Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

উইন্ডোজ ১০: নির্দিষ্ট ফাইল রাখুন নির্দিষ্ট ড্রাইভে

Googleplus Pint
#1
অনলাইন থেকে কোনো ফাইল, ছবি, ভিডিও ডাউনলোড করা হলে তা স্বয়ংক্রিয়ভাবে সাধারণত সি ড্রাইভে সেইভ হয়ে থাকে। অনেক সময় কম্পিউটারে নানা সমস্যার কারণে নতুন করে অপারেটিং সিস্টেম সেটআপ দিতে হয়। তখন সি ড্রাইভের ফাইলগুলো ব্যাকআপ রাখা না হলে সেগুলো হারিয়ে যায়।



অনেক সময় ভাইরাস বা অন্য ক্রুটির কারণে সি ড্রাইভে প্রবেশও করা যায় না। এমন ক্ষেত্রে ডাউনলোড করা ফাইলগুলো উদ্ধার করার উপায় থাকে না।



এ সমস্যা থেকে মুক্তি দিতে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে রয়েছে ফরম্যাট অনুযায়ী ফাইলগুলো বিভিন্ন ড্রাইভে সংরক্ষণের সুবিধা। এ টিউটোরিয়ালের তুলে ধরা হলো কিভাবে সংরক্ষণের এ কাজ করতে হবে।







প্রথমে টাস্কবারের নোটিফিকেশন বা স্টার্ট থেকে সেটিংসে যেতে হবে।



তারপর ‘system’-এ গিয়ে ‘storage’-এ ক্লিক করতে হবে।



তাহলে কম্পিউটার হার্ডড্রাইভের বিস্তারিত দেখা যাবে। কোন ড্রাইভ, কতটুকু জায়গা দখল করে আছে জানা যাবে সেটি থেকে।



এর নিচে রয়েছে ‘save locations’ নামে একটি ফিচার। এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। কোন ধরনের ফাইল, কোন ড্রাইভে সংরক্ষণ করতে চান ব্যবহারকারীরা তা নির্ধারণ করে দিতে পারবেন।





এতে রয়েছে ডকুমেন্ট, ছবি, মিউজিক, ভিডিও ইত্যাদি ফাইলগুলো নির্দিষ্ট ড্রাইভে সংরক্ষণের সুবিধা। এ জন্য যে ফাইল যে ড্রাইভে সংরক্ষণ করতে চান তা নির্ধারণ করে দিতে হবে। তাহলে তা স্বয়ংক্রিয়ভাবে সেইভ হয়ে যাবে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  Can't Type In The Search Bar In Windows 10 Hasan 0 3,664 09-13-2022, 09:43 PM
Last Post: Hasan
  WINDOWS 11 ISO DOWNLOAD 2021 Hasan 0 2,866 07-28-2021, 12:28 PM
Last Post: Hasan
  কম্পিউটার পরিষ্কার করবেন যেভাবে Hasan 0 2,649 11-21-2017, 03:18 AM
Last Post: Hasan
  এক পিসিতে দুই মনিটর ব্যবহার করবেন যেভাবে Hasan 0 2,617 11-21-2017, 03:17 AM
Last Post: Hasan
  অনেক সময় মাইক্রোসফট অফিস প্রোগ্রামের দরকারি ফাইল অজানা কারণেই ক্ষতিগ্রস্ত বা করাপ্টে Hasan 0 2,651 11-21-2017, 03:17 AM
Last Post: Hasan
  নষ্ট ডকুমেন্ট ঠিক করতে চাইলে Hasan 0 2,654 11-21-2017, 03:17 AM
Last Post: Hasan
  কম্পিউটারে স্থায়ীভাবে ফাইল ডিলিট করবেন যেভাবে Hasan 0 2,476 11-21-2017, 03:16 AM
Last Post: Hasan
  কম্পিউটার কি-বোর্ডের ১০০ শর্টকার্ট টিপস! bdyousufctg 0 2,640 09-01-2017, 03:58 PM
Last Post: bdyousufctg
  [বিজ্ঞান ও প্রযুক্তি] হার্ডডিস্ক ভালো রাখার কিছু টিপস !! OsM Nazmul 1 3,013 08-27-2017, 12:45 AM
Last Post: Hasan
  এবার জেনে নিন, সেরা ২০ টি কম্পিউটার বাংলা টিপস / by raju r (porbo 3) raju r 1 3,756 06-06-2017, 10:36 AM
Last Post: Ritu Akter Miza

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)