Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Phone এর Battery যেভাবে আপনার সর্বনাশ ঘটাতে পারে ।

Googleplus Pint
#1
Phone এর Battery যেভাবে আপনার সর্বনাশ ঘটাতে পারে
।
স্মার্টফোন ব্যবহারকারীদের ওপর গোয়েন্দা এবং
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরদারির
খবর গোপন কিছু নয়। অধিকাংশ স্মার্টফোনে জিপিএস
চিপ থাকে যার মাধ্যমে সহজেই স্মার্টফোন
নজরদারির আওতায় থাকে। যাঁরা নজরদারি এড়াতে
চান, তাঁরা জিপিএস ফিচারটি বন্ধ করে রাখেন, তাই
না? কিন্তু মোবাইল ফোনে নজরদারি করার অন্য
আরেকটি উপায়ও আছে। পদ্ধতিটি হচ্ছে অ্যান্ড্রয়েড
ফোনের ব্যাটারির ওপর নজরদারি করা। প্রযুক্তি
বিষয়ক ওয়েবসাইট গিজমোডো এক প্রতিবেদনে এ তথ্য
জানিয়েছে।
.
.
সম্প্রতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও ইসরায়েলের
সরকারি সংস্থার গবেষকেরা মোবাইল ফোনের
ব্যাটারির মাধ্যমে নজরদারি করার পদ্ধতিটির
বিস্তারিত জানিয়েছেন। এই পদ্ধতিতে স্মার্টফোন
ব্যাটারির চার্জে সামান্য হেরফের হওয়ার বিষয়টি
হিসাব করে ব্যবহারকারী কোথায় কোথায় যান, সে
বিষয়টি ধরা যায়। মোবাইল ফোনের টাওয়ার থেকে
মোবাইল ফোনে পিং পেতে কী ধরনের বাধা আসে,
তা নির্ণয় করে ব্যবহারকারীর অবস্থান বের করা যায়।
.
টাওয়ারের অবস্থান দূরে হলে বা কোনো ভবন বা
পাহাড়ের কারণে পিং পেতে সমস্যা হলে মোবাইল
ফোনে তখন বাড়তি কিছুটা শক্তি খরচ করে।
.
.
যদি ব্যবহারকারী মোবাইল ফোন নিয়ে কোথায়
কোথায় যান সে বিষয়টি কিছুদিন ধরে খেয়াল করা হয়
এবং এই রুটিন স্বাভাবিক হয়, তখন ৯০ শতাংশ
নির্ভুলভাবে ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করা যায়।
কিন্তু ফোন ব্যবহারকারী যদি রুটিনমাফিক না চলেন,
তখন তাঁর অবস্থান শনাক্ত করার সম্ভাবনা ৬০ শতাংশে
নেমে আসে।
.
.
বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোনে এভাবে নজরদারির
বিষয়টি উদ্বেগের কারণ হতে পারে। কারণ এ ধরনের
নজরদারি হলে ব্যাটারি খুলে রাখা ছাড়া তা
এড়ানোর জুতসই কোনো পথ নেই। এ ধরনের তথ্য
সংগ্রহের জন্য মোবাইল ফোনের সাধারণ কোনো
অ্যাপই যথেষ্ট। এ ধরনের অ্যাপকে ব্যাটারি ব্যবহার-
সংক্রান্ত তথ্য সংগ্রহে গুগলেরও কোনো বাধা নেই।
সাইবার দুর্বৃত্তরা চাইলে এরকম কোনো অ্যাপ তৈরি
করে সহজেই ব্যবহারকারীর ওপর নজরদারি করতে
পারে।
.
ভুল হলে ক্ষমার চোখে দেখবেন । আর আপনাদের সবার
কমেন্টের আশায় থাকলাম ।
Reply


Messages In This Thread
Phone এর Battery যেভাবে আপনার সর্বনাশ ঘটাতে পারে । - by Maghanath Das - 02-22-2017, 02:51 PM

Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [অনলাইন আয়] অনলাইন মোবাইল রিচার্জ সফটওয়্যার trustycarrier 0 2,414 10-23-2019, 09:20 PM
Last Post: trustycarrier
  [অন্যান্য]  Tinmo F300 100% ok flash file (6531) Imran 0 3,005 02-08-2018, 04:35 PM
Last Post: Imran
  এক মিনিটে যেকোন ভিডিও কে অডিও (DOT.MP3) করুন। Sohan 1 3,128 08-29-2017, 10:44 AM
Last Post: Hasan
  আপনি কি বিছানায় শুয়ে মোবাইল ব্যবহার করেন? তাহলে পোষ্টটা পড়ার পরে আর সেই সাহস পাবেন bdyousufctg 2 3,664 07-10-2017, 12:16 PM
Last Post: bdyousufctg
  মোবাইলে ডিলিট করা ফাইল ফিরে পাবেন যেভাবে! Hasan 2 4,656 07-10-2017, 01:04 AM
Last Post: Hasan
  [Exclusive] এবার আপনার status bar,notification panel সাজিয়ে নিন নিজের ইচ্ছে মতো Teulip Boy 1 3,377 07-08-2017, 12:07 AM
Last Post: Hasan
  যেসব কারনে আপনার ফোন এ দ্রুত চার্জ হয় না(must see) bdyousufctg 0 2,658 07-07-2017, 12:30 AM
Last Post: bdyousufctg
  Android এর জন্য একটি চমৎকার অ্যাপ। ১ টি অ্যাপের ভেতর ১০ টি অ্যাপ, সাইজ মাত্র ৬০০ KB. SHAKIL 0 6,627 06-27-2017, 11:39 PM
Last Post: SHAKIL
Photo [অনলাইন আয়] য়েভাবে Neobux থেকে ঘরে বসে ডলার আয় করবেন 100 % Andy 0 4,650 06-24-2017, 03:31 PM
Last Post: Andy
  আজ থেকে টিভি দেখুন কোন প্রকার App ছাড়া. bdyousufctg 0 3,698 06-17-2017, 06:05 AM
Last Post: bdyousufctg

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)