Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

উইন্ডোজ ১০-এ সময় বা তারিখ ভুল দেখালে যা করনীয়

Googleplus Pint
#1
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে অনেক সময় টাইম জোন ঠিক থাকলেও দেখানো সময়টা ভুল থাকে। এমনটা হলে সহজেই কয়েকটি ধাপ অনুসরণ করে তা ঠিক করে নেওয়া সম্ভব। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অন্য সংস্করণগুলোর মতোই পূর্বনির্ধারিত সময় বা তারিখ ঠিক করতে টাস্কবারের ডান পাশের কোনায় তারিখের অপশন থেকে সেট করা যাবে।
যা করতে হবে----------

টাস্কবারের ডান কোনার সময় এবং তারিখ দেখায় যেখানে, সেখানে ক্লিক করুন। ক্যালেন্ডারসহ সময় দেখাবে। এখানে Date and time settings লিংকে ক্লিক করুন। DATE & TIME সেটিংস চালু হলে Time zone এ খেয়াল করে দেখুন (UTC+6:00) Dhaka নির্বাচন করা আছে কি না। না থাকলে টাইম জোনের ড্রপডাউন তালিকা থেকে সেটি ঠিক করে নিন।
এখন সঠিক সময় দেখতে পারবেন। না দেখালে আবার আগের নিয়মে সময় ও তারিখ সেটিংস চালু করে Set time automatically অপশন লেবেল সচল করে নিন। সঠিক সময় দেখতে পাবেন। লোকেশন সার্ভিস চালু করা না থাকলে স্বয়ংক্রিয় সময় সেটিংস চালু না করাই ভালো। তবে উইন্ডোজ টাইম সার্ভিস অপশন কনফিগার করা না থাকলেও অনেক সময় উলটা-পালটা তারিখ দেখাতে পারে। টাইম সার্ভিস কনফিগার করতে Win key + R একসঙ্গে চেপে রান চালু করুন। এখানে Services.msc লিখে এন্টার বোতাম চাপুন।
টাইম সার্ভিস চালু হলে তালিকা থেকে Windows Time এন্ট্রি খুঁজুন। উইন্ডোজ টাইম এন্ট্রিতে রাইট ক্লিক করে properties নির্বাচন করুন অথবা ডাবল ক্লিক করতে পারেন। এবার General ট্যাবের Start type থেকে Automatic নির্বাচন করে নিচের Start বোতামে ক্লিক করুন। যদি ওপরের কৌশলগুলো কাজে না দেয় তবে নিজে (ম্যানুয়ালি) তারিখ ও সময় ঠিক করে দিতে পারেন। এতেও যদি কাজ না হয়, তবে ধরে নিতে হবে মাদারবোর্ডের সিমোস (CMOS) কিংবা বায়োস ব্যাটারিতে সমস্যা আছে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  Can't Type In The Search Bar In Windows 10 Hasan 0 3,571 09-13-2022, 09:43 PM
Last Post: Hasan
  WINDOWS 11 ISO DOWNLOAD 2021 Hasan 0 2,795 07-28-2021, 12:28 PM
Last Post: Hasan
  কম্পিউটার পরিষ্কার করবেন যেভাবে Hasan 0 2,577 11-21-2017, 03:18 AM
Last Post: Hasan
  এক পিসিতে দুই মনিটর ব্যবহার করবেন যেভাবে Hasan 0 2,549 11-21-2017, 03:17 AM
Last Post: Hasan
  অনেক সময় মাইক্রোসফট অফিস প্রোগ্রামের দরকারি ফাইল অজানা কারণেই ক্ষতিগ্রস্ত বা করাপ্টে Hasan 0 2,572 11-21-2017, 03:17 AM
Last Post: Hasan
  নষ্ট ডকুমেন্ট ঠিক করতে চাইলে Hasan 0 2,575 11-21-2017, 03:17 AM
Last Post: Hasan
  কম্পিউটারে স্থায়ীভাবে ফাইল ডিলিট করবেন যেভাবে Hasan 0 2,402 11-21-2017, 03:16 AM
Last Post: Hasan
  কম্পিউটার কি-বোর্ডের ১০০ শর্টকার্ট টিপস! bdyousufctg 0 2,555 09-01-2017, 03:58 PM
Last Post: bdyousufctg
  [বিজ্ঞান ও প্রযুক্তি] হার্ডডিস্ক ভালো রাখার কিছু টিপস !! OsM Nazmul 1 2,926 08-27-2017, 12:45 AM
Last Post: Hasan
  এবার জেনে নিন, সেরা ২০ টি কম্পিউটার বাংলা টিপস / by raju r (porbo 3) raju r 1 3,662 06-06-2017, 10:36 AM
Last Post: Ritu Akter Miza

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)