Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

দুই ক্লিকেও যদি ড্রাইভ না খোলে

Googleplus Pint
#1
অনেক সময় কম্পিউটারে কাজ করতে গিয়ে দেখলেন
হার্ডডিস্কের ড্রাইভগুলোতে দুই (ডবল) ক্লিক করলে
সেটি খুলছে না। উইন্ডোজ এক্সপি অপারেটিং
সিস্টেমে এটি হরহামেশা হয়ে থাকে।
আপনি কোনো কাজে D: ড্রাইভে দুই ক্লিক করে
খুলতে গেলেন, কিন্তু স্বভাবতই সেটি না খুলে
অটোরানের কিছু তালিকা দেখিয়ে সেটি খুলতে
বলতে পারে। আবার This drive does not open কিংবা
Restriction with administrator বার্তা দেখিয়ে
আপনাকে থামিয়ে দিতে পারে। কিছু ভাইরাস
আপনাকে বিভ্রান্তিতে ফেলার জন্য এমনভাবে
সাজানো থাকে। ভাইরাস কিছু খারাপ রেজিস্ট্রি
তৈরি করে, তাই কাজে এমন বাধা আসে।
স্টার্ট মেনু থেকে রান প্রোগ্রাম চালু করুন। এখানে
regedit লিখে এন্টার চাপুন। রেজিস্ট্রি এডিটর ওপেন
হলে বাঁয়ের তালিকা থেকে HKEY_CURRENT_USER-এ
ক্লিক করে Software-এ ক্লিক করে আবার Microsoft-এ
ক্লিক করুন। এখানে আবার Windows-এ ক্লিক করে
CurrentVersion-এ ক্লিক করে আবার Explorer-এ ক্লিক
করে MountPoints 2-কে খুঁজে নিয়ে মুছে (ডিলিট)
ফেলুন। মনে রাখবেন, ভাইরাসে আক্রান্ত হলেই শুধু
এই রেজিস্ট্রিটি মুছতে হবে। অযথা মুছে ফেললে
উইন্ডোজের সিস্টেম ফাইল পড়ে যাবে। তাই জেনে-
বুঝে কাজটি করুন। যদি নির্দিষ্ট কোনো ড্রাইভে দুই
ক্লিক করে না খোলে, তাহলে কি-বোর্ড থেকে Shift
কি চেপে ধরে সেই ড্রাইভের ওপর মাউসের ডান
বোতাম চাপুন। ধরুন আপনার কম্পিউটারের D: ড্রাইভ
দুই ক্লিক করলে সেটি খুলছে না। তাহলে কি-বোর্ড
থেকে Shift কি চেপে ধরে ড্রাইভের ওপর মাউসের
ডান বোতাম চাপুন। তালিকা থেকে Open command
window here-এ ক্লিক করুন।
D: ড্রাইভের ওপর কমান্ড প্রম্পটের কাজ করার জন্য
নতুন উইন্ডো খুলে যাবে। এবার এখানে cd/ লিখে
এন্টার চাপুন। পরের লাইনে attrib-r-h-s autorun.inf হুবহু
লিখে আবার এন্টার চাপুন। পরের লাইনে আবার del
autorun.inf লিখে এন্টার চাপুন। অটোরান প্রোগ্রাম
ডিলিট হয়ে যাবে।
এবার কম্পিউটারকে একবার রিস্টার্ট করে নিলে দুই
ক্লিকে ড্রাইভ খুলবে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  Can't Type In The Search Bar In Windows 10 Hasan 0 3,575 09-13-2022, 09:43 PM
Last Post: Hasan
  WINDOWS 11 ISO DOWNLOAD 2021 Hasan 0 2,800 07-28-2021, 12:28 PM
Last Post: Hasan
  কম্পিউটার পরিষ্কার করবেন যেভাবে Hasan 0 2,580 11-21-2017, 03:18 AM
Last Post: Hasan
  এক পিসিতে দুই মনিটর ব্যবহার করবেন যেভাবে Hasan 0 2,551 11-21-2017, 03:17 AM
Last Post: Hasan
  অনেক সময় মাইক্রোসফট অফিস প্রোগ্রামের দরকারি ফাইল অজানা কারণেই ক্ষতিগ্রস্ত বা করাপ্টে Hasan 0 2,573 11-21-2017, 03:17 AM
Last Post: Hasan
  নষ্ট ডকুমেন্ট ঠিক করতে চাইলে Hasan 0 2,576 11-21-2017, 03:17 AM
Last Post: Hasan
  কম্পিউটারে স্থায়ীভাবে ফাইল ডিলিট করবেন যেভাবে Hasan 0 2,404 11-21-2017, 03:16 AM
Last Post: Hasan
  কম্পিউটার কি-বোর্ডের ১০০ শর্টকার্ট টিপস! bdyousufctg 0 2,557 09-01-2017, 03:58 PM
Last Post: bdyousufctg
  [বিজ্ঞান ও প্রযুক্তি] হার্ডডিস্ক ভালো রাখার কিছু টিপস !! OsM Nazmul 1 2,929 08-27-2017, 12:45 AM
Last Post: Hasan
  এবার জেনে নিন, সেরা ২০ টি কম্পিউটার বাংলা টিপস / by raju r (porbo 3) raju r 1 3,663 06-06-2017, 10:36 AM
Last Post: Ritu Akter Miza

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)