Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

‘এত স্তন দেখাচ্ছ কেন’ বিমান থেকে ঘাড়ধাক্কা তরুণীকে!

Googleplus Pint
#1
‘অশালীনতার’ অভিযোগে ব্রেন্ডা নামে ২১ বছরের এক তরুণীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হল। আমেরিকার নিউ অর্লিন্স বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে।



নিউ অর্লিন্স থেকে ফোর্ট লডারডেল যাচ্ছিলেন ব্রেন্ডা। স্পিরিট এয়ারলাইন্সের বিমানে ওঠার পর টিকিটে লেখা আসন মিলিয়ে নির্দিষ্ট জায়গায় বসেন তিনি। তবে একটু পরেই এক এয়ার হোস্টেস এসে তাকে বলেন, ‘আপনি অতিরিক্ত মদ্যপান করেছেন। ফলে আপনাকে বিমান থেকে নেমে যেতে হবে। ’



প্রতিবাদ করেন ব্রেন্ডা। তিনি দাবি করেন, দরকার হলে তিনি ব্রেথ অ্যানালাইজার টেস্ট দিতেও রাজি আছেন। তবে সে সব কোন কথায় কান দেননি ওই বিমান সেবিকা।



পরে তাকে এক প্রকার জোর করেই আসন থেকে উঠিয়ে দেওয়া হয় এবং ধাক্কা দিয়ে গেটের সামনে নিয়ে যাওয়া হয়।



যাওয়ার সময় তাকে বলা হয়, ‘তোমার ক্লিভেজ খুব বেশি দেখা যাচ্ছে। এতটা স্তন দেখানো পোশাক পরা উচিত নয়। ’ তখন ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ করেন ব্রেন্ডা।



যখন বিমানবন্দরে তাকে নিয়ে যাওয়া হচ্ছে তখনও বলা হয়, অতিরিক্ত খোলামেলা পোশাক পরার জন্যই তাকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। ঘটনা নিয়ে ব্রেন্ডা সংবাদ মাধ্যমের সামনেও মুখ খোলেন। ব্যাপারটি জানাজানি হতে ওই বিমান সংস্থা অভিযোগ অস্বীকার করে।



তারা জানায়, ব্রেন্ডা অতিরিক্ত মদ্যপান করেছিলেন। আশপাশের যাত্রীরা তার নামে অভিযোগ করেন তাই তাকে নামিয়ে দেওয়া হয়। অবশ্য ব্রেন্ডা আরও একটি ব্যাপারে সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেন। বিমানের কর্মীদের মধ্যে তিনি কথাবার্তায় শুনতে পান, আসন সংখ্যা কম থাকায় সংস্থার এক উচ্চপদস্থ কর্মীকে বিমানে জায়গা দিতেই তাকে নামানো হয়েছে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [অন্যান্য]  ৫ নাবালক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে শিক্ষিকা , অতঃপর . . . ! Ragu 0 2,285 09-22-2017, 01:03 PM
Last Post: Ragu
  [জানা ও অজানা] তেঁতুলের ১০ গুণাগুণ Salim Ahmad 0 2,377 06-10-2017, 10:23 PM
Last Post: Salim Ahmad
  জড়িয়ে রেখে আহত মনিবের প্রাণ বাঁচাল কুকুর! Hasan 0 2,164 05-25-2017, 10:27 PM
Last Post: Hasan
  জড়িয়ে রেখে আহত মনিবের প্রাণ বাঁচাল কুকুর! Hasan 0 2,155 05-25-2017, 10:27 PM
Last Post: Hasan
  ৫ ঘণ্টা ভয়ঙ্কর লড়াই অজগর-কুমিরের, অতঃপর... Hasan 0 2,230 05-25-2017, 10:26 PM
Last Post: Hasan
  অপরাধী নেই, জেলে বাসা বেঁধেছে ঘুঘু Hasan 0 2,289 05-25-2017, 10:26 PM
Last Post: Hasan
  কিডনির বড় সমস্যার নীরব ৭ লক্ষণ Playboy 0 3,046 03-21-2017, 11:02 AM
Last Post: Playboy
  আজব বিয়ের আসর! যেখানে বর অন্তঃসত্ত্বা! Playboy 0 2,370 03-21-2017, 11:00 AM
Last Post: Playboy
  নদীরও প্রাণ আছে : আদালতের রায়! Playboy 0 2,318 03-21-2017, 10:58 AM
Last Post: Playboy
  বোরো ধানক্ষেতে কাজ শেষে ফেরার পথে নারীকে গণধর্ষণ! Hasan 0 2,416 03-19-2017, 11:27 AM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)