Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

এক মাস পড়ার টেবিলে

Googleplus Pint
#1
আগামী ১৭ মে পর্যন্ত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে পাওয়া যাবে না কোনো শুটিং সেটে। ক্যামেরার সামনে থেকে ইনস্টাগ্রামে ‘কাজে ব্যস্ত’ বলে কোনো ছবিও পোস্ট করবেন না তিনি। যদি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কোনো স্থিরচিত্র পেয়েও যান, তাহলে বুঝে নিন সেটা পুরোনো ছবি। কারণ ফারিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী এক মাসের জন্য অভিনয় ছেড়ে তিনি মন বসাতে চান পড়ার টেবিলে।
১০ মে ব্রিটিশ স্কুল অব ল থেকে আইন বিষয়ের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেবেন নুসরাত ফারিয়া। পরীক্ষা চলবে ১৭ মে পর্যন্ত। তাই মাসখানেকের জন্য নতুন কোনো ছবির শুটিং করবেন না। ফারিয়া সর্বশেষ বস টু ছবির শুটিং করেছেন। ১৩ এপ্রিল ওই ছবির শুটিং শেষ করে ভারত থেকে দেশে ফেরেন ফারিয়া। এর পরদিনই পয়লা বৈশাখে মুক্তি পায় ফারিয়ার ধ্যাততেরিকি ছবিটি। ছবি মুক্তি উপলক্ষে এই নায়িকা ছবিটির কিছু প্রচারাভিযানেও অংশ নেন। তারপর থেকে ধীরে ধীরে অভিনয়-সংক্রান্ত ব্যস্ততা কমিয়ে আনেন তিনি। প্রস্তুতি নিতে শুরু করেন পরীক্ষার।
ফারিয়া বলেন, ‘এখন অভিনয়ের ব্যস্ততা নেই। নতুন ছবির শুটিং শেষ হয়েছে। নতুন আরেকটি ছবি মুক্তি পেয়েছে। আপাতত একটু অবসরেই আছি। পড়াশোনার জন্য ভালো একটা সময় পেয়েছি। নতুন কোনো ছবির কাজ আপাতত হাতে নিচ্ছি না। পরীক্ষার প্রস্তুতির জন্য পুরো সময়টা দিচ্ছি।’
ফারিয়া জানান, এক মাসের বিরতিতে লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা চালিয়ে যাবেন। তিনি বলেন, ‘আগামী ঈদুল আজহার একটি ছবিতে অভিনয়ের কথাবার্তা শুরু হয়েছে। পরীক্ষার পর যদি সেই ছবিতে কাজ করা হয়, তাই সেটা মাথায় রেখেই শরীরচর্চা চালিয়ে যাচ্ছি। নিজেকে পরীক্ষার পরের সময়ের জন্য ফিট রাখতে চাইছি।’
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  কাঁদতে কাঁদতে জীবনের চরম দুর্দশার কথা জানালেন অভিনেত্রী নাসরিন Hasan 0 2,911 12-06-2017, 11:41 PM
Last Post: Hasan
  আগামী শুক্রবারমুক্তি পাচ্ছে কলকাতার সুপারস্টার দেব ও বাংলাদেশের চিত্রনায়ক রোশান অভিনী Hasan 0 2,731 12-06-2017, 11:41 PM
Last Post: Hasan
  শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে দেব-রোশানের ককপিট Hasan 0 2,616 12-06-2017, 11:39 PM
Last Post: Hasan
  পাওলি দাম আর দেবের বিয়ে আজ Hasan 0 2,767 12-05-2017, 03:52 AM
Last Post: Hasan
  মুসলিম রীতি মানেননি বলেই অপুকে তালাক শাকিবের ! Hasan 0 2,662 12-05-2017, 03:49 AM
Last Post: Hasan
  ৯ ফেব্রুয়ারি বিয়ে করছেন তৌসিফ মাহবুব Hasan 0 2,752 11-21-2017, 03:31 AM
Last Post: Hasan
  পারিবারিক বিষয়ে আর কথা নয় : শাকিব খান Hasan 0 2,633 11-21-2017, 03:31 AM
Last Post: Hasan
  [বিনোদন] মহানায়ক আপনি শুধু চলচ্চিত্র নয়, আমাকেও শুন্য করে দিয়ে গেলেন! Hasan 0 2,789 08-29-2017, 04:15 PM
Last Post: Hasan
  [বিনোদন] এক নজরে নায়ক রাজ রাজ্জাক এর জীবনবৃত্তান্ত Hasan 0 3,389 08-24-2017, 12:04 AM
Last Post: Hasan
  এবার আফগান সিনেমায় নায়ক আদনান সামি Salim Ahmad 0 3,899 06-28-2017, 11:41 PM
Last Post: Salim Ahmad

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)