Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

এবার অফিসে বসেই ওজন কমান!

Googleplus Pint
#1
অনলাইন ডেস্ক: অফিসে বসেই ওজন কমানো যাবে? অবাক হচ্ছেন? একটানা বসে বসে কাজ, ওজন বাড়ছে তাতেই, সে তো বাড়বেই। প্রতিদিন আট থেকে নয় ঘন্টা এক জায়গায় বসে থাকলে শরীর চালনা হয় না। ফলে ক্যালোরিও পোড়ে না পর্যাপ্ত পরিমাণ, আর তার ফলেই বেড়ে যায় ওজন।

এই সমস্যা বোধ হয় প্রায় ১০ জনের মধ্যে আটজন অফিস কর্মীরই৷ কিন্তু উপায় আছে অফিসে থেকেও শরীর থেকে অতিরিক্ত ফ্যাট ঝরিয়ে ফেলার। এর জন্য আপনাকে আলাদা করে সময় বের করতে হবে না। কাজ করতে করতে অনায়েসেই এই সহজ কয়েকটি পথ অনুসরণ করতে পারেন আপনি। আর তাতে সমস্যা মিটবে আপনার।

১) কাজের মাঝে বিরতি নিন৷ অনেকক্ষণ এক নাগাড়ে কাজ করার মাঝে এক দু’বার নিজের চেয়ার থেকে উঠুন, কফি খান, রিল্যাক্স করুন, তাতে আপনার শরীরের চালনা হবে।

২) প্রচুর পানি খান, অনেকক্ষণ এক জায়গায় বসে থাকলে শুধু চর্বি বাড়ে তা নয় হজমেরও গণ্ডগল হয়, তাই বেশি করে পানি খেতে হবে। এতে আপনার হজমের সমস্যাও দূর হবে আবার ক্যালেরি পুড়তেও সাহয্য করবে। পটাসিয়াম সমৃদ্ধ খাদ্য বেশি করে খান। এতে ক্যালোরি পোড়ার পরিমাণ বাড়ে৷ অ্যাভোকাডো, নারকোলের পানি এসবে পটাসিয়ামের পরিমাণ বেশি থাকে।

৩) অবসরের খাবারের দিকে নজর রাখুন। বেশি ক্যালোরি যুক্ত খাবার খাওয়া কখনওই উচিত নয়। বিশেষত যেসব খাবারে সুগার বেশি সেসব খাবারও বাদ দিন আপনার তালিকা থেকে। চকলেট জাতীয় খাবার বা আইসক্রিম খাবেন না।

৪) চেয়ারে বসেই কিছু অল্প ব্যায়াম করুন। এতে আপনার শরীরে প্রতিদিন একশ’রও বেশি ক্যালোরি পুড়তে পারে। চেয়ারে বসেই আপনার পা মাটিতে ঠেকিয়ে রাখুন। এবার আপনার শরীরের উর্দ্ধভাগকে একবার একদিকে যতটা সম্ভব ঘোরানোর চেষ্টা করুন। আবার বিপরীত দিকেও একই ভাবে ঘোরান আপনার শরীর। দিনে অন্তত দশবার করে এই ব্যায়াম করুন চেয়ারে বসে।

৫) পা মেঝে থেকে অল্প উপরে তুলে রাখুন। এবার দুই পায়ের পাতাকে উপর দিকে করে নিজের শরীরের দিকে টেনে রাখুন দশ সেকেন্ড। এবার ছেড়ে দিয়ে ঠিক উল্টো দিকে অর্থাৎ শরীরের বাইরের দিকে ঠেলে দিন পায়ের পাতাকে। এই ভাবে দশ সেকেন্ড রাখুন। এই ব্যায়ামে আপনার ক্যালোরিও ঝড়বে আবার পায়ের ব্যাথাও কম হবে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  হাত-পা ঘামায় কেন? Hasan 0 2,204 02-21-2022, 11:26 PM
Last Post: Hasan
  [স্বাস্থ্যগত] SURFACE WATER কি নিরাপদ? ultimabangladesh 0 2,242 02-06-2020, 02:10 PM
Last Post: ultimabangladesh
  শতভাগ নিরাপদ ও মিনারেল-এ্যালকালীন সমৃদ্ধ পানির নিশ্চয়তায়- ULTIMA RO Water Purifier ultimabangladesh 0 2,195 01-05-2020, 12:02 PM
Last Post: ultimabangladesh
  একজিমা হলে কি করবেন Hasan 0 2,427 07-27-2019, 02:54 AM
Last Post: Hasan
  পেইনকিলার খাওয়ার ক্ষতিকর দিক Hasan 0 2,451 12-11-2017, 11:38 PM
Last Post: Hasan
  ছোঁয়াচে রোগ গনোরিয়া Hasan 0 2,497 12-11-2017, 11:37 PM
Last Post: Hasan
  ইয়োগা নাকি এক্সারসাইজ - কোনটা বেশি কার্যকরী? Hasan 0 2,526 08-29-2017, 04:26 PM
Last Post: Hasan
  বৃষ্টির মৌসুমে পায়ের সুস্থতা- জেনে নিন ডাক্তারের পরামর্শ Hasan 0 2,457 08-29-2017, 04:23 PM
Last Post: Hasan
  [হ্যাকিং] লাং ক্যান্সারের ঝুঁকি বাড়ায় খুব পরিচিত একটি ভিটামিন Hasan 0 2,457 08-29-2017, 04:23 PM
Last Post: Hasan
  [স্বাস্থ্যগত] দৈহিক ওজন ও সন্তান ধারণে সক্ষমতা কি সম্পর্কিত? Hasan 0 2,428 08-28-2017, 05:26 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)