Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ব্রণ হওয়ার পাঁচ কারণ!

Googleplus Pint
#1
ব্রণ হওয়ার পাঁচ কারণ!
ব্রণের সমস্যায় ভুগছেন। দামী ব্র্যান্ডের ফেসওয়াশ ব্যবহার করছেন। ব্রণ কমাতে এটা-ওটা টোটকা লাগাচ্ছেনও, কিন্তু কোনো সুফল পাচ্ছেন না।কমছে, আবার হচ্ছে। এর কারণ হতে পারে আপনার কিছু বদ অভ্যাস।



জেনে নিন কী সেই কারণ-



১। ভালোভাবে পরিষ্কার না করাঃ অনেকে আছেন যারা নিয়মিত ত্বক পরিষ্কার করেন না। দিনে দুইবার ভালো কোনো ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করা উচিত। কিন্তু হার্ড ক্লিনজার বেশি ব্যবহার করা ত্বকের জন্য ক্ষতিকর। তাই সফট কোনো ক্লিনজার ত্বক পরিষ্কারের কাজে ব্যবহার করুন।



২। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারঃ শিরোনাম দেখে অবাক হচ্ছেন তাই না? মোবাইল ফোন কী করে ব্রণের কারণ হয়? আপনি যখন ফোনে কথা বলেন তখন মুখের ত্বকে প্রেশার পড়ে। যার কারণে মোবাইল ফোনের ব্যাকটেরিয়া ত্বকের ছিদ্রে প্রবেশ করে থাকে। আর এই ব্যাকটেরিয়া থেকে ব্রণ সৃষ্টি হয়। বিশেষ করে ব্রণ প্রবণ ত্বকে এই সমস্যা বেশি দেখা দেয়।



৩। মেকআপ না তোলাঃ ভালোভাবে মেকআপ না তুলে ঘুমতে যাওয়া ত্বকের জন্য অনেক ক্ষতিকর। অবশ্যই ঘুমাতে যাওয়ার আগে মেকআপ তুলে ফেলা উচিত। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করে ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত।



৪। অতিরিক্ত স্ট্রেসঃ যখন স্ট্রেস বা দুশ্চিন্তায় থাকেন তখন শরীরে স্ট্রেস হরমোন সৃষ্টি হয় যা ত্বকে ব্রণ হওয়ার জন্য দায়ী। চেষ্টা করুন স্ট্রেস থেকে দূরে থাকার।



৫। জাঙ্ক ফুড খাওয়াঃ নিয়মিত জাঙ্ক বা ফাস্ট ফুড খাওয়া যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেমনি ত্বকের জন্যও ক্ষতিকর। ফাস্ট ফুডে প্রচুর পরিমাণ চিনি, ফ্যাট এবং ময়দা থাকে যা ত্বকের জন্য ক্ষতিকর। প্রতিদিন খাওয়ার পরিবর্তে মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করুন।
Reply


Messages In This Thread
ব্রণ হওয়ার পাঁচ কারণ! - by Playboy - 03-20-2017, 10:00 AM

Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [লাইফ স্টাইল] ৯টি বিউটি টিপস প্রতিটি মানুষের জন্য করনীয়। mdrashedul 0 2,242 07-21-2019, 12:39 PM
Last Post: mdrashedul
  Skin Care Bangladesh mdrasel 0 2,537 07-20-2019, 01:13 PM
Last Post: mdrasel
  বর্ষায় পায়ের যত্নের টুকিটাকি Hasan 0 2,292 08-29-2017, 04:19 PM
Last Post: Hasan
  নেইলপলিশ দেওয়ার দশ ঘন্টা পর আপনার শরীরে কী ঘটে? Hasan 0 2,282 08-29-2017, 04:18 PM
Last Post: Hasan
  নারীদের 'ব্যক্তিগত পরিচ্ছন্নতার' যে ১০ টি টিপস অবশ্যই জেনে রাখা উচিত! Hasan 0 2,265 08-29-2017, 04:17 PM
Last Post: Hasan
  [টিপস] ঈদে ঝলমলে চুল পেতে করণীয Hasan 0 2,420 06-11-2017, 07:18 PM
Last Post: Hasan
  [লাইফ স্টাইল] রূপচর্চা করুন প্রাকৃতিক উপায়ে Salim Ahmad 2 4,078 06-11-2017, 01:14 PM
Last Post: Salim Ahmad
  চুলের বৃদ্ধি বাড়াতে ৩ হেয়ার প্যাক Hasan 0 2,370 05-25-2017, 10:33 PM
Last Post: Hasan
  রূপচর্চায় চালের গুড়ার কিছু অসাধারণ টিপস Playboy 0 4,080 03-21-2017, 11:06 AM
Last Post: Playboy
  চুলের যত্নে জোজোবা তেল Hasan 0 2,346 03-16-2017, 08:35 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)