্ট কমেডি থাকায় এতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন সঞ্জয়।



এ ব্যাপারে একটি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলে, “শিডিউল না মেলা ছাড়াও সিনেমাটি নিয়ে সঞ্জয়ের আরেকটি সমস্যা ছিল এতে থাকা প্রাপ্তবয়স্কদের কৌতুক। তিনি চান না তার সন্তানেরা তাকে এমন এক সিনেমায় দেখুক যেখানে আকারে ইঙ্গিতে এবং অশ্লিল কৌতুকে যৌনতাকে উসকে দেওয়া হবে।”



ব্যক্তিজীবনে সঞ্জয় তিন সন্তানের বাবা; তার রয়েছে দুই মেয়ে ত্রিশলা ও ইকরা এবং ছেলে শাহরান।



‘টোাটাল ধামাল’ ছাড়লেও এই মুহূর্তে হাতে থাকা সিনেমার কারণে ব্যস্ত সময়ই পার করছেন সঞ্জয়। শুটিং করছেন ওমাং কুমারের ‘ভূমি’তে, যার মাধ্যমে দীর্ঘদিনের বিরতির পর পর্দায় ফিরবেন তিনি। এতে তার মেয়ের ভূমিকায় দেখা যাবে অদ্বিতী রাও হায়দারিকে। এই বছরের ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।



এছাড়াও সঞ্জয় দত্ত’র হাতে রয়েছে ‘তোরেবাজ’, ‘সাহেব, বিবি ঔর গ্যাংস্টার থ্রি’ এবং অজয় দেবগনের সঙ্গে নাম ঠিক না হওয়া একটি সিনেমা।



তথ্যসূত্রঃ বিডিনিউজ২৪
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  কাঁদতে কাঁদতে জীবনের চরম দুর্দশার কথা জানালেন অভিনেত্রী নাসরিন Hasan 0 2,901 12-06-2017, 11:41 PM
Last Post: Hasan
  আগামী শুক্রবারমুক্তি পাচ্ছে কলকাতার সুপারস্টার দেব ও বাংলাদেশের চিত্রনায়ক রোশান অভিনী Hasan 0 2,720 12-06-2017, 11:41 PM
Last Post: Hasan
  শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে দেব-রোশানের ককপিট Hasan 0 2,606 12-06-2017, 11:39 PM
Last Post: Hasan
  পাওলি দাম আর দেবের বিয়ে আজ Hasan 0 2,760 12-05-2017, 03:52 AM
Last Post: Hasan
  মুসলিম রীতি মানেননি বলেই অপুকে তালাক শাকিবের ! Hasan 0 2,657 12-05-2017, 03:49 AM
Last Post: Hasan
  ৯ ফেব্রুয়ারি বিয়ে করছেন তৌসিফ মাহবুব Hasan 0 2,746 11-21-2017, 03:31 AM
Last Post: Hasan
  পারিবারিক বিষয়ে আর কথা নয় : শাকিব খান Hasan 0 2,627 11-21-2017, 03:31 AM
Last Post: Hasan
  [বিনোদন] মহানায়ক আপনি শুধু চলচ্চিত্র নয়, আমাকেও শুন্য করে দিয়ে গেলেন! Hasan 0 2,784 08-29-2017, 04:15 PM
Last Post: Hasan
  [বিনোদন] এক নজরে নায়ক রাজ রাজ্জাক এর জীবনবৃত্তান্ত Hasan 0 3,378 08-24-2017, 12:04 AM
Last Post: Hasan
  এবার আফগান সিনেমায় নায়ক আদনান সামি Salim Ahmad 0 3,890 06-28-2017, 11:41 PM
Last Post: Salim Ahmad

Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)