Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ফিরিয়ে আনুন নষ্ট ডকুমেন্ট ফাইল !

Googleplus Pint
#1
অনেক সময় মাইক্রোসফট অফিসের দরকারি ফাইল
অজানা কারণে ক্ষতিগ্রস্ত (করাপ্ট) হতে পারে।
দরকারি এমন ফাইল নষ্ট হয়ে গেলে বেশ সমস্যায়
পড়তে হয়। ফাইল ভালো থাকা অবস্থায় যতটুকু
সংরক্ষিত হয়েছিল, সেটি উইন্ডোজের অস্থায়ী
ফাইলে জমা হয়ে থাকে। চাইলেই সেই অস্থায়ী
ফাইল ব্যবহার করে এ থেকে সমাধান পাওয়া যায়।
সাধারণত কোনো ডকুমেন্ট ফাইল সংরক্ষণ করতে
গিয়ে অফিস প্রোগ্রাম ক্র্যাশ করলে সেই ফাইল
নষ্ট হয়।
উইন্ডোজের অস্থায়ী ফাইলের জন্য .tmp ফাইল
তৈরি হয়, পরবর্তী সময়ে সেটি ফিরিয়ে আনার জন্য।
উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমের জন্য
স্টার্ট মেনু থেকে Search-এ যান। All files and folders
নির্বাচন করে সার্চ ঘরে *.TMP লিখে এন্টার চাপুন।
এতে সব .tmp ফাইল খুঁজে বের করবে। এখন আপনার
নষ্ট হওয়া ফাইল এখান থেকে খুঁজে নিন।
তারিখ অনুযায়ী দেখতে মাউসের ডান বোতামে
ক্লিক করে Sort by > Date modified নির্বাচন করুন। এখন
মাইক্রোসফট অফিস প্রোগ্রাম সেই ফাইল খুলে
কম্পিউটারের অন্য কোথাও তা সংরক্ষণ করে রাখুন।
উইন্ডোজ ভিস্তা ও ৭-এর জন্য কম্পিউটার থেকে C:
ড্রাইভে যান। এবার ওপরের ডানের কোনায় সার্চ
ঘরে type:.tmp লিখে কিছুক্ষণ অপেক্ষা করুন। নষ্ট
ফাইল খুঁজে পেলে আগের নিয়মে সেটি খুলে
আলাদা কোথাও সংরক্ষণ করে নিন।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  Can't Type In The Search Bar In Windows 10 Hasan 0 3,581 09-13-2022, 09:43 PM
Last Post: Hasan
  WINDOWS 11 ISO DOWNLOAD 2021 Hasan 0 2,804 07-28-2021, 12:28 PM
Last Post: Hasan
  কম্পিউটার পরিষ্কার করবেন যেভাবে Hasan 0 2,583 11-21-2017, 03:18 AM
Last Post: Hasan
  এক পিসিতে দুই মনিটর ব্যবহার করবেন যেভাবে Hasan 0 2,555 11-21-2017, 03:17 AM
Last Post: Hasan
  অনেক সময় মাইক্রোসফট অফিস প্রোগ্রামের দরকারি ফাইল অজানা কারণেই ক্ষতিগ্রস্ত বা করাপ্টে Hasan 0 2,579 11-21-2017, 03:17 AM
Last Post: Hasan
  নষ্ট ডকুমেন্ট ঠিক করতে চাইলে Hasan 0 2,579 11-21-2017, 03:17 AM
Last Post: Hasan
  কম্পিউটারে স্থায়ীভাবে ফাইল ডিলিট করবেন যেভাবে Hasan 0 2,406 11-21-2017, 03:16 AM
Last Post: Hasan
  কম্পিউটার কি-বোর্ডের ১০০ শর্টকার্ট টিপস! bdyousufctg 0 2,566 09-01-2017, 03:58 PM
Last Post: bdyousufctg
  [বিজ্ঞান ও প্রযুক্তি] হার্ডডিস্ক ভালো রাখার কিছু টিপস !! OsM Nazmul 1 2,933 08-27-2017, 12:45 AM
Last Post: Hasan
  এবার জেনে নিন, সেরা ২০ টি কম্পিউটার বাংলা টিপস / by raju r (porbo 3) raju r 1 3,665 06-06-2017, 10:36 AM
Last Post: Ritu Akter Miza

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)