Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ডায়াবেটিসে ত্বকের সমস্যায় কী করবেন

Googleplus Pint
#1
[Image: photo-1488107089]

ডায়াবেটিসে ত্বকের সমস্যা হতে পারে। তবে একটু সচেতন হলে সমস্যা কিছুটা কমানো যায়। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের  ২৬৬০তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. তাওহীদা রহমান ইরিন। বর্তমানে তিনি শিওর সেল মেডিকেলের ডার্মাটোলজি বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : চিকিৎসার পাশাপাশি কী কী ধরনের পরামর্শ দিয়ে থাকেন?
উত্তর : আসলে ডায়াবেটিস হয় তিনটি কারণে। আমাদের বংশগত থাকতে পারে। আমরা অস্বাস্থ্যকর খাবার, অস্বাস্থ্যকর জীবনযাপন, ব্যায়ামের অভাব- এসবের কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না। আর ত্বকের দাগগুলো কখনো কখনো অল্প দেখা দিলেও দাগগুলো কিন্তু সংকেত হিসেবে দেখা দেয়। তাই প্রথমে জীবনযাপনের ধরনের দিকে দৃষ্টি দিতে হবে। আমাকে খাদ্যাভ্যাসে সচেতন হতে হবে। আমাকে এমন খাবার পছন্দ করতে হবে যেটি সুগার বাড়াবে না। আমরা বলি লো গ্লাইসেমিক ইনডেক্স ফুড ও হাইড্রোজেনএনকন্টেনিং ফুড খেতে হবে।
প্রশ্ন : কী কী খাবার এর মধ্যে পড়ে?
উত্তর : সতেজ খাবার। আর যেটাতে সুক্রোজ, ফ্রুকটোজ কম থাকবে। সাদা চালের পরিবর্তে আমরা বাদামি ভাত, লাল বিন্নি চাল বা কাউনের চাল—এ ধরনের চালগুলো নিতে পারি সাদা ভাতের পরিবর্তে। আর আমরা খাবারে স্বাদ বাড়ানোর জন্য লবণ ব্যবহার করে থাকি। আমরা সেক্ষেত্রে সি সল্ট ও রক সল্ট ব্যবহার করব। আমরা সাধারণত যে লবণগুলো ব্যবহার করি, এর পরিবর্তে এই লবণগুলো খাদ্যতালিকায় প্রাধান্য দেব।
 প্রশ্ন : কোনো একটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হলে তখন একটি প্রভাব আসে। তখন কী কী সমস্যা হয়?
উত্তর : বাদামী ধরনের কিছু র‍্যাশ দেখা যায়। ঘাড়ে, কাঁধে এসব জায়গায় হয়। ডায়াবেটিসের সঙ্গে ওজন বাড়ার সম্পর্ক থাকে। ওজনকে আমরা যখন নিয়ন্ত্রণ করব, এটি আস্তে আস্তে হালকা হতে থাকে। আর এর সঙ্গে আমরা কিছু অ্যাসথেটিক প্রোসিজিওর ব্যবহার করি।
Reply


Messages In This Thread
ডায়াবেটিসে ত্বকের সমস্যায় কী করবেন - by BD Boy Shajal - 02-26-2017, 06:46 PM

Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  হাত-পা ঘামায় কেন? Hasan 0 2,197 02-21-2022, 11:26 PM
Last Post: Hasan
  [স্বাস্থ্যগত] SURFACE WATER কি নিরাপদ? ultimabangladesh 0 2,232 02-06-2020, 02:10 PM
Last Post: ultimabangladesh
  শতভাগ নিরাপদ ও মিনারেল-এ্যালকালীন সমৃদ্ধ পানির নিশ্চয়তায়- ULTIMA RO Water Purifier ultimabangladesh 0 2,187 01-05-2020, 12:02 PM
Last Post: ultimabangladesh
  একজিমা হলে কি করবেন Hasan 0 2,418 07-27-2019, 02:54 AM
Last Post: Hasan
  পেইনকিলার খাওয়ার ক্ষতিকর দিক Hasan 0 2,442 12-11-2017, 11:38 PM
Last Post: Hasan
  ছোঁয়াচে রোগ গনোরিয়া Hasan 0 2,489 12-11-2017, 11:37 PM
Last Post: Hasan
  ইয়োগা নাকি এক্সারসাইজ - কোনটা বেশি কার্যকরী? Hasan 0 2,519 08-29-2017, 04:26 PM
Last Post: Hasan
  বৃষ্টির মৌসুমে পায়ের সুস্থতা- জেনে নিন ডাক্তারের পরামর্শ Hasan 0 2,452 08-29-2017, 04:23 PM
Last Post: Hasan
  [হ্যাকিং] লাং ক্যান্সারের ঝুঁকি বাড়ায় খুব পরিচিত একটি ভিটামিন Hasan 0 2,447 08-29-2017, 04:23 PM
Last Post: Hasan
  [স্বাস্থ্যগত] দৈহিক ওজন ও সন্তান ধারণে সক্ষমতা কি সম্পর্কিত? Hasan 0 2,421 08-28-2017, 05:26 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)