Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

১০ সেকেন্ডের ৬টি অভ্যাসে পান সুস্থ নিরোগ জীবন

Googleplus Pint
#1
১০ সেকেন্ডের মধ্যে কী কী কাজ করতে পারেন? অবাক হয়ে ভাবছেন ১০ সেকেন্ডে কী আর করা সম্ভব! অথচ ১০ সেকেন্ড কিংবা তার চেয়ে কম সময়ে পেয়ে যেতে পারেন সুস্বাস্থ্য, দারুণ আকর্ষণীয় ফিগার! কীভাবে? এর জন্য প্রয়োজন হবে কিছু অভ্যাস আয়ত্তে আনার। প্রতিদিনের এই কাজগুলো আপনাকে রাখবে সুস্থ এবং আপনার কাজের ক্ষমতা বাড়িয়ে দেবে বহুগুণ। আসুন তাহলে জেনে নেওয়া যাক এমন কিছু অভ্যাস যা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে।

১। দুধ পান করুন

সুস্থতার অন্যতম উপাদান হলো দুধ। সকালের নাস্তায় অনেকে দুধে কর্নফ্লেক্স ভিজিয়ে খেয়ে থাকেন কিন্তু খাওয়া শেষে বাকি দুধটা আর পান করেন না। এটা ভুল, কারণ কর্নফ্লেক্সের ৪০ শতাংশ পুষ্টি দুধেই মিশে যায়। এ কারণে দুধটা রেখে দেবেন না, পান করে ফেলুন।

২। ঠান্ডা পানি পান করুন

ব্যায়ামের আগে এবং পরে কয়েক গ্লাস বরফ ঠান্ডা পানি পান করুন। গবেষণায় দেখা গেছে ঠান্ডা পানি ২৩% সহনশীলতা বৃদ্ধি করে। এছাড়া ব্যায়ামের পর ঠান্ডা পানি মেটাবলিজম হার বৃদ্ধি করে।

৩। লাল বাঁধাকপি

সবুজ বাঁধাকপির চেয়ে লাল বাঁধাকপিতে ১৫ গুন বেশী রিঙ্কেল প্রতিরোধের উপাদান আছে। এমনকি ভিটামিন সি এর পরিমাণ ও সবুজ বাধাকপির চেয়ে বেশী আছে। প্রতিদিনের খাদ্যের তালিকায় লাল বাঁধাকপি রাখুন এটি আপনার ত্বকে বয়সের ছাপ পড়া রোধ করতে সাহায্য করবে।

৪। নিজেকে খুশি রাখুন

জিমে যেতে ইচ্ছা করছে না? প্রতিবার ব্যায়াম করার সময় আপনার ঘরের ছোট ব্যাংকে কিছু টাকা ফেলুন। মাস শেষে সেই জমানো টাকা দিয়ে নিজের পছন্দের কোন কিছু কিনে নিন। কিনতে পারেন যে কোনো কিছু তা হতে পারে ছোট একটি চকলেটও। এতে ব্যায়াম করার উদ্যম পাবেন।


৫। পাউরুটি খাওয়া বন্ধ করুন

সাদা পাউরুটি খাওয়া বন্ধ করুন। সাদা পাউরুটির পরিবর্তে ফাইবারে সমৃদ্ধ ব্রাউন ব্রেড খেতে পারেন। গবেষণায় দেখা গেছে যারা ব্রাউন ব্রেড খান তাদের ক্ষুধা কম লাগে। এটি দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে পারে

৬। শুনুন আপনার পায়ের কথা

পা আমাদের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। আর এই পা-কেই আমরা সবচেয়ে বেশী অবহেলা করে থাকি। দৌড়ে দৌড়ে না চলে মাটির কাছাকাছি পা রেখে হাঁটার অভ্যাস করুন। এতে আহত হবার সম্ভাবনা কম থাকবে।

সূত্র: ওম্যানস হেলথ ম্যাগ
Hasan
Reply


Messages In This Thread
১০ সেকেন্ডের ৬টি অভ্যাসে পান সুস্থ নিরোগ জীবন - by Hasan - 02-21-2017, 10:24 PM

Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  হাত-পা ঘামায় কেন? Hasan 0 2,198 02-21-2022, 11:26 PM
Last Post: Hasan
  [স্বাস্থ্যগত] SURFACE WATER কি নিরাপদ? ultimabangladesh 0 2,234 02-06-2020, 02:10 PM
Last Post: ultimabangladesh
  শতভাগ নিরাপদ ও মিনারেল-এ্যালকালীন সমৃদ্ধ পানির নিশ্চয়তায়- ULTIMA RO Water Purifier ultimabangladesh 0 2,189 01-05-2020, 12:02 PM
Last Post: ultimabangladesh
  একজিমা হলে কি করবেন Hasan 0 2,420 07-27-2019, 02:54 AM
Last Post: Hasan
  পেইনকিলার খাওয়ার ক্ষতিকর দিক Hasan 0 2,445 12-11-2017, 11:38 PM
Last Post: Hasan
  ছোঁয়াচে রোগ গনোরিয়া Hasan 0 2,491 12-11-2017, 11:37 PM
Last Post: Hasan
  ইয়োগা নাকি এক্সারসাইজ - কোনটা বেশি কার্যকরী? Hasan 0 2,520 08-29-2017, 04:26 PM
Last Post: Hasan
  বৃষ্টির মৌসুমে পায়ের সুস্থতা- জেনে নিন ডাক্তারের পরামর্শ Hasan 0 2,454 08-29-2017, 04:23 PM
Last Post: Hasan
  [হ্যাকিং] লাং ক্যান্সারের ঝুঁকি বাড়ায় খুব পরিচিত একটি ভিটামিন Hasan 0 2,450 08-29-2017, 04:23 PM
Last Post: Hasan
  [স্বাস্থ্যগত] দৈহিক ওজন ও সন্তান ধারণে সক্ষমতা কি সম্পর্কিত? Hasan 0 2,423 08-28-2017, 05:26 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)