Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ভাল সুস্বাস্থ্যের জন্য তুলসি গুনাগুন

Googleplus Pint
#1
তুলসি-পাতার ভেষজ গুণের কথা সবারই জানা। আর এই পাতা দিয়ে বিভিন্ন রকম পানীয় তৈরি করে পান করলে স্বাস্থ্য থাকে ভালো।
স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে সুস্বাস্থ্যের জন্য তুলসির নানামুখী ব্যবহার সম্পর্কে জানা যায়।
তুলসির জল
উপাদান: তুলসি-পাতা ও পানি
দুই কাপ পানি একটি পাত্রে নিয়ে তাতে ১০/১৫টি তুলসি-পাতা দিয়ে ফুটান। পানি ফুটে অর্ধেক হয়ে আসলে নামিয়ে হালকা গরম অবস্থায় পান করুন। এই পানীয় গলাব্যথা ও খুশখুশে ভাব দূর করতে সাহায্য করে।
ভেষজ ক্যাফেইন ছাড়া চা
উপাদান: তুলসি-পাতা, গুড়, পানি ও লেবুর রস
একটি পাত্রে এক কাপ পানিতে এক টেবিল-চামচ গুড়, পাঁচ ছয়টি তুলসি-পাতা, অর্ধেক লেবুর রস দিয়ে ফুটিয়ে গরম গরম পান করতে হবে।
ভেষজ তুলসির জল
উপাদান: আদা, গোলমরিচ, লবঙ্গ, তুলসি-পাতা, দারুচিনি, এলাচ
এক কাপ পানিতে এক টেবিল-চামচের চার ভাগের এক ভাগ গোলমরিচ, দুটি লবঙ্গ, এলাচ ও দারুচিনি আধা টেবিল চামচ করে, আদার টুকরা ও পাঁচ ছয়টি তুলসি-পাতা দিয়ে ভালোভাবে ফুটাতে হবে। ঘরের সাধারণ তাপমাত্রা বা কুসুম গরম অবস্থায় পান করুন। ডেঙ্গু এবং ম্যালেরিয়া থেকে সুস্থ হতে এটি সাহায্য করবে।
ভেষজ জুস
উপাদান: আজওয়াইন, তুলসি-পাতা, জিরা, আমচুর পাউডার, লবণ ও পুদিনা-পাতা
এক কাপ পানিতে এক টেবিল-চামচের চার ভাগের এক ভাগ আমচুর পাউডার, আধ টেবিল-চামচ আজওয়াইন, আধ টেবিল-চামচ জিরা, এক টেবিল চামচের চার ভাগের একভাগ লবণ, পাঁচ ছয়টি তুলসি-পাতা ও চার পাঁচটি পুদিনা-পাতা একসঙ্গে নিয়ে দশ থেকে পনের মিনিট ফুটাতে হবে। কুসুম গরম অবস্থায় এটি পান করুন। পানি স্বল্পতা থেকে রক্ষা পেতে এই পানীয় সহায়তা করে।
Hasan
Reply


Messages In This Thread
ভাল সুস্বাস্থ্যের জন্য তুলসি গুনাগুন - by Hasan - 02-26-2017, 10:11 PM

Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  হাত-পা ঘামায় কেন? Hasan 0 2,197 02-21-2022, 11:26 PM
Last Post: Hasan
  [স্বাস্থ্যগত] SURFACE WATER কি নিরাপদ? ultimabangladesh 0 2,232 02-06-2020, 02:10 PM
Last Post: ultimabangladesh
  শতভাগ নিরাপদ ও মিনারেল-এ্যালকালীন সমৃদ্ধ পানির নিশ্চয়তায়- ULTIMA RO Water Purifier ultimabangladesh 0 2,187 01-05-2020, 12:02 PM
Last Post: ultimabangladesh
  একজিমা হলে কি করবেন Hasan 0 2,418 07-27-2019, 02:54 AM
Last Post: Hasan
  পেইনকিলার খাওয়ার ক্ষতিকর দিক Hasan 0 2,442 12-11-2017, 11:38 PM
Last Post: Hasan
  ছোঁয়াচে রোগ গনোরিয়া Hasan 0 2,489 12-11-2017, 11:37 PM
Last Post: Hasan
  ইয়োগা নাকি এক্সারসাইজ - কোনটা বেশি কার্যকরী? Hasan 0 2,519 08-29-2017, 04:26 PM
Last Post: Hasan
  বৃষ্টির মৌসুমে পায়ের সুস্থতা- জেনে নিন ডাক্তারের পরামর্শ Hasan 0 2,452 08-29-2017, 04:23 PM
Last Post: Hasan
  [হ্যাকিং] লাং ক্যান্সারের ঝুঁকি বাড়ায় খুব পরিচিত একটি ভিটামিন Hasan 0 2,447 08-29-2017, 04:23 PM
Last Post: Hasan
  [স্বাস্থ্যগত] দৈহিক ওজন ও সন্তান ধারণে সক্ষমতা কি সম্পর্কিত? Hasan 0 2,421 08-28-2017, 05:26 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)