Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ফেসবুকে ৩৬০ ডিগ্রি ছবি পোস্ট করতে

Googleplus Pint
#1
ফেসবুক এ বছরের শুরুতে ৩৬০ ডিগ্রি ভিউ ফিচার চালু করে। এই ফিচারের সাহায্যে ওপর-নিচ, সামনে-পেছনে সবদিক থেকে যেকোনও ছবি দেখা সম্ভব। অবশ্য সেজন্য ছবিটিকে ৩৬০ ডিগ্রি মানের হতে হবে।

স্পেশাল ৩৬০ ক্যামেরা ব্যবহার করে ৩৬০ ডিগ্রি ছবি তৈরি করা যায়। স্ট্রিট ভিউ কিংবা গুগল ক্যামেরা অ্যাপের সাহায্যেও এটা করা যেতে পারে।

আমরা প্রায় সবাই বিভিন্নভাবে ৩৬০ ডিগ্রি ছবি ব্যবহার করেছি। কিন্তু ফেসবুকে এ ধরনের ছবি আপলোড দেওয়ার অভিজ্ঞতা সবার নেই। ফেসবুকে এসব ছবি আপলোড করা অন্যান্য পোস্ট কিংবা ছবি আপলোড করার মতো একেবারেই সহজ। আসুন দেখে নিই কীভাবে এসব ছবি ফেসবুকে পোস্ট করা যায়।

ওয়েব থেকে পোস্ট করতে-

আপনার টাইমলাইনের নিউজ ফিড সেকশনের ওপরে থাকা ফটো কিংবা ভিডিও অপশনে ক্লিক করুন। তারপর একটি ছবি সিলেক্ট করতে হবে। ছবিটি কাদের সাথে শেয়ার করতে চান, সেটা নির্বাচন করতে হবে। এরপর ছবিটি দেখার জন্য ক্লিক এবং ড্র্যাগ করতে হবে।

স্মার্টফোন থেকে পোস্ট করতে-

প্রথমেই হোয়াটস অন ইওর মাইন্ড অপশনে ক্লিক করুন। তারপর সেখান থেকে ফটো কিংবা ভিডিও অপশনে ক্লিক করে একটি ছবি নির্বাচন করতে হবে। পরবর্তীতে আপনার কাঙ্ক্ষিত দর্শক নির্বাচন করতে হবে। ছবিটি দেখতে আপনার ফোনটি মুভ করুন কিংবা ফিঙ্গার ড্র্যাগ করুন। এছাড়াও ছবিটিতে ক্লিক করার মাধ্যমে আপনি পুরো ছবিটি দেখতে পাবেন।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [ফেসবুক] ফেসবুক রুম কি? বিস্তারিত জেনে নিন Nabila 0 2,185 07-23-2020, 04:55 PM
Last Post: Nabila
  [টিপস] কীভাবে ফেসবুকে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করবেন muztum 0 2,627 01-01-2019, 06:25 PM
Last Post: muztum
  যে ৫ কারণে স্মার্টফোন স্লো হয়ে যায় Hasan 0 2,521 12-11-2017, 11:36 PM
Last Post: Hasan
  [ফেসবুক] ফেসবুক স্ট্যাটাস এ লাইক বাড়াবেন যে ভাবে? Hasan 0 2,594 12-11-2017, 11:35 PM
Last Post: Hasan
  [Grameenphone] freebasics ও freefacebook চলার সুবিধার জন্য sarif 1 3,321 07-20-2017, 02:07 PM
Last Post: Hasan
  Messenger এর 5 টি Tricks জেনে নিন কাজে আসবে. Hasan 1 3,357 07-08-2017, 12:14 PM
Last Post: bdyousufctg
  [ফেসবুক] ‘প্রোফাইল পিকচার’ নিয়ে কঠোর হচ্ছে ফেসবুক Hasan 0 2,719 06-26-2017, 02:01 AM
Last Post: Hasan
  [ফেসবুক] জেনে নিন কি কি কারনে আপনি Facebook থেকে ব্লক হতে পারেন। Hasan 1 8,047 06-19-2017, 05:21 PM
Last Post: bdyousufctg
  [ফেসবুক] কঠোর হলো ফেসবুক Salim Ahmad 0 3,291 06-10-2017, 09:26 AM
Last Post: Salim Ahmad
  কিভাবে আপনার বা আপনার ফ্রেন্ডের নামের ক্লোন আইডি ডিসেবল করবেন? Sohan 0 6,883 05-29-2017, 01:15 AM
Last Post: Sohan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)